নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী তরিকুল ইসলাম

গাজী তরিকুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার মা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

আপনি নিখাদ ইংরেজী বলুন

আপনাকে বোকা বললেও মনে মনে বলবো ।

আপনি খাঁটি হিন্দি বলুন

আপনাকে পাগল বললেও আপনার অনুপস্থিতে বলবো ।

আপনি শুধু উর্দু বলুন

বমি করলেও বেসিনে করবো ।

বাংলার সাথে ঐসব শব্দকে মিশিয়ে জগাখিচুরি পাকিয়ে আমার মায়ের ভাষাকে অপমান করবেন না ।

কিভাবে ? মায়ের অঙ্গহানী বস্রহানী সম্ভ্রমহানী বরদাশত করেন ? জানি করেন না । মাতৃভাষা জন্মভূমি মায়ের মতই । বাংরেজী বান্দি বা বার্দু শুনলে অন্তরে ঘা লাগে । বাংলা ভাষা কি সম্পূর্ন নয় ? আপনার সব অনুভুতি কি বাংলায় প্রকাশ করা যায় না ? কেনো ঐসব ভাষা থেকে শব্দ এনে ভাষা দূষন করতে হবে ? এতে কি বাংলার মৌলিকতা নষ্ট হয় না ?

বাংলা ব্যাকারণে পাঁচ প্রকার শব্দের মধ্যে এক প্রকার আছে বিদেশী শব্দ । ওটার ব্যাপারে কিছু বলছি না । বলছি না টেবিল চেয়ার চিনি কিংবা চা এর বাংলা প্রতিশব্দ খুজতে বা তৈরি করতে । যেটা বাংলায় স্থান করে নিয়েছে ঐটা বাংলা শব্দই । কিন্তু তার মাঝে হিন্দি বা উর্দু বাক্য ব্যবহার , ইংরেজি ক্রিয়ার অনুপ্রবেশ বলতে যতই ভালো লাগুক , শুনতে ততই খারাপ লাগে ।

ফেব্রুয়ারি মাস । বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদরা বুক পেতে দিয়েছিলো মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য । বুলেটের কাছেও হার মানেনি । প্ল্যাকার্ড হাতে স্লোগান মুখে বুক পেতে দিয়েছিলো বন্দুকের নলের সামনে । তাদের ত্যাগকে অস্বীকার করেন ? লজ্জা লাগে না ? সারাবছর বাংলা ভাষাকে ধর্ষন করে ফেব্রুয়ারিতে বই মেলায় যেতে ? একুশ তারিখ শহীদ মিনারে ফুল দিতে ? 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি' গান গাইতে ?

জানি মনে থাকে না । দয়া করে একটু মনে রাখবেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.