নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠোঁট কাটা

ফ্রি সাইজ টি-শার্ট গায়ে জড়িয়ে পথে পথে হেঁটে বেড়ানো পরিব্রাজক।

ঠোঁট কাটা।

ফ্রি সাইজ টি-শার্ট গায়ে জড়িয়ে পথে পথে হেঁটে বেড়ানো পরিব্রাজক।

ঠোঁট কাটা। › বিস্তারিত পোস্টঃ

গায়ে জড়ানো ফ্রী সাইজ টি-শার্ট।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

মনের সন্ধানে বড় ক্লান্ত পথিক। পথিকেরে এক পেয়ালা জল খাওয়ানোর মতো দারিদ্র মানুষ পাওয়া গেল না। দোষটা কার? পথিকের না দারিদ্রের? অবশ্যই পথিকের। পথিক তোমার এত তৃষ্ণা কেন? পথিক হেঁটে যাচ্ছে জলের খোঁজে পাশেই গাড়ি থেকে কেউ একজন পথিকের উদ্দেশে মিষ্টি হেসে হাত নাড়ে, পথিক তাকে বন্ধু ভেবে গাড়িতে উঠে, জলের খোজে। পথিকের গায়ে তখনও ভালবাসায় লেপটে থাকা আঁটসাঁট টি-শার্ট। একটা পূর্ণ তৃপ্ত সঙ্গমে যতটা সময় লাগে ঠিক ততটা সময় পর সঙ্গম শেষে গাড়ি পথিকেরে ছুড়ে ফেলে রেখে চলে যায়। পরিয়ে দিয়ে যায় একটা ফ্রি সাইজ টি-শার্ট। পথিক বুঝতে পারে সে আসলে তার গাড়িটার দিকে পথিকের দৃষ্টি আকর্ষণ করে পথিকেরে কিছুটা পীড়ন করে সুখী হতে চেয়েছিল। সে তার সুখ টুকু নিয়ে গেল জল টুকু দিয়ে গেল না। ভালবাসায় লেপটে থাকা টি-শার্ট মুচ্রালে এখন আর জল পরে না। বাজারে এখন মাত্র ৩০০ টাকায় ফ্রি সাইজ টি-শার্ট পাওয়া যায়। কিছু বাজার আবার সরকার অনুমোদিত। পথিকের তৃষ্ণায় এখন গাড়িতে পাওয়া ফ্রী সাইজ টি-শার্ট। পথিক এখন নির্মল চিত্তে ফ্রি সাইজ টি-শার্ট গায়ে জড়িয়ে পথে পথে হেঁটে বেড়ানো পরিব্রাজক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.