নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রেম এক বিদ্রোহী আগুন

৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৫২

প্রেম যেন এক বিদ্রোহী আগুন,
শুধু শরীর ছুঁয়ে নয়, নিষিদ্ধের দিকে ডাকে।
তবুও আমি কিছু দহন লুকিয়ে রাখি মুঠোর ভাঁজে,
অন্ধকারের ভেতর প্রেম জ্বলে ওঠে
নিঃসংগ পুরুষ কে পথ দেখায়, নিজের দিকে।

তোমার স্পর্শে লুকোনো আছে আদিম সংসয়,
সমাজের কাঁটাতারে ঝুলে থাকা গন্ধমের গন্ধ,
তবুও আমি ভাঙি,শব্দে, শ্বাসে, চুম্বনে
নিজেকে বারবার নতুন করে উচ্চারণ করি।

আমি জানি, এই আগুনে পুড়লে অস্তিত্ব মুছে যাবে,
তবুও আমি শরীর মেলে দেই
আত্মায় জুড়ে দেই ডানা
কারণ এই দহনেই আমার স্বাধীনতা।

ধর্ম, শুদ্ধতা, আচার সবকিছুকে
এক মুঠো ধুলো করে উড়িয়ে দেই বাতাসে,
আমার ভেতরের গর্জে ওঠা সমুদ্র
আর কোনো বিধির কাছে মাথা নোয়ায় না।

যখন কামনা হয়ে ওঠে ভাষা,
আর শরীরই একমাত্র সত্য
তখনো পুরনো মন্ত্র ভেসে আসে দূর থেকে,
কিন্তু আমি আর প্রার্থনা করি না,
আমি নিজেকেই দেবতা মনে করি,
নিজেই নিজেকেই ভাঙি।

প্রেম
এখন আর শুভ্র জ্যোৎস্না নয়,
এ এক উলংগ স্পষ্ট সত্য,
যেখানে আমি আমাকে হারাই না,
বরং প্রথমবারের মতো নিজেকে খুঁজে পাই।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৪

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ বেশ, চমৎকার কবিতা!

৩১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।

২| ৩০ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হয়েছে ।

৩১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।

৩| ৩১ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

৩১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।

৪| ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: আসলেই বিদ্রোহী আগুন!!!

০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৩২

রানার ব্লগ বলেছেন: গুনীজনরাই বোঝে আসল মর্ম।

৫| ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সকল প্রেম স্ত্রীতে সীমাবদ্ধ হয়। স্ত্রী কষ্টপাবে মনেকরে প্রেম ধুসর হয়ে ধূলায় মিশে যায়।

০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৪

রানার ব্লগ বলেছেন: যুগ যুগ ধরে প্রেমের একটা আলাদা অবস্থান আছে সেখানে স্ত্রীর বাধা কে তুচ্ছ জ্ঞ্যান করা হয়েছে ।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাবছি প্রেম নিয়ে আমি কবিতা লিখবো।

০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩৪

রানার ব্লগ বলেছেন: লিখুন , অনেকদিক পড়ার মতো কবিতা পাচ্ছি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.