| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ভেলা বানাবো
হালকা, দুজন উঠলে যেন
পায়ে জলের স্পর্শ পাওয়া যায়।
আর একটা নদী,
অসীম, দূরে তাকালে যেন
আকাশ জলে ডুবে যায়।
আর কি? মাঝি?
তার আর দরকার নেই,
স্রোতের কাছে দায়িত্ব দিয়ে
আমরা চাঁদের গন্তব্যে রওনা দেব।
©somewhere in net ltd.