| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার পেটে ভাত আছে সে কিছু বলে না
সে ভাবে কালকেও ভাত পাবে
যার পেটে ভাত নেই সেও কিছু বলে না
ভাবে কালকে সে ভাত পাবে
রাষ্ট্রের দোকানে লেখা আছে
"আজ নগদ কাল বাকি।"
রাষ্ট্রের কাল আর আসে না
প্রতিটা দিন রাতে এসে থেমে যায়
হয়না সকাল।
ক্ষুধার্ত শিশুদের মা তাদের ঘুম পাড়ায়
হাঁড়িতে পাথর তুলে দিয়ে।
আমাদের রাষ্ট্রের মা আমাদের ঘুম পাড়ায়
সুন্দর আগামীর স্বপ্ন দেখিয়ে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১০
তারিফ হক বলেছেন: ধন্যবাদ ![]()
২|
১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ছায়াপাখির অরণ্য বলেছেন: বাহ! ভালো লিখছিস! কিপ ইট আপ!
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৪
এম এ কাশেম বলেছেন: সুন্দর লিখেছেন..........।