নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

আমার হারিয়ে যাবার গল্প

২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি আর আগের মতো নেই,
হাঁটতে গেলে পায়ের নিচে নরম মাটি নয়,
কেউ যেন গোপনে বিছিয়ে দেয়
কাঁটা আর প্রশ্নচিহ্ন।

তুমি বলেছিলে
সব ঠিক হয়ে যাবে একদিন।
আমি সেই একদিনটা খুঁজতে খুঁজতে
আজ এই ভাঙা দুপুরে দাঁড়িয়ে
দেখি, সময় শুধু তোমাকেই নিয়ে গেছে,
আমাকে রেখে গেছে
একটা অসমাপ্ত মহাকাব্যের মতো।

তবু আমি তোমাকেই ভালোবাসি
যেমন অন্ধকার নিজের ছায়াকে ভালোবাসে,
যেমন নদী সাগরের বুকে ঝাপ দেয়।

তুমি নেই
তবু এই শহরের প্রতিটা মোড়ে
আমি তোমাকেই দেখি,
ভাঙা দেয়ালে, পুরোনো পোস্টারে,
হঠাৎ বৃষ্টিতে, অথবা নিজের নিঃশ্বাসে।

বলতে পারো
এভাবে বেঁচে থাকা কি বেঁচে থাকা?
নাকি এটা এক দীর্ঘ পথ তোমার ভেতর দিয়ে
আমার হারিয়ে যাওয়ার গল্প?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.