নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল_অপরাজিতা

নীল_অপরাজিতা › বিস্তারিত পোস্টঃ

অনন্তকাল দুটি দলের উপর নির্ভর করেই কেনো আসতে হবে রাজনিতীতে?

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

নতুন একটি নিরেপক্ষ রাজনৈতিক দল গঠন জাতির জন্য এখন খুব প্রয়োজন। কিন্তু কোন অবস্হাতেই বর্তমান রাজনৈতিক দলগুলো তা হতে দিবে না। সম্মেলিতভাবে তারা তা প্রতিরোধ করবে। দেশের ক্ষমতার ভাগ তারা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। তাদের মনোনীত ব্যক্তি ছাড়া কোন ব্যক্তিই রাজনিতীতে প্রবেশ করতে পারে না। রাজনিতীতে প্রবেশ করাটা যে কেনো একজন সাধারন মানুষের জন্য অকল্পনিয় একটা ব্যপার।একজন ব্যক্তিকে রাজনিতীতে আসতে হলে প্রথমে একটি রাজনৈতিক দলের স্কুলে ভর্তি হতেই হয়, তারপর এ দল সে দল পরিবর্তন করে করে ,অনেক কাঠ খর পুড়িয়ে নিজেকে রাজনৈতিক নেতা হিসাবে প্রতিষ্ঠিতো করতে হয়। তারপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু হয়।রাজনিতীতে আসার এর বিকল্প পথ কী আর নেই? দেশের উন্নতির জন্য সত্যিকারের দেশ প্রেমিক,যোগ্য,আদর্শ ব্যক্তিদের রাজনিতীতে আসার পথটা কি সহজ,সাভাবিক করে দেয়া যায় না? জনগনই ঠিক করুক কাদেরকে জনগন রাজনিতীতে দেখতে চায়। দরকার পরলে প্রত্যক্ষ পরীক্ষা নেয়া হোক, বিতর্ক সভার আয়োজন করা হোক,অনেকটা রিয়্যালিটি শো এর মত । যোগ্যরা টিকে থাকবে,তারাই নির্বাচীত হবে,রাজনিতীক হিসাবে।
অনন্তকাল দুটি দলের উপর নির্ভর করেই কেনো আসতে হবে রাজনিতীতে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নতুন একটি নিরেপক্ষ রাজনৈতিক দল গঠন জাতির জন্য এখন খুব প্রয়োজন।

বর্তমানে দুটি দলের প্রধানরাই নিরপেক্ষ অবস্থানে আছে। তাই তৃতীয় নিরপেক্ষ কোন দলের প্রয়োেজন নেই।

সুতরাং তৃতীয় নিরপেক্ষ কোন দল সৃষ্টি হলে দুটি নিরপেক্ষ দল এক হয়ে অপর আরেকটি নিরপেক্ষ দল সাথে তৃতীয় মহাযুদ্ধ লাগিয়ে দিবে। এতে জাতির অস্তিত্ব বিলীন হওয়ার আশংঙ্কা আছে।

নোট:
একদল নিরপেক্ষ নির্বাচনের জন্য হা-হুতাশ করছে আরেকদল হুমকি-ধমকিতে মনে হয় তাদের হাতে অনুষ্ঠিত নির্বাচনগুলো ১০০% নিরপেক্ষ হয়ে থাকে।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



দল গঠিত হওয়ার সময় হয়েছে অনেক আগেই, কেহ এগিয়ে আসেনি, কিংবা নতুন ভাবনার মানুষ নেই। আপনি "নিরপেক্ষ" শব্দটা কেন ব্যবহার করেছেন, কে জানে!
বাংলাদেশে একটা আধুনিক বিশ্ব মানের রাজনৈতিক দল দরকার, যারা মানুষের মৌলিক অধিকারগুলোকে সমতার ভিত্তিতে প্রতিস্ঠিত করতে পারবেন, প্রতিটি নাগরিক রাস্ট্র থেকে সমান সুফল পাবেন, প্রতিটি নাগরিক নিজকে রাস্ট্রের অংশ হিসেবে অনুভব করবেন; প্রতিটি নাফরিক নিজের জন্য ও রাস্ট্রের জন্য অবদান রাখতে সুযোগ পারেন ও উৎসাহী হবেন; যেখানে ফ্রি-শিক্ষা, চাকুরী, চিকিৎসা ও বাসস্হানের নিশ্চয়তা থাকবে সবার জন্য; যেখানে মাত্র ১জন বিল-গেইটের দরকার নেই, যেখানে পথ-শিশু থাকবে না।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: নীল_অপরাজিতা ,



আপনার সবগুলো প্রশ্নের উত্তর হবে -- " না "

ব্লগার "চাঁদগাজী" যে কথা বলেছেন তাঁর সাথে সহমত জানিয়েও বলি - সে আশা ডুমুরের ফুল দেখার মতো ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

প্রশ্নবোধক (?) বলেছেন: নিরপেক্ষ বলতে কি বুঝেয়েছেন তা বুঝিনি। তবে এটুকু বলতে পারি, ন্যায়-এর অগ্নিশিখা যাদের মাঝে দীপ্তমান তাদের এগিয়ে আসার সময় হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.