| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
বর্তমানে ভিডিও শেয়ারিং সাইটগুলি আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রয়োজনে অপ্রয়োজনে প্রায় প্রতিদিনই ভিডিও শেয়ারিং সাইটগুলিতে আমাদের ঢু মারতে হয়। তবে সমস্যায় পড়তে হয় যখন ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে প্রয়োজনীয় কোনো ভিডিও সরাসরি ডাউনলোড করা যায়না।
তবে বর্তমানে অনেক সাইট এই সমস্যার সহজ সমাধান দিচ্ছে, যার কয়েকটি নিচে উল্লেখ করছি-
KeepVid
আমার জানামতে ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করার জন্য KeepVid বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। প্রায় অধিকাংশ জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইটের ভিডিও ডাউনলোড করা যায় এই সাইটের মাধ্যমে। সাইটে গিয়ে শুধুমাত্র লিঙ্ক পেস্ট করেই ডাউনলোড করা যাবে কাঙ্ক্ষিত ভিডিওটি। আরেকটি বৈশিষ্ঠ্য হলো এই সাইটের টপ ভিডিও সেকশনে জনপ্রিয় ভিডিওর লিস্ট আছে যেখান থেকে খুব সহজেই জনপ্রিয় ভিডিওগুলো ডাউনলোড করা যাবে।
ClipNabber
ClipNabber শুধুমাত্র ইউ আর এল কপি পেস্টের মাধ্যমে ইউটিউব, মেটাক্যাফে সহ অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে দেয়। যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার ইউ আর এল টি এই সাইটে পেস্ট করলে একটি ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে যার মাধ্যমে কম্পিউটার, আইপড, আইফোন সহ অন্যান্য মিডিয়া প্লেয়ার এর জন্য ভিডিও ডাউনলোড করা যাবে।
VideoDownloader
VideoDownloader হচ্ছে একটি ফায়ারফক্স এক্সটেনশন। এটি দিয়ে ইউ আর এল পেস্টের মাধ্যমে যেকোনো সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যাবে। এমনকি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন My Space থেকেও ভিডিও ডাউনলোড করা যাবে এই সাইটের সাহায্যে। এছাড়া ভিডিও দেখার জন্য ফ্রী Flv প্লেয়ারও ডাউনলোড করা যাবে এই সাইট থেকে।
Zamzar
Zamzar হচ্ছে একটি ফ্রী অনলাইন ফাইল কনভারশন এপ্লিকেশন, যার সাহায্যে অনলাইনেই যেকোনো ভিডিও AVI, MPEG, 3GP, MP4, MOV ইত্যাদি ফরমেটে কনভার্ট করা যাবে। মিডিয়া ফাইল ছাড়াও ছবি ও বিভিন্ন ডকুমেন্টও কনভার্ট করা যাবে এই সাইটে।
Media Converter
Media Converter অনেকটা Zamzar এর মতই। তবে এ সাইটের ভিডিও ডাউনলোড এবং কনভার্ট দুটোই করা যাবে। এই সাইটের আরেকটি আকর্ষনীয় দিক হচ্ছে- ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে সাইটের মডিউল গুলো বিভিন্ন স্থানে স্থানান্তর করা যায়।
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪১
তারেকবিডি বলেছেন: ঠিক করে দিয়েছি..........
২|
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৯
সিউল রায়হান বলেছেন: সবগুলোই কাজের........ আমারও একটা ইউটিউব ভিডিও ডাউনলোডের সাইট আছে..... টেস্ট করে দেখতে পারেন:
www.watch-and-download.info
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
তারেকবিডি বলেছেন: ধন্যবাদ।
৩|
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৯
জর্জিস বলেছেন: ++
৪|
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৫
ডট কম ০০৯ বলেছেন: ভাল কাজ করছেন।
৫|
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
ঘাসফুল বলেছেন: কামের পোষ্ট ![]()
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫
তারেকবিডি বলেছেন: ![]()
৬|
০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
নতুন রাজা বলেছেন: ++++++++++
৭|
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৯
মুভি পাগল বলেছেন: আমার পছন্দ এটা:
এখানে ক্লিক করুন
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৬
তারেকবিডি বলেছেন: এটাও ভাল....
৮|
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৬
মাহিন আহমেদ বলেছেন: +++++++++++++। কিন্তু kkeকিপভিড এ তো প্রায়ই অনেক সমস্যা হয়। ডাউনলোড করা যায় না। এর কারণ কি????
৯|
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৪
মুকুট বলেছেন: চমৎকার। তবে ডাউনলোডের জন্য আইডিএম সেটআপ দেয়া থাকলে সবচেয়ে সুবিধা, ঝামেলা কম>>>>আইডিম-৫.১৭(Click This Link)
১০|
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: IDM থাকলে কিছুই লাগেনা।।।।। ![]()
১১|
০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭
সুমন্ত বলেছেন: ++। যুক্ত করলাম
১২|
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২৪
টি-ভাইরাস বলেছেন: ++। যুক্ত করলাম
১৩|
১১ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৮
হাফিজুর রহমান মাসুম বলেছেন: +++দিয়ে রাখলাম
১৪|
১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১:২৬
মেহেদি২৪ বলেছেন: +++দিয়ে রাখলাম
১৫|
২২ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৫
স্বপ্নবাজ পথিক বলেছেন: +++
১৬|
৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩৬
ফটো পাগল বলেছেন: ++++
১৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫০
পুরাতাত্ত্বিকেরকলম বলেছেন: ধন্যবাদ।....
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৩
শয়তান বলেছেন: হাইপারলিংকগুলিতে সমস্যা।