নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী তরিকুল ইসলাম

গাজী তরিকুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অশ্রুকাব্য সিরিজ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০৩





পিপিলিকা,

খাদ্য খুজে মরে,

পিঠের উপর পাহার সব বোঝা

হায় যদি তুই,

এপথ ছেরে

অন্য পথে লুকিয়ে যেতিস !

সফল হতো

আমার আধার খোঁজা !

রোদ ছিটানো

শিশির কনায়

রুপোর আহাজারি,

ধরতে মানা

ছুতেও মানা

বৃথাই কেঁদে মরি ।







অলস জীবন মর্চে ধরা মাথা

হারার ভয়েই যুদ্ধ ছেরে

পালিয়েছি, প্রদিপ নেভার ব্যাথা

বুকে নিয়ে ডুব দিয়েছি, ডাকিস কেরে ?

আমি আজো লুকিয়ে আছি রোদের নিচে

ডাকিস নারে, এ ঘুম আমার ভাঙ্গবে নারে

জল ছিটানো ঘাশ উঠানো ক্রিকেট বিচে

ব্যাট রেখেছি তুলে, আউট বারে বারে ।







শিমুল গাছের রক্তরাঙ্গা শিমুল ফুল,

শিমুল তুলা আসবে বলে

পত্রবিহীন শিমুল ডালে

পাখি ডাকে,

শিমুল গাছের ছায়ায়

বসে ভাবি

অ্যাতো ত্যাগের কি প্রতিদান

শিমুলবৃক্ষ পাবে ?

সৃষ্টি সুখের কি উপাদান

শিমুল তোমার রবে ?

জন্মে শুধু দিয়েই গেলে

বিসর্জনে কিইবা পেলে !

অঙ্গহানির কি বেদনা !

বুঝবে কি কেউ ?

তোমার দুঃখ শিমুল-তুলোর বালিশ মাথায়

ভাববে কি কেউ ?







মানুষ ক্যানো কাঁদে ?

একা সোনার জীবন ছেরে মায়ার এঘর বাঁধে ?

মায়ার বাধন না যায় ছেরা, বুকে লাগে টান

অশ্রু ছুটে ব্যাথা ফুটে, এ কোন বিষের বান !







জলের উপর ঘর বেধেছি

জলেই বসবাস,

চোখের জলে বুক ভেসেছে

নিঠুর পরিহাস !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.