নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই শহরে আমিও দেখি ইট পাথরের স্বপ্ন ,

রাহাত আহমেদ

ভবঘুরে...কখনো নেশায় চুর কখনো স্বপ্নে বিভোর....

রাহাত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কে কাকে মনে রাখে ....

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫০

আমার সব জানালায়

শুধু মেঘ ডাকে

ঘর ভেঁঙ্গে উড়ে যায়

আমার স্বপ্নগুলো ।

বিভোর আঁধার আমাকে আড়াল রাখে

এমন অন্ধকারে বলো

কে কাকে মনে রাখে ......।

আমি ভেসে যাচ্ছি দূরে

ভেসে ভেসে বহুদূর

পৃথিবীর সব আয়োজন থেকে আড়াল

আমার সব ভোর ।।

আমার ঘরের বারান্দায়

ব্যালখনি ক্যাকটাসে

শুধু মেঘ ডাকে

এমন অন্ধকারে বলো

কে কাকে মনে রাখে ......।



বলেছিলে মেঘ ডাকলে

আমাকে ডেকো

বলেছিলে আমাকে ডেকো

হৃদয়ে ভাঁঙ্গন এলে

ভরা পূণিমাতে ।



মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৩

শেষ বিকেলের মেয়ে বলেছেন: ভালো হয়েছে। +

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৬

রাহাত আহমেদ বলেছেন: ধন্য....কিন্তু এটা গা....ন ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৬

শফিউল আলম ইমন বলেছেন: ভালো লিখেছেন রাহাত ভাই।
চলিয়েয়ে যান।+

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৮

নিলা বলেছেন: কথা গুলো অসাধারণ......+++++

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩২

ভক্কডা বলেছেন: এইডা গান কইতাছেন? সোন্দর গান। মনে অইতাচে জব্বর লাগবো হুনতে। হুন্তাম চাই। ক্যামতে হুনুম? কয়া দেন্না!

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৮

রাহাত আহমেদ বলেছেন: আমিও আপনাকে মুখেই শুনতে চাই কোনএকদিন........। শুভকামনা আমার সেই সব বন্ধুদের ......।যারা আঁধার থেকেই আলোর জন্য গান গেয়ে চলেছেন......।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩২

নিহন বলেছেন: '' আমার সব জানালায়
শুধু মেঘ ডাকে
ঘর ভেঁঙ্গে উড়ে যায়
আমার স্বপ্নগুলো ।''
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.