নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাবাসসুম ফেরদৌস

তাবাসসুম ফেরদৌস

ভাল মানুষ, সামান্য কিছুটা বাবার মত

তাবাসসুম ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

নিধন করো

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

রাজাকার হানাদার

ফিরে আসে বার বার

ভিন নামে ভিন বেশে

আমাদের এই দেশে ।



দেখে রাখো চিনে রাখো

ওরা কারা মনে রাখো

হীন ওরা পশু জেন

তবু পায় ক্ষমা কেন?



রাজাকার ভয়াবহ

তুলে ফেল মূলসহ

দেশমাটি ছাড়খার

করে যায় বার বার ।



দেশ যদি ভালবাস

সেই বীর ফিরে আসো

মাকে যদি বুকে রাখো

তবে কেন চুপ থাকো

তুলে নাও হাতিয়ার

দিও নাকো কোন ছাড় ।



দেশ প্রেমী সবে তাই

ঘুম নয় জাগো ভাই

হানাদার শেষ কর

দেশটাকে ফের গড়।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

অনার্য পথিক বলেছেন: আপনার ছড়াটি সুন্দর। আমার ঘরে নিমন্ত্রণ রইলো।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩

অনার্য পথিক বলেছেন: বেশ কিছু দিন পূর্বে আমার বাড়ি বেড়াতে এসেছিলেন। তাতে আনন্দিত হয়েছিলাম। কিন্তু নতুন কিছু লেখছেন না দেখে বুঝতে পারছি আপনি আমারই মতো অনিয়মিত। ব্লগে লেখালেখি চালাতে হলে একে অন্যের সহযোগিতায়ই এগুতে হয়। লিখুন নিরন্তর। আমি কবিতায় যথেষ্ট চোখ রাখি। কিন্তু যখন মর্মবেদনা শুরু হয় তখন গদ্য দিয়ে প্রতিবাদী হয়ে উঠতে চাই। আর কবিতাকে ব্যক্তিগত অনুভূতির জন্য জমা রাখি। যদিও কবিতাও প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠতে পারে।

শুভকামনা।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২১

সৈয়দ নাসির আহমেদ বলেছেন: দেশ প্রেমী সবে তাই
ঘুম নয় জাগো ভাই
হানাদার শেষ কর
দেশটাকে ফের গড়।

আপনার ছড়াটি সুন্দর হয়েছে. ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.