নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তিই হোক মুক্তির হাতিয়ার।

সুরথ সরকার

সমস্ত অবিশ্বাসকে পিছনে ফেলে এমন একটি সমাজ গড়বো,যে সমাজ সমস্ত অবিশ্বাসকে দূর করবে যুক্তি দিয়ে।

সুরথ সরকার › বিস্তারিত পোস্টঃ

রাতের ইতিকথা

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

প্রতিটি রাতেই আমি মারা যাই

তক্ষকের বিষের জ্বালায়

আমার শরীরের প্রতিটি রক্তের কণায়

ক্ষেমটা নাচন ওঠে। নৃত্যের ছন্দে ছন্দে

আমার অন্তরের গভীর খাচায় পুষে রাখা

কালো ভ্রমরের প্রান গুলিয়ে ওঠে

রক্ত বমি করে, ছটফট করে

তারপর

তারপর এক সময় নিরাসত্য জীবনের যবনিকা পাত ।



ভোরের আলো যখন আমার দুয়ারে দাড়ায়

তখন আমার মাথার সিঁথি থেকে ফোঁটায় ফোঁটায়

ঝরতে থাকে অবিরাম রক্তের স্রোতধারা

কালো মলিন রক্ত। যা কখন দেখিনি

আমার মুখ থেকে লালা ঝরে। আমার শরীরের

কাপন থেমে যায় মুহূর্তে । আবার গুণ গুণ করে গান করে

ক্ষনজন্মা কোন কালো ভ্রমরের সন্তান

হানা দেয়। তাথৈ তাথৈ ছন্দ নেচে ওঠে

খিল খিল করে হাসতে থাকে।



আমার ঘরের দক্ষিন জানালার পাশে বসে

ডাকতে থাকে বৌ কথা কও

ওঠ বৌ ,ওঠ বৌ

জেগে ওঠি। হতরে দেখি আমার হাত আছে কিনা

আমার পা ছে কিনা।

আমার হাত সারা দেয়, মুখ কথা কয়

বুকেরে মাঝক্ষানে হাত রেখে টেরপাই

আমার জীবন নদীর স্রোত ।



আমি আয়নার সামনে দাড়াই

যখন নিজেকে দেখে আমার নিজের চোখ

তখন লতার মত নুয়ে পরে আমার শরীর

আমার লজ্জাগুল ভেঙচি কাটে

লাজে আড়ষ্ট হই আমি।

আমি দেখি

আমার সিঁথির সিঁদুরে লাল হয়ে আছে ললাট

আর তখন অনুভব করি

মৃত্য ভ্রমরের চোখ থেকে গড়িয়ে আসা অশ্রু ।



রাতের ইতিকথা

(সুরথ সরকার)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.