| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লঞ্চ ঘাটে থামার আগেই বিশাল এক বস্তা নিয়ে লঞ্চে উঠে পড়ে ওরা । চার পাচটা ছেলে থাকে। খালি গা , ছেরা প্যান্ট , ময়লার চুরান্ত । মনে হয়না সার্ফেক্সেল এখানে ময়লা তুলতে সফল হবে । কয়েকজনের গায়ে ঢোলা গ্যাঞ্জি । এদের সবার লক্ষ্যই এক । খালি বোতল সংগ্রহ । এদের মধ্যে প্রায় সবাই দুরন্ত , অসম্ভব ক্ষীপ্র । ঝরের বেগে খালি বোতল নিয়ে উধাও হয়ে যায় । লঞ্চে উঠেই একেকজন একেক দিকে ছুটে পরে । ভদ্রতার বালাই নেই । বোলত নেয়াটাকে এরা নিজের অধিকার মনে করে । এদের ঔদত্ত দেখে অনেকের রাগে গা জ্বলে যায় । নিজের বোতল না থাকলেও পাসের জনের টা আগলে রাখে । যাতে ওরা না নিতে পারে ।
বোতল সংগ্রহ এদের রুটিন কাজ । দিনের প্রথম ভাগে যতক্ষন লঞ্চ আসে ততক্ষনই এরা বোতল সংগ্রহ করে । ভদ্র ঘরের ছেলে মেয়েরা ততক্ষনে ঘুম থেকে উঠে সকালের নাসতা খেয়ে পড়তে বসে ।
দিনের ২য় প্রহরে এরা অন্য জীবিকার সন্ধান করে । কেউ হয়ত কুলিগিড়ি , কেউ পান ,সিগারেট ,আমরা বা পেয়ারা বিক্রি । কেউ ভিক্ষা করে , চুরি কিংবা পকেট মারিং য়ের ধান্ধায়ও দু একজন থাকে । তখন সবার পড়তে যাওয়ার সময় । দুপুরে যা ইনকাম হয়েছে তাতে খাবার মিললে খাওয়া হয় নইলে ডাস্টবিনে উচ্ছিষ্ট খোজা হয় । এটা মোটেও বানানো কথা নয় , টিফিনের যে অংশটা না খেয়ে ডার্স্টবিনে ফেলা হয় সেটাই অনেকের দুপুরের "লাঞ্চ" । বিকালে টোকানো বোতলগুলো বিবিধ উপায়ে পানিভর্তি করে খেলার সময়টাতে আবার লঞ্চের যাত্রিদের কাছে বিক্রি করা হয় । এটা মোটামুটি অনেক্ষন চলে । রাতে ঘুমানোর জন্য রাস্তার পাসেই এদের প্যারাডাইস । যেই প্যারাডাইস ভদ্রমানুষেরা আজীবন খুজে বেড়ায় । এরা বঞ্চিত , কিন্তু এই দুঃখ এদের তাড়িয়ে বেরায় না । শিক্ষা , বস্র ও বাসস্থানের চিন্তা করার সময় এরা পায় না । খাদ্যের নিশ্চয়তা পেলেই এদের স্বর্গ । জগত মালিকের অন্যতম আশ্চার্য সৃষ্টি হল এদের বিরম্বিত ভাগ্য ।
এদের নিয়ে কোনো সিনেমা তৈরি হলে দর্শকদের মন্তব্য হয় "সত্যিই উপভোগ্য" ।
©somewhere in net ltd.