| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তাই হবে
তবে কেনো এ বিশ্বজয় ?
কেনো আকাশ পানে ছোটা ?
কেনো সমুদ্র তলে ?
কেনো জীবন বাজী রেখে
হিমালয়ের চুরায় ওঠা ?
কেনো বিজ্ঞান , প্রযুক্তি
কেনো জ্ঞান , কেনো দর্শন ?
কেনো মহাপ্রানদের
লক্ষ বছরের সাধনা ??
যদি তাই হবে
তবে সময় কেনো এগুলো ?
কেনো মানুষ গুহা ছেরে
অট্টালিকায় আসলো ?
কেনো ঘোড়া ছেরে রেলগাড়ি চরলো ?
কেনো জাহাজ , কেনো উড়োজাহাজ ?
কেনো পৃথিবী হাতের মুঠোয় ?
যদি পিছনেই ফিরে যাবো
তবে কেনো এগুলাম ?
যদি মানুষই হয় বেশ্যা ,
বিধর্মি , নাস্তিক , শয়তান....
তবে কেনো বলি 'মানুষ সমান' ??
যদি তাই হবে ,
তবে কেনো মানবতা ???
©somewhere in net ltd.