নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারিক ১১১

তারিক ১১১ › বিস্তারিত পোস্টঃ

মাগো তুই কাঁদছিস?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

মাগো তুই কাঁদছিস

তোর দামাল ছেলের জন্য?

বর্ণমালা আনবে বলে

যে হয়েছিল বন্য৷

বুকে পিঠে বুলেট লেগে

ঝাঁঝরা হল বক্ষ

মায়ের ভাষা আনবে কেড়ে

এ ছিল তার লক্ষ৷

একাত্তরেও তোর ছেলেটি

অস্ত্র নিল তুলে,

জীবন-মৃত্যু পায়ের ভৃত্য

সবই গেল ভূলে৷

তোর ছেলেরই রক্তস্রোতে

পদ্মা মেঘনা ভাসে

ভাষা এল, স্বাধীনতাও

লাল সবুজে হাসে৷

ছাপান্ন হাজার বর্গমাইলে

তোর ছেলেরই ত্যাগ,

তোর ছেলেরই সতেজ দ্রোহে

লাল-সবুজের ফ্ল্যাগ৷

সবাই আজ সুখে আছে

পুত্রকন্যা নিয়ে

শুধু তোর ছেলেটি হারিয়ে গেল

মুক্তি আনতে গিয়ে৷

আজ বেজন্মা বেনিয়াদের

বেজায় বড় সুখ

ভাবতে তোর কষ্ট হয় মা

ভেঙ্গে যায় তোর বুক?

তোর কৃষাণ ছেলে ফলায় ফসল

রোদ বৃষ্টি ঝড়ে,

তারি ছেলে তিলেতিলে

অন্ন কষ্টে মরে৷

বীরাঙ্গনা মুক্তিসেনা

অভাব-দুঃখ-লাজে

পলে পলে ক্ষয়ে মরে,

সকাল-দুপুর সাঁঝে৷

পোশাক শিল্পী যে মেয়েটি

অর্থনীতির ভীত,

ছেঁড়া কাপড় পরেই কাটায়

পৌষ-মাঘের শীত৷

বিসুবিয়াস বুকে মা তোর

মাল্টিকালার কষ্ট,

দূষণ চক্রেও তুই খাঁটি মা

অন্য সবাই নষ্ট৷

আকাশ সমান জ্বালা নিয়েও

তুই মা জেগে থাক

বুকের মধ্যে অগ্নিসূর্য

ঠাঁই জ্বালিয়ে রাখ৷

এক ছেলেকে হারিয়ে পেলি

লক্ষ ছেলের ঝাঁক

তোর বুকেতে সূর্যসেন আর

তিতুমীরকে রাখ৷

তোর বুকেতেই শহীদ মিনার

তোর বুকেতেই ভাষা,

তোর বুকেতেই সবুজ-শ্যামল

স্বপ্ন-সুখের আশা৷





[কবিতাটি লিখেছেন অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, চবি]

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.