| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক্সপ্লোরার_তাহসিন
জীবনের চলার পথে নতুন কিছু শেখার আশায় ব্যাকুল থাকি। নতুনত্ব দেখতে ভালোবাসি, নতুনত্বের চিন্তা করতে ভালোবাসি। বিজ্ঞান নিয়ে কাজ করতে ভালোবাসি। আর কম্পিউটারের জন্য আমার অবস্থাটা হচ্ছে এমন- এক জান, এক প্রাণ।
গত মাসে আমি গ্রামীণফোনে কল করে তাদের কমপ্লেইন করেছিলাম যে, আমি ২ মাস ধরে আমার বাসায় ভালো নেট স্পিড পাচ্ছিনা। স্পিড সর্বোচ্চ ২-৩ কেবি/সে. উঠছে। কোনভাবেই কিছু করা যাচ্ছেনা। তাদেরকে আমি আমার বাসার লোকেশনটা ভালোভাবেই বুঝিয়ে দিলাম। সাথে এও বললাম যে একই জায়গা থেকে আমি আগে ১৭-১৮ কেবি/সে. করে স্পিড পেতাম। তারা আমার সমস্যা শুনে বলে যে ১ মাস পরে আমাকে তাদের কোন সমস্যা আছে কিনা সেটা চেক করে জানাবে। তখন খুব মেজাজ খারাপ হয়েছিল। আরে ব্যাটা! তোর চেক করার জন্য কি আমি ১মাস ঘোড়ার ঘাস কাঁটব? তবুও ধৈর্য্য ধরে অপেক্ষার পালা শুরু হল।
[যেহেতু বাসায় গেলেই জিপি ব্যবহার করি, তাই এতো বেশি গুরুত্ব দেইনি। অপেক্ষা তাই করতেই পারি। বাসায় গেলেই শুধু ঝামেলায় পড়তে হয়।]
গতকাল গ্রামীণফোনের ১২১ নম্বর থেকে আমার কাছে ফোন আসল। তারা এখন আমাকে বলল যে চেক করে দেখতে প্রতি সেকেণ্ডে ৪ কেবি করে স্পিড পাচ্ছেন কিনা।
--আমি বললাম, আপনারা যে সার্ভিস দিচ্ছেন, সেখানে কি আমার ৪ কেবি করে স্পিড পাবার কথা ছিল নাকি ২০-২৫ কেবি করে স্পিড পাবার কথা ছিল?
- তখন তিনি আমাকে বলেন, প্রতি সেকেণ্ড ৪ কেবি'র নিচে যেন আপনার স্পিড ডাউন না করে সেটা এনসিউর করাই আমার ডিউটি। আপনি শুধু এটা দেখেন যে ৪ কেবি করে স্পিড পাচ্ছেন কিনা।
-- আমি তো আগে ১২-১৫ কেবি করে স্পিড পেতাম। এখন ধুম করে স্পিড কমে গেল কেন?
আগে যেহেতু পেতাম, এখনো তে পাওয়ার কথা। নিশ্চয়ই আপনাদের সিস্টেমে কোন সমস্যা হয়েছে। আমার দিক থেকে সব ওকে। আমি চেক করেছি। আপনারা ১টা মাস ধরে আমাকে কোন সল্যুশন দিতে না পারলে কেন এতদিন ধরে অপেক্ষা করিয়ে রাখলেন?
- আমরা ৪ কেবি'র নিচে যেন স্পিড ডাউন না করে, সেজন্য কাজ করেছি।
.... আরে ব্যাটা গাধা, ৪ কেবি করে স্পিড পেলে একটা পেইজ লোড দিয়ে ১০ বার ঘুমিয়ে আসা যাবে! এটা দিয়ে কাজ চালাবো টা কিভাবে?
** যেহেতু আমি এখন বাসায় নেই, তাই এখন আর চেক করতে পারিনি ৪ কেবি/সে. পাচ্ছি কিনা। তাই উনাকে পরবর্তীতে জানাব বলে ফোন রেখে দিয়েছি। আর মনে মনে আমি বলতেসিলাম, আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবাই একযোগে মিস কল দিয়ে যখন তোদের বারোটা বাজিয়ে ছাড়তে পারব, তখন মনের আক্ষেপ কিছুটা হলেও দূর হবে।
আজ "মিসড কল - আমার প্রতিবাদের হাতিয়ার।" ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারিনি পরীক্ষার ঝামেলায় থাকার কারণে। তাই মনের আক্ষেপটা বেশিদূর মেটাতে পারিনি। মাত্র ৫০ টার মত মিসকল দিতে পেরেছি। (বেশিরভাগই নিজের মোবাইলে দেয়া। )
তবে যাই হোক, এসব ইভেন্টের উদ্দেশ্য সফল না হলেও আমরা বাংলাদেশীরা একজোট হয়ে যে অনেক কিছু করতে পারি, সেটার একটা আবহ তৈরি হয়েছে, সেটাই বা কম কিসে?
২|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
এক্সপ্লোরার_তাহসিন বলেছেন: হুমম.. সেটাই করছি। নিজের ফোনে দেয়াটাই উত্তম। তবে আসলে আমেজটা রাখার জন্য বন্ধু-বান্ধবদেরকেও দিতে হয়। নইলে সবার মাঝে উৎসাহটা আসেনা।
৩|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
লওল০০৭ বলেছেন: "গতকাল গ্রামীণফোনের ১২১ নম্বর থেকে আমার কাছে ফোন আসল। তারা এখন আমাকে বলল যে চেক করে দেখতে প্রতি সেকেণ্ডে ৪ কেবি করে স্পিড পাচ্ছেন কিনা"
ওহ মা গো....... এই লাইনটা পইড়া শুদু হাসতেই আছি
কাস্টমার কেয়ারে যাদের বসাইয়া রাখে আমার মনে হয় ওরা টিকমত ইন্টারনেট বানান করতে পারবে কিনা সন্ধেহ। একদিন আমি বাংলালিঙ্কের কাস্টমার কেয়ার ফোন দিছিলাম ধরলেন এক আপামনি তারপর উনার সাথে আমার যা কথোপকথন হয়েছিল.....
আপামনিঃ শুভ সন্ধ্যা স্যার বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে #$%&@ বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি
আমিঃ জি আমি বাংলালিংক নেট ইউজ করি কিন্তু বিকাল থেকে গুগলে ডুকতে পারতেছি না
আপামনিঃ জী কিসে ডুকতে পারতেছেন না
আমিঃ গুগল ওয়েবসাইটে ডুকতে পারতেছি না
আপামনিঃ স্যার দয়া করে একটু লাইনে থাকুন আমরা সমস্যাটা চেক করে দেখতেছি
কিছুক্ষন পর....
আপামনিঃ জী স্যার আমরা আপনার সমস্যাটি সমাধানের চেষ্টা করতেছি আপনি কিসে ডুকতে পারতেছেন না বললেন
আমিঃ একটু আগেই ত বললাম যে গুগলে ডুকতে পারতেছি না
আপামনিঃ জী স্যার আমরা সমস্যাটি দেখতেছি... দয়া করে আপনি যে ওয়েবসাইটটিতে ডুকতে পারতেছেন না(গুগল) সেই ওয়েবসাইটের ইংলিশ বানানটি কি একটু বলবেন আমরা ঢুখার চেষ্টা করতেছি
.
.
.
.
.
রাগে, দুক্ষে, ক্ষোভে মনে হচ্ছিল যেন চারতলার উপর থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করি
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭
এক্সপ্লোরার_তাহসিন বলেছেন: আমি কি আর কইতাম... আমার তো মনে হইতাসে. আপনে যেইখানে (গুগল) ঢুকতে পারতেসিলেন না, ওই আপামণি গুগল সার্চে দিয়া সেইখানে ঢুকার ট্রাই করতেসিল!
এমন অনেকেই তো আছে, যারা গুগল ইউজ করে, কিন্তু সেটা আসলে কি সেটাও জানে না।
থাক ভাই, আপনে আত্মহত্যা করবার যাইয়েন না। এরকম যদি করেন, তাইলে তো আপনার দেখানো পথ ধরে হাজারে হাজারে মানুষ আত্মহত্যা করবার লাগবে। কেননা, সব কাস্টমার কেয়ারেই তো একই অবস্থা। আর বাংলাদেশের এখন বেশিরভাগ মানুষই মোবাইল ইউজ করে!!!!!
৪|
২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩
আদিম পুরুষ বলেছেন: ১০/ ১২ জনকে একত্রে করে সরাসরি ওদের কাস্টমার কেয়ারে গিয়ে মা বোন তুলে বাংলা প্রাকটিশ করে আসেন। সিন ক্রিয়েট করলে দেখবেন আশে পাশের অনেকে আগ্রহী হয়ে সেটা ভিডিও করছে মোবাইলে। এতে কাজ হয়। আর চাইলে সোফার টেবিলে রাখা ম্যাগাজিন, পত্রিকা নিয়ে রাগে গালা গালির সাথে ওগুলো ছিড়ে কাস্টমার কেয়ারে যারা বসে ওদের দিকে ছুড়ে দিতে পারেন। ওরা কিচ্ছু করতে পারবে না। এখন কথায় কাজ হয় না। আমাকে বাংলা লায়ন ডিস্টার্ব দিচ্ছিল। ওদের অনেকবার ফোন করেও কাজ হয়নি, লাইন বিজি দেখায়। আমি মডেম কেমার সময় ওদের ইঞ্জিনিয়ারদের এবং কাস্টমার কেয়ারের আপু, ভাইয়া যারা আছে সবার নাম্বার অনেক আগে বিল দেয়ার সময় কালেক্ট করেছিলাম। এবার কাজে নেমে পড়লাম। একদিন দেখি লাইন কানেক্টেড দেখাচ্ছে। আপ লিঙ্ক, ডাউন লিংক সব স্বাভাবিক বাট কোন সাইটে ঢুকা যাচ্ছে না। ওদের কাস্টমার কেয়ারে কল করলে রিসিভ করে না। এটা প্রেস করুন, সেটা প্রেস করুন বলে আমার মোবাইলের ব্যালেন্স কাটছিল। এবার আমার জানা যত আশ্রাভ্য ভাষার বাংলা গালি আছে সবগুলোকে সাজিয়ে একটি এস এম এস লিখে বাংলা লায়নের সবার নাম্বারে পাঠায় দিলাম। এর ২ ঘন্টা প্র দেখি আপু গুলো কল করল '' স্যার আমরা স্যরি. হেন তেন। আপনার সমস্যাটি সমাধান করে দেয়া হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।''
ওদের স্বভাব ই এমন। র্যাডিক্যাল পন্থা অবলম্বন ছাড়া ওদের লাইনে আনা যায় না।
৫|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
একাকী সমুদ্রে বলেছেন: এক আপু ফেসবুকে উদাত্ত আহ্বান জানালেন সবাইকে মিসকল মারার জন্য, যাকে বলে আকুল আবেদন......।
আমি তারে টেক্সট করলাম, আপু আপনার নাম্বার ইতো নাই আমার কাছে, মিসকল মারব কোথায় ?????
---- এহহ, আপনাকে নাম্বার দিব কেন ??
----ওকে, তাইলে কি আর করা, আপনিই আমারে মিসকল মারেন !!
-- ইসশ, মিসকল মারলেত আপনি আমার নাম্বার পেয়ে যাবেন !!!
--- আশ্চর্য !! তাইলে এই মহান মিসকল দিবস পালন করবেন কিভাবে ???
---- আরে, এযে দেখছি, মিসকল দিবস না, মেয়েদের নাম্বার পাওয়ার সুদূরপ্রসারী চক্রান্ত !!
-- যাই হোক এতক্ষনে লাইনে আসছেন, এতক্ষন না বুঝেই লাফাইছেন ...........
(ফেবু থেকে সংগ্রহকৃত)
কথা এইটা প্রতিবাদের ভাষা না বইলা নাম্বার সংগ্রহের আখড়া বলা ভাল
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: apnar amar kahani same...amio basai gele bepok pain a thaki,
onno k miscall na dia apnar ekta phone theke arekta phone a full ring den , kete jawar por again den full ring ..evabei network jam thakbo.