নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনত্বের সন্ধানে..

জাগ্রত বাঙ্গালি এক হও....

এক্সপ্লোরার_তাহসিন

জীবনের চলার পথে নতুন কিছু শেখার আশায় ব্যাকুল থাকি। নতুনত্ব দেখতে ভালোবাসি, নতুনত্বের চিন্তা করতে ভালোবাসি। বিজ্ঞান নিয়ে কাজ করতে ভালোবাসি। আর কম্পিউটারের জন্য আমার অবস্থাটা হচ্ছে এমন- এক জান, এক প্রাণ।

এক্সপ্লোরার_তাহসিন › বিস্তারিত পোস্টঃ

কিছু বলার নেই। শুধু নিস্তব্ধতা!

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৪

হুমম.. আমি আজই সামু ব্লগে রেজিস্ট্রেশন করলাম। তবে ব্যাপারটা এমন নয় যে, আমি এই প্রথম ব্লগিং করছি বা ব্লগের জগতে আমার পদচারণা মাত্র শুরু হল। বিগত বছর চারেক ধরে বাংলাদেশের সকল কমিউনিটি ব্লগে আমার ঘুরাফেরা আছে। প্রথম ব্লগিং শুরু করেছিলাম প্রথম আলো ব্লগে ২০০৯ সালে। তখন সামু'তে ব্লগারদের মাঝে বিদ্বেষ, দ্বন্দ্ব এসব দেখে আমার আর সামু'তে ব্লগিং করার ইচ্ছা জাগেনি। পরে আর প্রথম আলো ব্লগেও আর নিয়মিত থাকা হয়ে উঠেনি। কিন্তু আমি রেজিস্ট্রেশন না করেও সামু'র একজন নিয়মিত ব্লগ পাঠক ছিলাম। আজ যখন হঠাৎ আমার প্রিয় একজন ব্লগার ইমন জুবায়ের এর অকাল মৃত্যুর খবরটা পেলাম, তখন শুধুমাত্র নিজের মনের কিছু কথা বলার জন্য আমি সামহোয়্যারইনব্লগে রেজিস্ট্রেশন করলাম।

খারাপ লাগছে এভাবে আমাদের একজন প্রিয় ব্লগার আমাদের ছেড়ে চলে গেলেন একথা ভেবে। আমার আসলে ভাবতেও কষ্ট হচ্ছে। উনার সর্বশেষ লেখাটা পরেও আমার আরও খারাপ লাগছিল। শুধু বারবার মনে হচ্ছিল উনি কি নিজের মৃত্যুর খবর আগে থেকেই টের পাচ্ছিলেন কিনা!



আমি জানি, আমার চাইতেও বেশি কষ্ট হচ্ছে এখানকার নিয়মিত ব্লগারদের, যাদের সাথে ইমন ভাইয়ের ইনটারেকশন বেশি ছিল। আমি ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, আল্লাহতা'আলা যেন উনাকে বেহেশতে নসীব করেন। :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.