নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://kotharjhapi.blogspot.com/

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

না ইশ্বর, না তুমি

০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৬



ঘুম ও স্বপ্নের মহড়ায়
কতবার যে নিজেকে ছাড়িয়ে যাই!

হৃদয়,
তুমি তখনও মৃত কোনো শহরে
নির্বাসনের অপেক্ষা।
প্রেমহীন দেহের মতো
কী আশ্চর্য নির্লজ্জতায়
শূন্যতাকে জড়িয়ে রাখ!

কিছু ব্যর্থ শব্দ
শরীরে ক্ষত হয়ে ফোটে,
অথচ কেউ জানে না
আমাদের সমস্ত প্রার্থনায়
কতখানি শূন্যতা জমে আছে।

ঈশ্বরও হয়তো
কোনো এক আদিম অন্ধকারে
নিজের সৃষ্টির কাছে ফিরে যেতে চেয়েছিলেন।

ইশ্বর ও তোমার মাঝে ব্যবধান
একটি জ্যামিতিক বিন্দুমাত্র
যা মহাকালের অসীম বিশালতা নিয়ে
প্রতিপক্ষ রুপে দাঁড়িয়ে রয়েছে।

আমি ইশ্বর কে ছুতে গিয়ে
তোমায় ছুয়ে দিলাম।

অথচ কেউ ডাকেনি
না ইশ্বর,
না তুমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.