নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী তরিকুল ইসলাম

গাজী তরিকুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রথ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

হাটতে থাকুন

পথের উপর দূর সীমানায় অসীমে চোখ রাখুন ।

পিছনে না তাকান,

যাচাই করে বাছাই করে সঠিক পথে বাঁকান ।

পথের পাসে অট্টালিকা চলছে পুতুল নাচ

থামতে গেলেই পথ হারাবেন, নিজের মত বাঁচ !

তাজীম করে ডাকছে শুনুন 'চা খেয়ে যান , ভাই !'

চা খাবেন ? খেতে পারেন , নিশ্চয়তা নাই ।

যেতে হবে সুদূর পথে সূর্য্য ঢোবার আগে ,

সামনের পথ কাটায় ঘেরা , স্বরণে ভয় জাগে ।

ধুলোয় ঘেরা পথ

কান্না শুনুন , অশ্রু মুছুন , না থামাবেন রথ ।

মায়ার বাধন টানে ?

জানি , ওটা টানবে শুধু বিষ-ব্যাথারই বানে ।

আজ এ জাতির ক্রান্তিকালে আপনি রাহবার

এগিয়ে চলুন হে জওয়ান এ কাজ বাহবা-র ।

শুন্য ঘরের কোনায় বসে আরামে দিন যায়

ওদের জীবন অশ্রুবিহীন , জীবন-স্বাধ না পায় ।

ধুলোর ঝরে অন্ধকারে পিছিয়ে না যান

আলো ? সে তো আনতে হবে , যেথায় খুজে পান ।

আপনি জানি পৌছে যাবেন , এ পথ সুনিশ্চিত !

বেজায় হেটে শুন্য ঘেটে ক্লান্তি না কিঞ্চিত !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.