| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠোঁট কাটা।
ফ্রি সাইজ টি-শার্ট গায়ে জড়িয়ে পথে পথে হেঁটে বেড়ানো পরিব্রাজক।
যারা কিশোর
তোরা খেলাধুলা কর।
যারা প্রেম করছিস
প্রেম কর।
যারা সংসারি
তাঁরা সংসার কর।
যারা উলঙ্গ
তাঁরা প৺চা রসে ফুর্তি কর।
যারা প্রার্থনালয়ে যাচ্ছিস
তাঁরা প্রার্থনা কর।
যারা জনগন আছিস
তাঁরা আর কি করবি
আগাছা খাইয়া মর।
আর এই মাত্র যারা জন্মেছিস
তোরা কান্না কর।
হাত-পা ছুড়ে মায়ের বুকে
ভীষণ জোরে আঘাত কর।
নিরাপত্তার দাবি কর।
তোর মা এখন বড় একা
সবাই মিলে খাচ্ছে তাকে
ক্ষমতা লোভীরা সাজছে ন্যকা।
কেউ খাচ্ছে বাপের ভেবে।
কেউ খাচ্ছে স্বামীর ভেবে।
কেউ খাচ্ছে টুপি পড়ে।
কেউ খাচ্ছে সাম্য সেজে।
কেউ খাচ্ছে লাঙ্গল টেনে।
তোরা আর কি খাবি
তোরা কান্না কর।
©somewhere in net ltd.