নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

তাহমিদ রহমান

কবি ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...

তাহমিদ রহমান › বিস্তারিত পোস্টঃ

উত্তর সাগরের তীর থেকে ২

২৬ শে জুলাই, ২০২১ রাত ৮:২৫

সিঙ্গাড়া আমার সবসময়ই প্রিয়, বিশেষ করে বাদাম বা মটর দেওয়া সিঙ্গাড়া। বছর কয়েক আগে 'হাফেজা'র মা' নামক ভদ্রমহিলা যখন আমাদের বাসায় হঠাৎ হঠাৎ নাস্তা বানাতে আসতেন, সবসময় দুটো নাস্তার আবদার করতাম। বলতাম বেশি করে বাদাম বা মটর দেওয়া সিঙ্গাড়া আর বেশি করে ডাল দেওয়া ডালপুরি খাবো। উনি সেভাবেই বানাতেন।

যাহোক, পড়াশোনার সুবাদে কুমিল্লা যেয়ে সিঙ্গাড়াপ্রীতি আরও বেড়েছিলো। সকালের লেকচার ক্লাস শেষ করে যখন ক্যান্টিনে যেতাম, সাধারণত সিঙ্গাড়া ছাড়া তেমন ভালো কিছু থাকতোনা। আর ইমানিয়া'র সিঙ্গাড়া ত অসাধারণ ছিলো।

তবে পশ্চিমে এসেও সে সিঙ্গাড়া পাবো, এবং সেটা সুস্বাদু হবে তা ভাবিনাই। কিন্তু এখানের সিঙ্গাড়া আসলেই মজার, কখনো কখনো দেশের চাইতেও ভালো। সবজির ক্রমবর্ধমান দামের কারণে এখনতো দেশের সাধারণ রাস্তার পাশের দোকানে সাধারণত আলু আর অল্প একটু পেয়াজ ছাড়া সিঙ্গাড়ায় আর কিছু পাওয়া যায়না। কিন্তু বিলাতে সিঙ্গাড়ায় আলু ছাড়াও মটর, গাজর, ইত্যাদি থাকে যথেষ্ট পরিমাণে।







আজ আমার 'work from home'(আসলে অনলাইনে একটা কোর্স করছি)। অন্যদিকে বাহিরের আবহাওয়া-ও দেশের উদাসী বিকেলবেলার মতোন; আকাশ কিছুটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসি আসি ভাব। প্রশস্ত জানালা দিয়ে বাহিরে তাকাতে মনটা কেমন দেশের জন্য স্মৃতিকাতর হয়ে গেলো। এরকম একটা সময়ে সদ্য ওভেন-বেকড গরম সিঙ্গাড়া খেতে যেয়ে সত্যি সত্যিই দেশের স্বাদ নিলাম।

এ যেনো স্বদেশকাতুরে এক প্রবাসীর সিঙ্গাড়ায় খুঁজে পাওয়া দেশের সুখ!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৯

ভুয়া মফিজ বলেছেন: ওভেনে বেক করতে গিয়ে তো পুড়িয়ে ফেলেছেন দেখি!! বিলাতে ইষ্ট এন্ড ব্র্যান্ডের একটা ট্যামারিন্ড সস পাওয়া যায়। ট্রাই করেছেন? সিঙ্গারা, সমুচা, স্প্রীংরোল এসব আইটেম দারুন লাগে ওটা দিয়ে। :)

২৭ শে জুলাই, ২০২১ রাত ১:৫৯

তাহমিদ রহমান বলেছেন: কাজের ফাঁকে ওভেনে দিয়ে এসেছিলাম; একটু পুড়ে গেছে। রান্নার কাজে এখনো একদম আনাড়ি!

২৭ শে জুলাই, ২০২১ রাত ২:০০

তাহমিদ রহমান বলেছেন: btw, ইস্ট এন্ডের ট্যামারিন্ড সস খাইনি তবে ম্যাগী'রটা পাওয়া যায়। ওটাই কিনি

২| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: আড্ডার সাথে সিঙ্গারা -আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে!

~তবে দুটো কাঁচা লঙ্কা আর পেয়াজ ছাড়া জমে কি

২৮ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৬

তাহমিদ রহমান বলেছেন: আহা কি মনে করালেন! কাঁচা লঙ্কা আর পেয়াজ!

যাহোক, আপনার সাথে আমি পুরোপুরি একমত যে আড্ডা'র সাথে চা-সিঙ্গাড়া আসলেই আমাদেরকে define করে।' বাঙ্গালীর আড্ডা ' পড়েছেন?

৩| ২৮ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২০

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ দারুন প্রতিমন্তব্যের জন্য
না বাঙ্গালীর আড্ডা পড়া হয়নি। পিডিএফ থাকলে লিঙ্ক দিয়েন

৪| ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১০:০২

মেহবুবা বলেছেন: আমাদের মিষ্টি ভালো ভাগ্নে বউ দেশে এল, ব্যস্ত ভীষণ। বাসায় আসবে বেড়াতে কি খাবে জানতে চাইলে বলল সিঙ্গাড়া এবং চিরকালীন সাধারন সিঙ্গাড়া। বিভিন্ন জনের কাছে খবর নিয়ে পরে সুমী'স থেকে নিলাম। খেয়ে খুশী খুব। ওর মা নাকি কলিজা, বাদাম এসব দেয়া এনেছিল ওর ভালো লাগে নি।
তবে হ্যা সিঙ্গাড়া আমারো পছন্দ তবে মাদলের হলে খেতে পারি।

২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৮

তাহমিদ রহমান বলেছেন: আসলে বাংলাদেশে রাস্তার ধারের ছোট দোকানগুলোতে যে সিঙ্গারা পাওয়া যায় তার স্বাদ অতুলনীয়। বিলাতে যেসব ফ্রোজেন সিংগারা পাওয়া যায়, কোম্পানি ভেদে অনেকসময় স্বাদ ভালো হলেও, দেশের রাস্তার ধারে দোকানগুলোতে গরম গরম সিঙ্গারার সাথে এর তুলনা হয় না। আমিও দেশে গেলে চেষ্টা করি একদম সাধারন দোকানের সিঙ্গারা পরখ করে দেখতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.