নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফ আই

thesaifeye

নিজের ব্যাপারে কিছুই বলার নাই। কিছুটা আলসে প্রকৃতির। সবসময় সবার সাথে মজা করতে ভালো লাগে। চুল রাখার সখ বহুদিনের। জীবনটাকে গোছানোর চেষ্টায় আছি। লেখালেখিতে একেবারেই নতুন বলা যায়...

thesaifeye › বিস্তারিত পোস্টঃ

দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১১

দিনের পর দিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে। নিয়ন্ত্রণের কোনো সুযোগ নাই। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে নিয়ন্ত্রণ করার বা বাজার বোঝার মত সুবিবেচক লোক আমাদের দেশের শীর্ষ পর্যায়ে সম্ভবত নাই।



বাজার নিয়ন্ত্রণের নামে সবচেয়ে বড় যে অযুহাতটা আমরা দেখাচ্ছি, বিশ্ববাজারে দাম বেশি, সুতরাং দাম কমানো সম্ভব না। আসলেই তো?



একে একে বিশ্ববাজারে সব কিছুর দাম কমলো কিন্তু আমাদের দেশের ঐতিহ্য আমরা বহাল রেখেই চললাম। দাম একবার বারলে তা আর কমবে না।



দেশের সম্পদ পাচার হয়ে যাবে এই দোহাই দিয়ে দাম বাড়িয়ে দিয়ে যদি সেই দেশের সবাই কে না খেয়ে দিবস যাপন করতে হবে তাইলে কি দরকার এর সম্পদ রক্ষার? এর চাইতে পাচার হওয়াটাও তো একেবারে খারাপ না।



রাষ্ট্র নিয়ন্ত্রণকারী সেই সমস্ত লোকগুলোর সম্পদ পাচার রোধ না করতে পারার ব্যাথর্তার দারভার পোহাতে হবে সেই দেশের আম জনতাকে, এই আমাদের করুন নিয়তি।



কিন্তু আমাদের সাহস আছে এই নিয়তিকে মেনে নেওয়ার। সাহস আছে বারবার সরকারকে এই ভুলগুলো করার সুযোগ দেওয়ার। সাহস আছে না খেয়ে কষ্ট সহ্য করার। আমরা পারি অপরাধ করার সুযোগ করে দিতে এবং পরে গালি দিতে। খালি পারি না নিজেরা ভালো হতে।



কহে হবে আমাদের সুমতি? আদৌ কি কখনো হবে? অপেক্ষায় আছি সেই দিনের!



গ্যাসের সিলিন্ডার আজকে আমাদের কিনতে হয় ১৪০০ টাকা দিয়ে। শেয়ার বাজারে বিনিয়গকারীদের নাকানি চুবানী খেতে হয়। শপথ করতে হয় আর কখনো বিনিয়োগ করব না বলে।



আল্লার আমাদের সুমতি দান করুন......!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.