| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'সুমি....'
নিজের নাম শুনে একটু চমকে উঠল সুমি । কেমন যেন পরিচিত পরিচিত কন্ঠ । বাসও স্টার্ট দিবে করছে ।
'সুমি....'
আগের চেয়েও একটু জোরালো গলায় । এবার সুমি উঠে দাড়ালো । জানালা দিয়ে বাইরে তাকালো । কাউকে তো চেনা চেনা মনে হচ্ছে না ! শব্দটা সম্ভবত বিপরীদ দিক দিয়ে এসেছে । শাহিনকে বলল বের হতে দেওয়ার জন্য । শাহিন ওর হাসবেন্ড । ওর পাসে বসা ছিল । সুমির তারা দেখে জানতে চাইল কি হয়েছে ।
'শুনছ না , কে যেন ডাকছে'
গাড়ি স্টার্ট নিয়েছে ইতোমধ্যে । ছোট লোকাল বাস । সুমি দরজা দিয়ে বাইরে তাকানোর জন্য গেলো । হেলপার ব্যাপারটা খেয়াল করল । আফা ও মাঝে মাঝে এই নাম নিয়া ডাক দ্যায় । মাথার তার দু একটা ছিরা আছে ।
গাড়ি চলতে শুরু করেছে অল্প করে । স্টপেজ ছেরে রাস্তায় উঠি উঠি করছে । এসময়ই ও চেহারাটা দেখতে পেল । বুকটা কেমন যেন মোচর দিয়ে উঠলো সুমির ।
'গাড়িটা থামান প্লিজ' সুমি মোটামুটি একটা চিত্কার দিয়ে উঠল ।শাহিনের কাছে গিয়ে বলল 'প্লিজ নেমে পড় ,পরের গাড়িতে যাব'
'সমস্যা কি ?' শাহিন জানতে চাইল । যাত্রি হেলপার সবার মুখেই বিরক্তির ছাপ । সুমি নামার সময় কন্টাকটারের কাছে টিকিট দিয়ে বলল 'বিক্রিত টিকিট তো ফেরত হয়, না তবু টিকিটটা রাখেন , এটা আমার কোন কাজে লাগবে না ।'
সুমি চলে যাচ্ছিল কন্টাক্টার ডেকে থামালো । 'আপা কাউন্টারে ২০ টাকা দিতে হয়েছে , বাকিটা রাখেন ।'
সুমি অবাক হল । আজকালের বাস স্টাফরা এত ভাল হল কবে থেকে ! কি জানি ! হয়ত সুন্দরীরা সব যায়গায়ই অতিরিক্ত সুবিধা ভোগ করে ।
'এবার দয়া করে বল সমস্যা কি ?' শাহিন বেশ বিরক্ত , কথার স্বর থেকেই বুঝা যায় ।
'আমি যদি ওই পাগলটার সাথে কিছুক্ষন কথা বলি আশাকরি তুমি আপত্তি করবে না '
'তুমি চেন ওকে ?'
'হ্যা, অবশ্যয়ই' 'আচ্ছা ঠিক আছে, তুমি কথা বল আমি কাউন্টারে অপেক্ষা করছি । '
সুমি এবার আসে পাসে চোখ বোলাল । কই গেল ? ওখানেই তো ছিলো ? হটাত্ দেখলো ও একটা গাড়ির পেছনে ছুটছে । থামাতে বলছে আর সুমি সুমি ডাকছে ।
গাড়িটা থামল না । রফিক রাস্তায় দাড়িয়ে হাপাচ্ছিল ।
'রফিক ভাই' একটু বিব্রতবোধ করল সুমি । রফিকের সাথে প্রথম যখন পরিচয় তখন ডাকত রফিক ভাই ।পরে নাম ধরেই ডাকত । এই অবস্থায় কি ডাকাটা ভাল হবে বুঝতে পারছিল না । 'রফিক ভাই' আগের চেয়ে একটু জোরে ।
রফিক ঘুরে তাকালো । ময়লা একটা জিন্স পরা । বেশ কয়েক যায়গায় ফুটোও আছে । শার্টটাও বেশ ময়লা । চুলগুলো উশকো খুশকো । তবে তাকে প্রথম দেখে কেউ পাগল নয় , ওয়ার্কসপের শ্রমিক ভাববে ।
'কেমন আছেন ?' সুমিই আবার জিজ্ঞেস করল । রফিক এতক্ষনে কোন কথা বলছিল না ।
'কে সুমি ?' স্বাভাবিক কন্ঠ রফিকের ।
'হ্যা, চিনতে পারছেন না ?'
'এত দেরি করলে যে ? আমি কতক্ষন দারিয়ে থাকব তোমার জন্য ? তোমার কি আক্কল জ্ঞান কিছু নেই ?' রফিকের এই প্রশ্নটাও স্বাভাবিক কন্ঠর।
কিন্তু সুমি এর জবাব দিতে পারলো না । সাইকেলটাও বিক্রি করে দিয়েছিল রফিক । একটা মোবাইল ছিল খুব শখের , সেটাও বিক্রি করে দিয়েছিল সেবার ।
দুবছর আগের ঘটনা সেটা । সুমির এই বাসস্টান্ডে আসার কথা ছিল । কিন্তু সে আসতে পারেনি । আসতে পারেনি ঠিক নয় । সে আসে নি । ভয়ে । বাসা ছেরে একটা ছেলের সাথে যাওয়ার জন্য যতটা সাহস বা মানসিক শক্তি দরকার সেটা সুমির তখন ছিল না । ঘটনা জানতে পেরে সে রাতেই তাকে গোপনে নানা বাড়ি পাঠানো হয়েছিল । সেখানেই বিয়ে । গত দুবছরে সে এদিকে আসেনি ।
রফিকের খবরটা সে শুনেছিল , কিন্তু অবস্থা যে এতটা খারাপ তা সে কল্পনাও করতে পারেনি । ভেবেছিল স্বাভাবিক জিবন যাপনই করে , একটু এবনরমালি ।
'কি ? কথা বলছনা কেন ?' রফিক প্রশ্ন করল ।
কি বলবে সুমি ? রফিক যে সেই দুবছর পেছনেই রয়ে গেছে !
'আপনি এখনও এখানে কি করছেন ?'
'কি সব উল্টাপাল্টা বলছ ? আমি এখানে থাকবো না তো কোথায় থাকব , তোমার না এখানে আসার কথা !'
'সেটা তো গিয়েছে দুবছর আগে ।'
'কি সব আজে বাজে বকছ ! কিয়ের দুবছর ? তোমার তো কলকে রাতে আসার কথা ছিল'
'রফিক ভাই আমাকে বিশ্বাস করেন ওটা দুবছর আগে ছিল । আমি আপনাকে দেয়া কথা রাখতে পারিনি , আমি পালিয়ে নানা বাড়ি গিয়েছিলাম , মা বাবা ওখানেই আমার বিয়ে দিয়েছে , আমার হাজবেন্ড আমার এখন সাথে আছে ।'
'ধুর...... কি বলছ এসব .....'
'ওই যে বসা দেখতেছেন ওটা আমার হাসবেন্ড' শাহিনকে দেখাল সুমি ।
'সত্যি বলছ ?' রফিকের কন্ঠে এখোনো অবিশ্বাস ।
'হ্যা রফিক ভাই, আপনি এখন বাসায় চলে যাবেন । এখানে আর থাকতে পারবেন না । তাহলে আমি রাগ করব'
'আরে.... রাগ করবে কেন ? এখানে থাকতে তো আমার কোন সমস্যা হচ্ছে না '
'আপনি এখানে থাকতে পারবেন না' কঠিন কন্ঠ সুমির ।
'আচ্ছা যাও...., থাকব না '
'রফিক ভাই আমার সাথে আসেন' সুমি পাসের চায়ের দোকানে নিয়ে গেল রফিককে । 'কি খাবেন ?' 'কিছুনা, আমি শুধু একটা সিগারেট খাবো '
'তা না হয় খাবেন , অন্য কিছু খান' সুমি চা বানাতে বলল রফিকের জন্য । আর কিছু বিস্কিট দিল রফিকের হাতে । রফিক বাধ্য ছেলের মতই সব কিছু খেলো ।
গাড়ির সময় হয়ে গেছে । ইতোমধ্যে শাহিন মিসড দিয়েছে বেশ কয়েকবার ।
'আপনাকে রিকশা করে দেই, বাসায় চলে যান ' 'আচ্ছা ।'
সুমি গাড়িতে উঠল ।রফিকের রিকশাটা দাড়িয়ে আছে । এখোনো ছারেনি । রিকশাওয়ালা নুয়ে কি যেন করছে । সম্ভবত রিকশায় কোনো সমস্যা হয়েছে ।
বাস ছেরে দিয়েছে । রাস্তায় উঠে রিকশাটাকে অতিক্রম করছে । সুমি একটা চিত্কারের শব্দে কেপে উঠল ।
'সুমি....... তুমি কোথায় যাও...... আমাকে ফেলে যেওনা ......... আমিও যাব......' জানালা দিয়ে মুখ ঘুরিয়ে দেগল রফিক গাড়ির পিছনে দৌরাচ্ছে ।
সুমি শান্ত হয়ে সিটে বসল । তার দুচোখ এখন চিকচিক করছে ।আচল দিয়ে চোখদুটো দ্রুত মুছে ফেলল সুমি
©somewhere in net ltd.