| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার হরতাল শুরু হবে ,
আবার গাড়ি পুরবে ,
আবার মানুষ মরবে ,
আবার বিরোধী দল 'ধরপাকরে'র শিকার হবে ,
আবার সরকারি দল বিরোধীদলের 'সন্ত্রাসী কার্যক্রমে'র হিসাব দিবে ,
আবার পুলিশ নামবে ,
আবার পরীক্ষা পেছাবে ,
বাচ্চাগুলো স্কুলে যাওয়া থেকে বেচে আনন্দে লাফাবে ,
রিকশাওয়ালা ঘরে বসে রিকশার চাকা পরিস্কার করবে ,
ফুটপাতের আচার বিক্রেতা তার রাগ ঝারবে বউয়ের উপর ,
মোরের সেই ঝালমুরিওয়ালা পেটে পাথর বাধবে ,
নিরিহ চায়ের দোকানদার বাসায় বসে বউয়ের ঝারি শুনবে ,
প্রেমিক জুটি রাজনৈতিক দলগুলোর চৌদ্দগুষ্ঠী উদ্ধার করবে ।।
আবার হরতাল শুরু হবে ,
আবার নির্বাচন হবে ,
নতুন সরকার হবে ,
নতুন বিরোধীদল হবে ,
নতুন ইশ্যু হবে ,
আবার হরতাল শুরু হবে ।।
আমার বাসার সামনের কুকুরটা ঘেউ ঘেউ করছে , কালকে ও নতুন ইশ্যু পেয়েছে । ওপাড়ার নেরি কুত্তাটাকে কালকে ওর এলাকায় অবাঞ্চিত ঘোষনা করেছে । তার মহরা চলছে ।
©somewhere in net ltd.