| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার বুকে হাহাকার
চারিদিকে লাশের গন্ধ আর ধ্বংশলিলা।
কোথাও মাতন আহাজারি অহর্নিশ
কোথাও রক্ত দিয়ে হলি খেলা।
রক্ত দিয়ে রক্তের বদলা
অন্ধকারাচ্ছন্ন লোকালয়।
ভয়ে শিহরিত শরীর
কে করিবে অলোময়?
মাতৃভুমির কপালে কলঙ্ক তিলক
জলজল করে জ্বলছে।
আঘাতে আত্মহারা
চিৎকার করে কাদছে।
সন্তান হারা মায়ের আত্ম চিৎকার
আকাশে বাতাশে হয় প্রতিদ্ধনি।
নাস্তিকের কালো ছায়ায় আচ্ছন্ন
প্রিয় মাতৃভুমি।
শয়নে স্বপনে দিবানিশি
প্রার্থনা মোর স্রষ্টার তরে।
অন্ধকার কেটে যাক সত্যের আলোয়
পরাভুত হক জঞ্জাল যত মাতৃভুমির পরে।
স্বপন
©somewhere in net ltd.