| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-এখন আমি কি করবো ?
-ক্যানো কি হয়েছে ?
-জসিম বলেছে আমাকে ছারা ও পাগল হয়ে যাবে , ওর সাথে পাঁচ বছরের সম্পর্ক , আব্বুর দুদুবার হার্ট এটাক হয়েছে , সে আমার বিয়ে ঠিক করতেছে ।
-কঠিন সমস্যা ।
-জানি , সেজন্যই আপনার কাছে এসেছি
-সমস্যাটা সহজ করে ফেলো
-কিভাবে ?
-ছোট্ট একটা জীবন আমাদের , তুমি যার এক তৃতীয়াংশ পার করে এসেছো । এমন কোনো কাজ করো না যার জন্য বাকি জীবন আফসোস করতে হয় ।
-কি বলতে চাইছেন ?
-তুমি কি চাও ?
-চাওয়া নিয়ে দোটানায় আছি বলেই ত আপনার কাছে এসেছি ।
-আমার মনে হয়না চাওয়া নিয়ে তুমি দোটানায় আছো , জোর করে নিজেকে দোটানায় ফেলতে চাইছো ।
-হ্যা
-শোনো , এই ছোট্ট জীবনে আমরা আমাদের সব ইচ্ছা পুরন করতে পারি না , তাই আফছোছ থেকে বাচার উপায় হলো যখন যা করতে মন চায় তাই করা ।
-মন ত সবসময় ভালো বা ন্যায় বিচার করে না ।
-বিবেক ত আছে । অন্যের ক্ষতি হয় এমন কাজ ছারা সবই ন্যায়
-আমাকে কি করতে বলছেন ?
-তোমার মন যা চায়
-মা বাবার কথা ভাববো না !
-অবশ্যয়ই ভাববে । তবে তোমার ইচ্ছা , তোমার জীবন তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত্ ।
-বাবার যদি কিছু......
-বাজে বকো না , জীবন মৃত্যুর ফয়সালা আসমানে হয় এরজন্য কেউ দায়ী নয় ।
-কথাটা কি ঠিক ?
-সব সময় নয় , তবে এটা ভেবে দায় মুক্ত হওয়া যায় ।
-আমাকে স্বার্থপর হতে বলছেন ?
-যার যা দায়িত্ব সেটা সে পালন করবে , অন্যের অধিকারে বাগড়া বসাতে গেলে যে ঝামেলা দেখা দেবে , তার সমাধান সবার জন্য মঙ্গলজনক নাও হতে পারে ।
-বলতে চাইছেন আমার জীবনে আমার অধিকারই সবচেয়ে বড় , মা বাবার চাওটা অনধিকার চর্চা ?
-হ্যা সেরকমই
-তারা এটাও যে দায়িত্বের অন্তর্ভুক্ত মনে করে....?
-এটা তাদের ভুল মনে করা , এর খেসারত তাদেরই দেয়া উচিত্
-এর কি কোনো নিউট্রাল সমাধান নেই ?
-আছে , সেটা তুমিও জানো , তারা যদি তোমার সিন্ধান্তকে সম্মান করে সবকিছু স্বাভাবিক ভাবে নেয়
-এটা অসম্ভব !
-চেষ্টা করে দেখতে পারো
-দেখি
-কি করবে ?
-ভেবে দেখি.....
-এখোনো দোটানায় ?
-আমার দোটানায় থাকতে ভালো লাগে
--------
©somewhere in net ltd.