| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
চাঁদকন্যা: শুনো সূর্য্যপূত্র
সূর্য্যপূত্র: বলো ওওওওওওওও
চাঁদকন্যা:তোমার কিন্তু বেশী বাড় বেড়েছে।
চাঁদকন্যা: তুমি মরো।সত্যি সত্যি! দয়া করে...মরো তুমি...
সূর্য্যপূত্র: ![]()
সূর্য্যপূত্র: আমি আবার কি করলাম?
সূর্য্যপূত্র: আমাকে ফোন করতে হবেনা?
সূর্য্যপূত্র: আমার ফোন করা লাগবেনা?
চাঁদকন্যাঃফোন করা লাগবে, তাই না?
সূর্য্যপূত্র: আরে সত্যি সত্যি
চাঁদকন্যা: শুনো! তোমাকেই আমার লাগবেনা
চাঁদকন্যা:দূর হও
সূর্য্যপূত্র: আরে কি করলাম? বলো।
সূর্য্যপূত্র: কি হয়েছে বলোনা?
চাঁদকন্যা: তুমি কাল থেকে হাওয়া হয়ে হয়ে কোথায় যাও?সারাদিন আমি যতক্ষণ থাকিনা তখন যেতে পারোনা?
সূর্য্যপূত্র: কই?
সূর্য্যপূত্র: কোথায়???
চাঁদকন্যা:সন্ধ্যা বেলা আমি যখন আসি ঠিক তক্ষুনি তোমার মনে ফাল্গুনের হাওয়া বয়ে যায়, না?
সূর্য্যপূত্র: বুঝিনা
সূর্য্যপূত্র: আরে
চাঁদকন্যা: চুপ!
সূর্য্যপূত্র: আজকে তো ফ্রেন্ড এর বার্থডে ছিলো।
চাঁদকন্যা: ঢং করা লাগবেনা, আজকে ফেলেনডেল বাদদে তিলো,কালকে আমাদেল বাতায় কাবাল তিলোনা,তাই আমলা সল্টজে গেতিলাম, পলশু আমার কলিগের নানা শ্বসুল মলে গেতিলো।
চাঁদকন্যা: তার থেকে তুমি যাও
চাঁদকন্যা: নিজেই মরো।
সূর্য্যপূত্র: আরে
সূর্য্যপূত্র: আরে
(সবুজবাতিটা নিভে গেলো)
সেই ছিলো এক চাঁদকন্যা আর ছিলো এক সূর্য্যপুত্র!!! তাদের কথা ভাবলে আমি আজও ফিরে যাই সেই সময়টাতেই। সেই যখন চাঁদকন্যা আর সূর্য্যপুত্রের জন্ম হলো, এই ব্লগে। আজ থেকে ৬ বছরেরও বেশী সময় আগের কথা। তখন ব্লগটা ছিলো এক স্বর্গ! অপার্থীব কোনো জগতের অজানা কোনো ভুবন! যেখানে নেই কোনো দুঃখ! নেই কোনো ভাবনা!!!
হা হা হা আমাকে আজও অনেকেই প্রশ্ন করে, চাঁদকন্যা না হয় ছিলো সত্যিকারেই এবং আজও আছে বহাল তবিয়তেই.....কিন্তু সূর্য্যপুত্র! কোথায় গেলো সে? সত্যিই কি তার কোনো অস্তিত্ব ছিলো?
আমি শুনে হাসি আঁখি জলে ভাসি
এই ছিলো মোর ঘটে.........
তুমি সূর্য্যপুত্র চলে গেছো আজ
আমি আজ .............
হায় হায় কথায় কথায় কবিতা বা ছড়িতা লেখা দেখছি ভুলেই গেছি আমি। সে যাইহোক, অনেকগুলো বছর পরেও আমি ড্রাফটে রাখা পোস্টগুলো পড়ে পড়ে ব্যাক টু দ্যা পাস্টে চলে যাবো ভাবতেই পারিনা, পারিনিও কখনও সেদিন।
৬টা বছর! অনেকের কাছেই অনেক অনেকটা সময় হয়তো কিন্তু আমার কাছে মাত্র ৬টা বছর!! এই তো সেদিন !!!!
সূর্য্যপুত্রঃ তুমি সব সময় অনুযোগ কর-,আমি নাকি বড় বেশী সোজা সাপ্টা!!
একদম নাটকীয়তা পারিনা!! মেয়ে.....আমার বলার মতো কিই বা আছে? বলো!
চাঁদকন্যাঃ কিযে বল, এসব আমার অনুযোগ হবে কেন?
এসব আমার সাবধানবাণী
জানোনা একটু নাটক না শিখলে
কত্ত বিপদে পড়তে পারো?
সেইযে পড়েছিলে---------
এত সহজেই ভুলে গেলে?
হাহাহা, শুধু নিজেই পড়নি, আমাকে শুদ্ধু ডুবিয়েছিলে।
কিযে সব কান্ড করো তুমি!!!
এইজন্যই বলি একটু চালাক হও
একটু নাটক করলে ক্ষতি কি
তবুও তো বাঁচতে পারবো ,
একটু খানি শান্তি নিয়ে
উফফ চারিদিকে যে অশান্তির ঝান্ডা।
হাহাহা, তবুও----
তবুও তারা হার মেনেছে
আমাদের ভালোবাসার কাছে।
সূর্য্যপুত্রঃআমাদের এমন একটা ভালবাসা আছে- যা কখনো পরিণত হবেনা!!
আমার এমন একটা স্বপ্ন আছে, যা ঘুমের ভেতরও ধরা দেয়না!
চাঁদকন্যাঃ কে বলেছে হবেনা?
তুমি কি বলতে চাও
আমাদের ভালোবাসাটা এখনও অপরিণত??
কি আশ্চর্য!! তাহলে পরিণত ভালোবাসার সংগা কি?
কে পারে আমার মত করে তোমাকে ভালোবাসতে?
কেউ না, কেউ ই পারেনা।
পারবেওনা কোনোদিন!!!!
আর হ্যা , স্বপ্নের কথা বলছো?
স্বপ্ন দেখতে ঘুম লাগে?
হাহাহাহাহা মোটেই না
আমি বেশ স্বপ্ন দেখতে পারি
জেগে জেগে
পড়ার টেবিলে, ক্লাসের মাঝে।
সূর্যপুত্রঃআমার এমন একটা সাগর আছে-
যার তীরে কখনো তোমার হাত ধরে হাঁটা হবেনা!
চাঁদকন্যাঃ এমন করে বলনা সূর্যপুত্র
হাতটা বাড়িয়ে দাও
এই দেখ, কে ধরে আছে তোমার হাতটা ?
আমি আমি, এই একটাই আমি!!!!!!
সূর্যপুত্রঃআমার চেনা শহরের ভেতর কতো কাছে তুমি!
অথচ চাইলেই হেঁটে চলে যেতে পারিনা।
চাঁদকন্যাঃতোমার আর আমার অবস্থানের মাঝে
শুধুই দুরত্ব,একটা মাত্র রোড
সে পথ আমি দিনে হাজারবার পাড়ি দেই
চোখটা বন্ধ করলেই সোজা তোমার সামনে,
আর তারপর---- হাহাহাহাহা
এত্ত এত্ত ভালোবাসা!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কে ঠেকাতে পারবে বলো?
মনের দরজা বন্ধ করবার,
সাধ্যি আছে কার?
সূর্যপুত্রঃ মুঠো ফোনে সারাদিন কতো ব্যাস্ততা আমার!
একটি বারের জন্যও পাইনা তোমার খোঁজ!
চাঁদকন্যাঃ টেলিপ্যাথি। কত্তবার বলেছি,
টেলিফোনের কি দরকার, টেলিপ্যাথিটা প্রাকটিস করো
কিন্তু কে শোনে কার কথা।
সূর্যপুত্রঃআজ তোমার জন্মদিন!!
একটা গোলাপ, কিম্বা একটা শুভেচ্ছা পত্র পাঠাতেও
পাড়ি দিতে হবে কতো বন্ধুর পথ!!
হ্য়তো তা পৌছুঁবেনা তোমার কাছে কখনো!
চাঁদকন্যাঃ তুমি কিন্তু আমাকে কাঁদালে সূর্যপুত্র।
বলেছিলে, তোমার জন্মদিনে
এমন একটা কিছু দিতে,
যেন চোখে জল আসে তোমার।
আর আমাকে তুমি এমন কিছু এনে দেবে,
যেনো সারাটাজীবন সেকথা ভাবলেই আমার হাসি পায়।
আর কি করলে তুমি ???????????
তোমার এ লেখা পড়তে গিয়ে
দুচোখ জলে ভরিয়ে ফেললাম আমি!!!!
যুগ যুগ ধরে আমাকে রেখে দিও তোমার বুকের মধ্যে
লুকিয়ে রেখো
কেউ যেন কেড়ে না নিতে পারে।
কেউ যেন................
কেউ যেন কখনও এই আমাকে .........
তুমি আমাকে অনেক কাঁদালে সুর্যপুত্র
এমন কিন্তু কথা ছিলোনা।
সূর্যপুত্রঃ একটা পাখী, চারটা পাখী, তিনটা পাখী।
চাঁদকন্যাঃ হুম একটা পাখি চারটা পাখি ,তিনটা পাখি
আর তুমি আমার একটাই সুর্যপুত্র!!!!!!!!!!!!
মাই ইমাজিনারী ফ্রেন্ড!!!!!!!!!!!!!!!!!!!!![]()
বন্ধু দিবসে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে!!!!!!
![]()
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: হা হা হা
তোমাকেও জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা!!!![]()
২|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
হানিফ রাশেদীন বলেছেন: এমন করে বলনা সূর্যপুত্র, বলনা, আহা! সূর্যপুত্র, হাতটা বাড়িয়ে দাও
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: হা হা হা ভাইয়া
আজ দুপুর থেকে ড্রাফটগুলো পড়ে হাসতে হাসতে মারা যাচ্ছি!!!![]()
আমার সূর্যপুত্র
তুমি সূর্যপুত্র!! সূর্যের পুত্র নও তুমি।তুমি আমার সূর্যপুত্র। এক চাঁদকন্যার সূর্যপুত্র তুমি।আচ্ছা সূর্যপুত্র তোমার কি মনে আছে? প্রথম যেদিন আমাদের দেখা হলো সেদিনের কথা।
চাঁদ আর সূর্যের কখনো দেখা হয়না জানতাম।আমাদের কিন্তু ঠিকই দেখা হয়েছিলো।" দেখা হয়েছিলো তোমাতে আমাতে কি জানি কি মহা লগণে........." সত্যি কি সে এক মহালগণ ছিলো ?আমার ধারণা সে মহালগণের দেখা খুব কম মানুষ পায় এই পৃথিবীতে।
এই জাগতিক কোলাহোল পুর্ণ পৃথিবীর সকল কোলাহল, দুঃখ কষ্ট ,বেদনার বাইরে সৃষ্টি হয়েছিলো সেদিন, আমাদের এক নতুন পৃথিবী।
আহা ৬টা বছর আগেও আমি কত প্রেমিক মনের ছিলাম!!! আর এখন!!!
হাহাহাহাহা যাইহোক
দেখা হয়েছিলো তোমাতে আমাতে কি যেন কি মহা লগনে
চাঁদ উঠেছিলো গগণে...........
৩|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
হানিফ রাশেদীন বলেছেন: হুম আপু, সে মহালগণের দেখা খুব কম মানুষ পায় এই পৃথিবীতে। খাঁটি কথা। তবে মহালগণের দেখা পেতে হলে বড় মানুষ/প্রেমিক হতে হয়।
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: তুমি কি ভাবো আমি সত্যিই ঝান্ডাওয়ালী???![]()
একরামুল শামীম ভাইয়া কি বলেছিলো জানো???
আমি নাকি যখন পরিচিতি পাইনি তখন আমার সত্যিকারের আবেগ ছিলো এখন নাকি পাজী হয়ে গেছি সব লুকাই ফেলি!!!![]()
শেষচিঠি
কিভাবে যেন রাত কেটে দিন আসে। আবার দিন ফুরোয় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে।কোনটা সত্যি আর কোনটা মিথ্যে ভাবতে ভাবতে বেলা গড়িয়ে যায়।সময়ের সাথে সব কি স্বাভাবিক হয়ে যায়? একথা কি সত্যি?
তোমার জন্য, শুধু তোমার জন্য সকালে ওঠার অভ্যাস গড়ে উঠেছিলো।আমার দিন শুরু হতই তোমার এস এম এস বা ফোন দিয়ে।সে অভ্যাস বুঝি চলেই যাচছে। সব তোমার দোষ।কি দরকার ছিলো এইভাবে সব কিছু ওলট পালোট করে দেবার?আজকাল কিছু ভালো লাগেনা। ঘুম পায়না। ঘুমালে এমনকি সে ঘুম ভেংগে উঠতেও মন চায়না। জেগে থাকা মানেই তো শুধু সারাক্ষন তোমাকে নিয়ে ভাবনা।সব খানে শুধু তোমার স্মৃতি। কি করে বাঁচি আমি ? তোমাকে ছাড়া।
একটু কাটের্সি করেও কি একটা খবর নিতে পারোনা? একটা বার ও কি জানতে ইচছে হয়না ? কেমন আছি আমি ? তোমাকে ছাড়া।এইভাবে কি হারি্য়ে যেতে হয় বলো?আচছা বলনা, সত্যি কি পেরেছো মন থেকে দূরে সরাতে আমাকে?আমার কিছুতেই বিশ্বাস হয়না জানো?
জানি তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছ সেটা খুব ঠিক।তোমার জন্য হয়তো আমার জন্যও।কিন্তু আমি চাইনা। আমি আসলেও চাইনা, সবকিছু ঠিক হোক।
সব কিছু ঠিক না হয়েও তো অনেক কিছু চলতে পারে।চলুক না হয়।
স্বার্থপর হতে ইচ্ছা করে মাঝে মাঝ। হলামই বা!
কখনও তোমার সাথে দেখা হবে কিনা আর জানিনা। শুধু মনে করো সেসব দিন গুলোর কথা যেসব দিন গুলোতে কাছে ছিলাম।একটু একটু করে প্রতিটা দিন, প্রতিটা সময় মনে করে দেখোতো তুমি। আসলেই কি তুমি বিশ্বাস করো আমার সব মিথ্যে ছিলো?কিম্বা এখনও মিথ্যা?
তোমার জন্য আমি অনেক অনেক সময় অপেক্ষা করবো।
কিছু ভালো লাগছেনা। এ কটা দিনে বয়স যেন দশ বছর বেড়ে গেছে।
আমার কিছু ভালো লাগছে না।কি ছেলেমানুষি করছি, না ? হয়তো তুমি আমার এও চিঠিটা পড়ছ ই না। তবুও লিখে যাচ্ছি ,যা মনে আসছে তাই।
মনে হচ্ছে হঠাৎ কর্মশুন্য হয়ে পড়েছি। কারো জন্য অপেক্ষা নেই,কারো এসএম এস এর জন্য অপেক্ষা নেই। কারো জন্য দেখা করার তাড়া নেই।
জানো এস এম এস এর শব্দ হলে এখনও চমকে উঠি ।মনে হয়.....
আমাকে কি একটুও মিস করছ মেয়ে?আমি এখনো মিস করতে পারছিনা। আগে একটু ভুলতে তো হবে?তারপর না মিস।
কতদিন তোমাকে দেখিনা। ইচ্ছা করছে বুকের ভেতরে জড়িয়ে ধরে রাখি।
আমার কিচ্ছু ভালো লাগছেনা। তোমাকে ভালোবাসি। যে যা বলে বলুক । যে যা ভাবে ভাবুক।
এই লেখা পড়ে বলেছিলো !!!!!!!!!!!
হা হা হা হা
বড় মানুষ বা খাঁটি প্রেমিক হওয়া হলো না আমার !!!!!!!!!!![]()
![]()
![]()
৪|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
লেখোয়াড় বলেছেন:
বড় মানুষ বা খাঁটি প্রেমিক হওয়ার দরকার নেই।
ভাল ব্লগার থাকুন।
৬ বছরের শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: এই রে মরেছি!!!!!!!!!!!!!!!!!
লেখোয়াড়ভাইয়াকে দেখা যাচ্ছে!!!!!!!!!!!!!
ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!
মহা মজায় আছি আজ কতগুলো বছর পর আমি ব্যাক টু দ্যা পাস্টে ফিরে গিয়ে ড্রাফটগুলো পড়ছিলাম!!!!
হা হা হা
ভালো ব্লগার থাকা কি আর সহজ কর্ম!!!!!!!!!!
উফফফ এত যন্ত্রনা যে সহ্য করতে হয়!!!!!!!!!!!!!!!!
এত দিকে খেয়াল করে কি আর মনের আনন্দে লেখা যায় বলো???
একে কমেন্ট দেওয়া যাবে না উনি এই........ তাকে লাইক দেওয়া যাবেনা তিনি সেই ........ ওর সাথে এত কি ও অমুক....... তার সাথে তত কি তিনি কাচকলা............ তিনি হনু মনু পনু!!!!!!!!!!!!!!!!!!
উফফফফফ !!!!!!!!!!! এত ঝামেলা!!!!!!!!!!!!!!
সেই ছিলো ভালো নো অশান্তি!!!!!!!!!!!!!!!
সেই ৬ বছর আগে যখন মানুষ আগুনের ব্যাবহার জানতোনা, কাঁচা মাংস খেত!!!!!!!! তখন আমি শান্তিতে ছিলাম ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!
নাহ মাথায় আজ ছিট উঠেছে কখন কি বলে ফেলি!!!!!!!!!!!![]()
ভয়ে আছি ভাইয়া লেখোয়াড়!!!!!!!!!!!!
৫|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
হানিফ রাশেদীন বলেছেন: না।
চিঠিটা তো বাস্তব বলে মনে হয়
আহা! কী আবেগ! হৃদয়ের একূল-ওকূল দু'কূল ভেসে যায়, হায় সজনি... আর তো মনে নাই 
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: হা হা হা হা হা
ভাইয়া বাস্তবই তো!!!!!!!!!!!!!!!!!
আমারও তো তাই মনে হচ্ছে!!!!!!!!!!!!!
এমন অনেক কথাই বলি আমি মন থেকে যা বলিনা
আবার অনেক আমার সত্যি কথা সবাই ভাবে ছলনা!!!!!!!!!!
![]()
http://www.youtube.com/watch?v=15mWp3g0Vx0
৬|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
লেখোয়াড় বলেছেন:
ড্রাফটগুলো প্রকাশ করেন।
অতীত ভুলে যাবেন না।
ইতিহাস নির্মম সত্য।
আমাকে চিনেন নাকি?
জয় হোক আপনার।
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: হায় হায় কি বলো ভাইয়ামনি!!!!!!!!!!!
ড্রাফট প্রকাশ করবো!!!!!!!!!!
আমার লুইজ্জা লাগে তো!!!!!!!!!!!!!!
:!> :!> :!> :!> :!> :!> :!> :!>
আর অতীত!!!!!!!!!!!
দূর দূর দূর কে মনে রাখে!!!!!!!!!!!!!
অতীত নিয়ে পড়ে থাকলে চলবে!!!!!!!!!!
পাস্ট ইজ পাস্ট .............
এই প্রবাদ প্রবচন পড়োনি নাকি!!!!!!!!!!!
আরে তোমাকে চিনবোনা!!!!!!!!!!!!!
বলো কি !!!!!!!!!!
একদম হাড়ে হাড়ে চিনি!!!!
৭|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা.. কী হয়েছে আজ? আপু, আজ তো আপনাকে 'তুমি' বলে মনে হয়
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: হা হা হা
ভাইয়া!!!!!!!!!!!!!!!!
তুমি মনে হওয়া আবার কি!!!!!!!!!!!!!
আমার তো আবারও একটা গানা মনে পরে গেলো ভাইয়াজি!!!!!!!!!!!!!!
হাহাহাহাহাহা
http://www.youtube.com/watch?v=HPN3fM4aJRI
৮|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
লেখোয়াড় বলেছেন:
আরে, এ যে, শায়মা!!!
শায়মা>অপসরা>সূর্য পুত্র ও চাঁদ কন্যা!!!!!!!!!!!
তাইতো লেখোয়াড় ভাইয়া বলে।
ভাইয়ামনি বলে।
তা হঠাৎ এখানে সব ছেড়ে?
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: ঢং ঢং ঢং!!!!!!!!!!!
মানে স্কুলের ঘন্টা বাজে ভাইয়া!!!!!!!!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহা
http://www.youtube.com/watch?v=0UN0HbHW2K0
৯|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
হানিফ রাশেদীন বলেছেন: তুমি মনে হওয়া হলো ছোট, না ঠিক ছোট না, ছোট্ট, মানে ছোট-র চেয়েও একটু ছোট। এখন বলি কী রকম ছোট্ট? টুনটুনি পাছির মতাে। 
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:০৬
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: হা হা হা হা
ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
পাখির নাম শুনেছি মাছিও শুনেছি পাছি তো শুনিনি কখনও!!!!!!!!!!!!
এত্তা ছিলো মাছি
তার নামটা ছিলো
http://www.youtube.com/watch?v=PTMaujweWCs
১০|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: একটা পাখি চারটা পাখি তিনটা পাখি
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:০৯
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: ডাকে পাখি খোলো আঁখি
দেখো সোনালী আকাশ..........
http://www.youtube.com/watch?v=ObmTXwZD72M
সূর্যপুত্রঃ একটা পাখী, চারটা পাখী, তিনটা পাখী।
চাঁদকন্যাঃ হুম একটা পাখি চারটা পাখি ,তিনটা পাখি
আর সে ছিলো আমার একটাই সুর্যপুত্র!!!!!!!!!!!! ![]()
১১|
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩২
সায়েম মুন বলেছেন: এইটা তোমার প্রথম নিক নাকি
যাই হোক শুভেচ্ছা রইলো। বন্ধু দিবসেরও শুভেচ্ছা।
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:৩২
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: তাইতো মনে হয় এটাই প্রথম নিক ছিলো।
অনেক অনেক শুভকামনা বেবিভাইয়া!
১২|
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৬
সাজিদ উল হক আবির বলেছেন: বন্ধু দিবসে শায়মা আপুর মন কতই না ভালো, আপু তাই তার কত পুরাতন নিকের সাথে পরিচয় করিয়ে দিলেন।
তাহলে আপু আপনার বাকি পোস্ট গুলো ড্রাফটে? আমি আরও ভাবি শায়মা আপু বায়োনিক ওমেন নাকি? ২ পোস্টে ১২০০০ ভিজিটর !! ক্যামনে কি রে বাবা!!
০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: বাকী পোস্ট সব ড্রাফটে!!!!!!!!!
ঠিক বলেছো!!!!!!!!!!
কেমন আছো ভাইয়া???
১৩|
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: ছয় বছর পূর্তির শুভেচ্ছা রইলো, অনেক লম্বা সময়!
০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০২
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: থ্যাংক ইউ !!!![]()
১৪|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১
সিদ্দিক আহমেদ বলেছেন: weird love story
০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: কে বলেছে!!!
মাইর খাবা সিদ্দিকভাইয়া...............
১৫|
০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
সাজিদ উল হক আবির বলেছেন: এই তো আপু বেশ আছি!!!!!!
চলছে গাড়ি যাত্রাবাড়ী টাইপ.।.।।।
১৬|
১২ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৫
প্রতিফলন বলেছেন:
চাঁদ কন্যা কেমন আছো?
১৭|
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫
ইখতামিন বলেছেন: এখন আর আগের মতো পোস্ট পড়ার সময় পাই না....
১৮|
২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: কি সুন্দর!!!!!!!
++++
১৯|
২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৩
শায়মা বলেছেন: হা হা খায়রুলভাইয়া .....
এই নিকের পাসওয়ার্ড উদ্ধার করা হয়নি...
মানে মাঝে একবার সবাইকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হলো না তখন.....
তবে প্রতিফলনের কাছে এই আইডি এর মেইল আছে সেটা দিয়ে শিঘ্রী ঠিক করে নেবো ভাবছি.....
২০|
৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! অতি মনোরম।
শুভকামনা আপুকে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১২
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: পাসওয়ার্ড উদ্ধার হয়েছে! ![]()
২১|
১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২৫
শায়মা বলেছেন: পাসওয়ার্ড উদ্ধার হয়েছে!! ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
শহিদুল ইসলাম বলেছেন: আহ সেই সূর্য্যপুত্র !
হ্যাপি ৬ বছর ব্লগিং এবং বন্ধু দিবসের শুভেচ্ছা তোমাকে