নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী তরিকুল ইসলাম

গাজী তরিকুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

স্মুথ কনভারশেসান -১

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

-আর কিছু নেই?

-নাহ... আমি যে ডাইরিটা দিয়েছিলাম , ওটায় কিছু লিখেছ ?

-কভারটা খুলেছিলাম শুধু , কিছু লেখা হয়নি । টেবিলে আছে ।

-হ্যা , ওটা নিয়ে যাচ্ছি , তোমার জিনিসগুলো বুঝে নাও ।

-আর শার্ট দিয়েছিলে যে ? ওটা নিবে না ?

-রাখতে না চাইলে ফেলে দিও, আমি নিতে পারবনা ওটা ।

-চলে যাচ্ছ?

-হ্যা, কিছু বলবে ? তোমার দেয়া সব কিছুই আছে এখানে, দেখে নিতে পার ।

-সব?

-পার্থিব বস্তু, যেটা ফিরিয়ে দেয়া সম্ভব ।

-কি লাভ হল! সব কিছু তো ফিরিয়ে দিতেও পারলে না আর সব কিছু তো ফিরিয়ে নিতেও পারলে না ।

-তবুও, এটা ভেবে শান্তি পাব যে তোমার কিছুই আমার কাছে নেই ।

-আর আমি এটা ভেবে কষ্ট পাব যে তোমার দুটো চিঠি এখোনো আমার কাছে রয়ে গেছে ।

-ওফফ... তুমি ওগুলো রেখে দিয়েছ? দয়া করে ফেরত দা ও ।

-না দিলে?

-না দিলে কি আর করার !

-ঠিক আছে ওগুলো নিয়ে যাও, মানিব্যাগের ভিতরে আছে ।

-আচ্ছা

-আর ইমেলগুলো অথবা ফেসবুক মেসেজ?

-ওটা তো ফিরিয়ে নেয়া সম্ভব নয়, তবে আমার একাউন্ট থেকে আমি ডিলিট করে ফেলব, আর তোমারগুলো আশা করি হাজার মেসেজের নিচে চাপা পরে যাবে ।

-সত্যিই চলে যাচ্ছ? তুমি আজ এজন্যই এসেছিলে ?

-তোমার সন্দেহ আছে?

-যে জিনিসগুলো সঙ্গে এনেছিলে ওগুলো নিয়ে যাও , ডাষ্টবিনে ফেলে দিও ।

-তুমিই ফেলো । ওগুলো আমি তোমায় বুঝিয়ে দেবার জন্য এনেছিলাম ।

-আচ্ছা ।

-যাচ্ছি, আর কিছু বলবে?

-স্বাধীনতাও মানুষের জন্য, বিবেকও মানুষের জন্য, আমি আর কি বলব!

-আর অভিমান শুধুই তোমার জন্য.......

-তোমার সাথে এখন ঝগরা করতে ইচ্ছে করছে না ।

-সেটা ভালো । ভালো থেকো ।

-চেষ্টা করব.......

-তোমার চোখের কোনে পানি জমেছে , মুছে ফেল ।

-ওটা তোমার এখন না দেখলেও চলবে....

-পৃথিবীর সব ঘটনাই স্বাভাবিক.....

-হ্যা..... আর আমার চোখে পানি আসাটাও ।

তোমার দেরি হয়ে যাচ্ছে না?

-হ্যা গেলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.