নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণের কথা

তারিফ হক

ফেসবুক: facebook.com/tarif21

তারিফ হক › বিস্তারিত পোস্টঃ

নারী ও পুরুষ

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৯

যতই দূরে যাই বিরহ

যতই কাছে আসি প্রেম

যতই দূরে যাই প্রেম

যতই কাছে আসি বিরহ



বিরহের প্রেমে

প্রেমের বিরহে

নারী ও পুরুষ

পুরুষ ও নারী



আত্মার ভেতর সংগোপনে

সমস্ত অস্তিত্বের পরিপূর্ণ প্রকাশে

মিলে মিশে একাকার



যতটা কাছে আসি সুখ

যতটা দূরে যাই বেদনা

যতটা কাছে আসি বেদনা

যতটা দূরে যাই সুখ



বেদনার প্রেমে

প্রেমের বেদনায়

নারী ও পুরুষ

পুরুষ ও নারী

মিলে মিশে একাকার

একাকার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪১

তারিফ হক বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.