নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এই তো ছিলাম মানুষ

১২ ই মে, ২০২৬ দুপুর ১২:৫২

এই তো ছিলাম মানুষ
এই তো ছিলাম সিক্ত দুপুরে ঝরঝরে সাইকেল ঠেলে
কলেজ স্ট্রিটের গলিতে গলিতে ঘুরতাম।

এই তো বুকপকেটে ছিল একখানা নীল খাম,
তার ভিতরে শিউলি ফুলের গন্ধ
আর অসমাপ্ত বিপ্লব।

এই তো সন্ধ্যাবেলায় বাসের জানালায় মুখ রেখে
দেখতাম শহর কেমন ধীরে ধীরে
নিজের শরীর বদলে নেয়।
মানুষ থেকে বিজ্ঞাপন হয়,
প্রেম থেকে কিস্তি।

আমি তখনও বিশ্বাস করতাম
একদিন সমস্ত অন্ধকারের ছুটি হবে।
এই তো একদিন
তোমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে
শুনেছিলাম বৃষ্টির শব্দ।
ভাবলাম, পৃথিবী বোধহয়
এখনও পুরোপুরি মরে যায়নি।

তারপর একদিন খুব ধীরে
আমাদের চারপাশে দেয়াল উঠলো।
বন্ধুরা চাকরি পেল, কেউ বিদেশ গেল,
কারো জানাজার খবর এলো ।

আমি শুধু রাত জেগে
শহরের ভাঙা রাস্তার দিকে তাকিয়ে রইলাম।
দেখলাম, নদীও একসময়
নিজের সিমানা ভুলে যায়।

এই তো ছিলাম মানুষ, এই তো ছিলাম প্রেমিক,
একটা কম্পিত হাতের ভিতর
নিজের সমস্ত ভবিষ্যৎ রেখে দিয়েছিলাম।
এখন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয়
আমার ভিতরে কে যেন
ধীরে ধীরে খড়কুটো নাড়িয়ে
একটা পরিত্যক্ত পাখির বাসা বুনছে।

তবু জানো, আজও কোনো দূরের ট্রেনের হুইসেল শুনলে
আমার মনে হয় কেউ একজন ফিরে আসবে,
হয়তো তুমি, হয়তো হারিয়ে যাওয়া কেউ,
যারা একদিন সত্যিই বাঁচতে চেয়েছিল।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি পাঠ করলাম ।

১৩ ই মে, ২০২৬ দুপুর ১:৫১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

২| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। আবেগ আছে। মায়া আছে।

১৩ ই মে, ২০২৬ দুপুর ১:৫১

রানার ব্লগ বলেছেন: আমরা আসলে মায়াতেই বাস করি

৩| ১২ ই মে, ২০২৬ রাত ১০:৫৯

সাইফুলসাইফসাই বলেছেন: বেশ ভালো লাগলো

১৩ ই মে, ২০২৬ দুপুর ১:৫৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৪| ১৩ ই মে, ২০২৬ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

১৩ ই মে, ২০২৬ দুপুর ১:৫৩

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !!!

৫| ১৩ ই মে, ২০২৬ বিকাল ৪:৩৫

মিরোরডডল বলেছেন:



বন্ধুরা চাকরি পেল, কেউ বিদেশ গেল,
কারো জানাজার খবর এলো ।


এটাই জীবন!

এখন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয়
আমার ভিতরে কে যেন
ধীরে ধীরে খড়কুটো নাড়িয়ে
একটা পরিত্যক্ত পাখির বাসা বুনছে।


চমৎকার!

তবু জানো, আজও কোনো দূরের ট্রেনের হুইসেল শুনলে
আমার মনে হয় কেউ একজন ফিরে আসবে,
হয়তো তুমি, হয়তো হারিয়ে যাওয়া কেউ,
যারা একদিন সত্যিই বাঁচতে চেয়েছিল।


খুব ভালো লিখেছে রানা।

১৪ ই মে, ২০২৬ সকাল ৯:১৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!! আপনার বিশ্লেষণ গুলা পড়লেই মন ভালো হয়ে যায়। লেখার স্বার্থকতা পাই।

৬| ১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৪ ই মে, ২০২৬ সকাল ৯:১৭

রানার ব্লগ বলেছেন: আবার আসুন ফিরে, বারবার আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.