নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুণেধরা সমাজের অনিয়মের বিরুদ্ধে আত্মপ্রত্যয়ী বিদ্রোহী এক কণ্ঠস্বর

তানিয়াজামানরুম্পা

ঘুণেধরা সমাজের অনিয়মের বিরুদ্ধে আত্মপ্রত্যয়ী বিদ্রোহী এক কণ্ঠস্বর

তানিয়াজামানরুম্পা › বিস্তারিত পোস্টঃ

ক্ষীরের পাটিসাপটা

১৭ ই জুলাই, ২০১৬ ভোর ৫:২৭


উপকরণ:
ক্ষিরের জন্য: দুধ ৩ লিটার,
চিনি ১ কাপ,চালের গুড়া ১
টেবিল চামচ অথবা (বেশি
স্বাদের জন্য যেকোনো ভালো
বিস্কিট গুরু করে দিন ৪ টেবিল চামচ।
গোলার জন্য: চালের গুঁড়ি ৭
কাপ। আটা বা ময়দা আধা
কাপ। চিনি বা গুড় ৮০০ গ্রাম।
ক্ষীর তৈরি:পাত্রে দুধ
ফুটান। মাঝে মাঝে নাড়তে
হবে যেন লেগে না যায়। দুধ
কমে অর্ধেক হলে আধা কাপ
থেকে একটু বেশি দুধ আলাদা
করে রাখুন। এবার চিনি দিয়ে দুধ ভালো করে নাড়তে
থাকবেন।মোটামুটি ঘন হয়ে
আসলে আলাদা করে রাখা
দুধের মধ্যে বিস্কিট এর
গুঁড়ি অথবা চালের গুড়া
দিয়ে মিশিয়ে ঘন দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকুন।
কয়েকবার ফুটে উঠলে
নামিয়ে ফেলুন। পাত্রটি ঢেকে রাখুন।
গোলা তৈরি:২ কাপ পানিতে
গুড় গুলিয়ে নিন। চালের
গুঁড়ি, আটা আর গুঁড় দিয়ে গোলা
তৈরি করুন। খেয়াল রাখবেন
গোলা যেন খুব ঘন আবার খুব
পাতলা না হয়।
পিঠা তৈরি:লোহার কড়াই
কিংবা ফ্রাইপেন যেটাতে
বানাতে চান তাতে ভালো
করে সামান্য তেল মাখিয়ে
নিন।গ্রাম এ কলাপাতার
ডাটা দিয়ে তেল দেয়া হয় আপনি টিসু দিয়ে তেল
লাগাতে পারেন। আধাকাপ
গোলা নিয়ে প্যানে গোল
করে ঘুরিয়ে ছড়িয়ে দিন।
পিঠার উপরের দিক শুকনা
হয়ে আসলে কড়াই থেকে আলাদা হয়ে আসছে কিনা
খেয়াল করুন।এই পর্যায়ে ১
টেবিল-চামচ ক্ষির একপাশে
লম্বা করে দিয়ে দিন। ক্ষীর
ভেতরে রেখে পিঠা আস্তে
আস্তে করে মুড়িয়ে ফেলুন। চামচ দিয়ে হালকা চাপ
দিয়ে পিঠা চ্যাপ্টা করে
দিন।
নামিয়ে পরিবেশন করুন
মজদার ক্ষীরের
পাটিসাপটা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

লেভিয়াথান বলেছেন: ঘুণেধরা সমাজের অনিয়মের বিরুদ্ধে আত্মপ্রত্যয়ী বিদ্রোহী পোস্টের অপেক্ষা !!!!

পাটিশাপটার লোভ হইছে !! তাই জিঘাংসামূলক কমেন্ট দিয়ে গেলাম! :P

শুভসন্ধ্যা!!

২| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১১

nirjoyণ বলেছেন: আমার নাম্বার টা দিছি ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.