| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল কমিক্স নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। কিন্তু কিছু কারনে নির্দয়
মডুরা পোষ্টটা গায়েব করে আমাকে প্রমোশন দিয়ে জেনারেল বানায়েছে। অবশ্য সমস্যা নাই। প্রথম পাতায় ঠিকই আসছে পোষ্ট। ফেসবুক এবং সামুতে অনেকের রিকোয়েস্টে আবার কমিক্স নিয়েই এই পোষ্টটা দিলাম। তবে ১৮+ যে কন্টেন্ট ছিল সেগুলো একবারেই বাদ দিয়ে দিলাম আর নতুন বেশ কয়েকটা কমিকস এড করলাম।
আশা করি কাল যারা আমাকে উৎাহ দিয়েছেন তারা আবার আসবেন আর যারা ১৮+ কন্টেন্ট আছে বলে সেগুলো আমাকে বাদ দিতে বলেছেন তারা তো আসবেনই আর যারা কাল এই পোষ্ট দেখেনইনি তারাও এসে এই পোষ্টটা উপভোগ করবেন। ![]()
![]()
টিনটিন: কমিকস জগতের আমার সবচেয়ে পছন্দের চরিত্র। দু:সাহসী এক তরুন সাংবাদিক। পোষা কুকুর স্নোয়ী আর বন্ধু হ্যাডককে নিয়ে বিভিন্ন ভয়ঙ্কর এডভেঞ্চারে জড়িয়ে পড়াই টিনটিনের নেশা। কমিকসের নেশা যাদের আছে, হলফ করে বলা যায় টিনটিন তাদের সবচেয়ে প্রিয় কমিকস। টিনটিন কমিক্সে টিনটিন বাদেও আর নামকরা যেসব মজার চরিত্র পাওয়া যায়:
হ্যাডক: জাহাজের ক্যাপ্টেন এবং টিনটিনের বন্ধু, মজার এক চরিত্র ক্যাপ্টেন হ্যাডক।
কট্টুস: টিনটিনের পোষা কুকুর।
প্রফেসর ক্যালকুলাস: আত্নভোলা বিজ্ঞানী।
জনসন এন্ড রনসন: জমজ দুই ডিটেকটিভ। আরো দুইটা মজার চরিত্র।
ডাউনলোড: সিডার কম তবে ডাউনলোড করতে মনে হয় তেমন সমস্যা হবেনা। টরেন্ট লিংক ১৫ বাংলা টিনটিন প্যাক:
http://thepiratebay.se/torrent/7669257/
![]()
ফ্যান্টম: জলদস্যুদের হামলায় আক্রান্ত এক জাহাজ সমুদ্রে ডুবে যায়। সবাই মারা গেলেও বেঁচে থাকে একজন মাত্র মানুষ। জঙ্গলের খুলিগুহায় সে শপথ নেয়, যুগে যুগে অন্যায়ের বিরূদ্ধে লড়াই করে যাবে সে। চারশ বছর ধরে সে এবং তার বংশধরেরা সেই শপথের পালন করে চলেছে। আমাদের ফ্যান্টম সেই বংশের ৭ম বংশধর। (ভূল হতে পারে)
টিনটিনের পরেই আমার প্রিয় কমিকস ফ্যান্টম। যারা এখনও এর স্বাদ নেননি, তারা চেখে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেননা।
ফ্যান্টমের কিছু বাংলা পিডিএফ লিংক:
ফ্যান্টম ডাইজেস্ট ১
ফ্যান্টম আর অদ্ভূত বামন
ফ্যান্টম আর রাজকুমারী পুরা
ফ্যান্টম আর টেকো গরিলা
স্বর্গদ্ব্যানে গন্ডোগোল
![]()
চাচা চৌধুরী: কম্পিউটারের চেয়ে প্রখর বুদ্ধিসম্পন্ন চাচা চৌধুরী। যেকোন সমস্যার সমাধান বের করে ফেলে, যেভাবেই হোক। সাথে আছে জুপিটার গ্রহ থেকে আসা শক্তিশালী সাবু। আছে শত্রু, ডাকাত রাকা। বুদ্ধি আর শক্তির এক অপূর্ব মিশ্রনের কমিকস চাচা চৌধুরী।
লিংক: ব্লগার জালিসের কাছ থেকে লিংকগুলো ধার নিলাম। উনার এই পোষ্টে অনেক লিংক পাওয়া যাবে।
Click This Link
![]()
বিল্লু: নামটার মতো চরিত্রটাও দুষ্টমীতে ভরা। ছোটবেলার দুষ্টুমীগুলো যেন অনেকটাই খুজে পাই বিল্লুর মধ্যে। পড়ে দেখেন, হতাশ হবেননা।
বিল্লুর কয়েকটা পিডিএফ লিংক:
বিল্লু আর কথা বলা গাছ
বিল্লুর মোবাইল ফোন
ফাইভ স্টার হোটেল
বিল্লুর সাইকেল
![]()
পিংকী: বিল্লুর মতই আরেকটা মজার ফিমেল ক্যারেকটার।
পিংকীর কিছু পিডিএফ লিংক:
চাচা সুলেমানী
পিংকী আর বুলবুল
পিংকী আর টুইনওয়ান
পিংকীর পুতুল
![]()
এসটেরিক্স: এসটেরিক্স কমিক্সের নায়কের নাম এসটেরিক্স। ছোটখাটো এই যোদ্ধার যেমন বুদ্ধি তেমনই সাহস। যেকোন দুঃসাহসিক অভিযানে যেকোন সময় বেড়িয়ে পড়তে সদা প্রস্তুত। সাথে আছে এসটেরিক্স এর প্রিয় বন্ধু ওবেলিক্স। বন্ধু এসটেরিক্স এর সাথে সেও যে কোন অভিযানে যাওয়ার জন্য সদা প্রস্তুত, শুধু চাই বুনো শুয়োরের রোস্ট আর শত্রুকে কিলানোর সুযোগ। এছাড়াও আছে গ্রামের পুরোহিত এটাসেটামিক্স। এটা-সেটা মিক্স করে যে বিভিন্ন জাদুকরী শক্তি বানায়, তাই তার নাম এটাসেটামিক্স। দেরী না করে জলদি এই মজার টীমটার সাথে দুঃসাহসিক কিছু অভিযানে বেড়িয়ে পড়েন। ![]()
এসটেরিক্স এর কিছু বইয়ের লিংক:
বৃটেনে এসটেরিক্স
এসটেরিক্স ও নর্ম্যান দল
রোমান সৈনিক
ঘোউল যোদ্ধা
সোনার কাস্তে
গথ দস্যু
![]()
অগ্নীপুত্র অভয়: এটা একটু অন্য ধাচের কমিকস। কিছুটা আমাদের দেশের দস্য বনহুর জেনেরের। ছোটবেলায় বইয়ের দোকানে দেকতাম কিন্তু কখনও কিনে পড়ার ইচ্ছা হয়নি। এখন নেটে ফ্রী পেয়ে পড়ছি। অভয় এখানে সুপরহীরো কিনা বুঝলাম না। পোষাক সুপারহীরো টাইপ কিন্তু কাজ কারবার সাধারন হীরো টাইপ। পুলিশকে বিভিন্ন অপরাধ দমনে সাহায্য করাই এই হীরোর কাজ। আর এই অভয়কে সাহায্য করার জন্য মাঝেমাঝেই উদয় হয় অগ্নীপুত্র। ইনি খুব সম্ভবত সুপারহীরো। এখনও মাত্র দুইটা ভলিউম পড়লাম। আস্তে আস্তে ক্লীয়ার হবে। প্রোপার এ্যাকশান আর সাইফাই-এ ভরা এই কমিকস। পড়ে দেখতে পারেন। টাইম পাস কমিকস বলা যেতে পারে। সময় কাটবে বাট কোন উপযোগ নাই। ![]()
ডাউনলোড লিংক:
অগ্নীপুত্র অভয় আর ব্ল্যাকবল
ব্ল্যাক থান্ডার
ডেথাল
অগ্নীপুত্র অভয় আর সিংহমানব
অগ্নীপুত্র অভয় আর সাইবর্গ
![]()
হান্টারস ফরচুন: বাড়ি গাড়ি সর্বস্ব খুইয়ে হান্টার যখন দিশেহারা, ঠিক তখুনি ধনী এক আর্কিওলোজিস্টের করা উইল থেকে সে পেয়ে গেল হাফ বিলিয়ন ডলার !!! কিন্তু এই টাকা উদ্ধার করতে হলে ওকে এক অসম্ভব অভিযানে নামতে হবে । উদ্ধার করতে হবে এমন এক জিনিস যা আগে কেউ চোখে দেখেনি । ওদিকে পলি চেস আর মিরান্ডা পিছু নিয়েছে ওর । যে করেই হোক তারা হাতিয়ে নিবে হান্টারের হাফ বিলিয়ন মুল্যের সম্পত্তি । ঘুরে আসুন হান্টারসদের সাথে এক মজার অভিযানে এবং অবশ্যই বাংলা অনুবাদ।
হান্টার্স ফরচুন - পার্ট ১
হান্টার্স ফরচুন-পার্ট ২
হান্টার্স ফরচুন-পার্ট ৩
হান্টার্স ফরচুন-পার্ট ৪
![]()
রমন: সাধাসিধা এক গৃহকর্তা। সামাজিক সমস্যা আর ফানে ভরপুর। প্রানের কমিকস। লেখার কিছু নাই প্রাণের কমিকস যেমন হয় আরকি।
রমন আর শিকার
হিল স্টেশনে রমন
রমনের টেলিভিশন
অন্যান্ন: অন্যান্ন কিছু কমিক্স। সিরিজ হিসেবে নয়। এক খন্ডে সমাপ্ত।
![]()
বিধু দারোগা
![]()
ডেডম্যান
![]()
শীর্ষেন্দু মুখোপধ্যায় এর অদ্ভূতুড়ে সিরিজের বই পাতালঘর নিশ্চয় পড়েছেন। এবার কমিকস পড়েন। একেবারেই হতাশ হবেন না।
![]()
ছোটবেলা থেকেই রজত একটু উদ্ধত প্রকৃতির । ডাক্তার হবার ইচ্ছা তার । একজন ডাক্তারের সহযোগিতায় সেই কাজটাও খুব ভালোভাবে শেষ করল সে। কিন্তু কালো টাকার ছায়া থেকে কি সে মুক্তি পেল ? নন্টে ফন্টে খ্যাত নারায়ন দেবনাথ এর আরো একটি কমিক্স “অন্ধকারের হাতছানি”
![]()
ড্রাকুলা
![]()
পাগলা দাশু
![]()
পাপাই ও জাহাজের ভুত
নতুন এড করা হলো: ............
লম্বু-মোটু সিরিজ:
লম্বু মোটু আর দশ নম্বরী
লম্বু মোটুর গ্রীন সিগন্যাল
প্রফেসর শঙ্কু সিরিজ:
![]()
প্রফেসর শঙ্কু ও হাড়
মরু রহস্য
শঙ্কু ও আশ্চর্য পুতুল
শঙ্কু ও চে চ্যাং
পরের পর্বের লিঙ্কঃ
কমিকস পাগলরা, চলেন আপনাদের কমিক্সের বিশাল এক রহস্যময় জগৎ থেকে ঘুরিয়ে আনি (পর্ব-২)
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৯
টিনটিন` বলেছেন: আজকে তো অনেক নতুন কমিক্সের ডাউনলোড রিংক আর রিভিউ দিয়েছি। নতুনগুলোর মধ্যে বেশ ভালো কয়েকটা আছে। দেখে নাও। ![]()
২|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৫
পাগলমন২০১১ বলেছেন: ওয়াও!!! বিশাল কালেকশান
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৯
টিনটিন` বলেছেন: আমিও সেটাই কই, আপনি ছাড়া আরে কেউ কইল না।
ধন্যবাদ। ![]()
৩|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৮
লিঙ্কনহুসাইন বলেছেন:
সোজা প্রিয়তে
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫১
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। ![]()
৪|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম পোস্ট
ফ্যান্টম ডাউনলোড করবো ||
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৫
টিনটিন` বলেছেন: টিনটিনের পরেই আমার ফেভ ফ্যান্টম। পরোটাই মজা। ![]()
৫|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৪
তামিম ইবনে আমান বলেছেন:
এবং প্রিয়তে।
আপনার সকালের সাময়িক পোস্টটি সাময়িক রাখার জন্য ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৮
টিনটিন` বলেছেন: সাময়িক না করে উপায় ছিলনা। রেসলিং চলছিল তো তাই।
৬|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৫
হাসান মাহবুব বলেছেন: গোল্ড মাইন! আরো কিছু যোগ করসেন মনে হচ্ছে? পাতালঘর, পাগলা দাশু, প্রফেসর শঙ্কু... আর তর সইছে না!
আমি আর্চির বিশাল ফ্যান। এখনও আর্চি পড়ি। পড়েন?
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩২
টিনটিন` বলেছেন: হ্যা, সাথে আরো আরো আছে তো।
পড়ি। তবে বাংলা পাইনি।
৭|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৫
ইলুসন বলেছেন: ব্যাপুক পুষ্ট!
ডায়নামাইটের আর কোন বইয়ের লিঙ্ক নাই?
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:৫৫
টিনটিন` বলেছেন: না , ডায়নামাইট এর একটাই পেয়েছি। খুব পছন্দের নাকি?
ফ্যান্টম পড়া স্টার্ট করেন, বেশী মজা পাবেন। ![]()
৮|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৭
দারাশিকো বলেছেন: গত পোস্টে যেই কমেন্ট করছিলাম এইখানেও সেইটা বলতে চাইতেসি না, আপনি জানেন ![]()
বিধু দারোগা নামাইতে দিলাম ![]()
১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৩
টিনটিন` বলেছেন: হু, জানি। ![]()
বিধু দারোগা, শীষেন্দুর অদ্ভূতুড়ে মানেই এন্টারটেইনমেন্ট। ![]()
৯|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৮
রাশেদ মোমিন বলেছেন: লম্বু মটু নাই কেন
। এছাড়াও চান্মি চাচী, বাঁটুল দ্যা গ্রেট, চাচা ভাতিজা, মহাবলি সাকা, চিম্পু এইগুলাও কিন্তু খারাপ না । তবে সবচেয়ে বেশি ভালো লাগে চাচা চৌধুরী, ডায়নামাইট, ফ্যান্টম । পোস্ট প্রিয়তে নিলাম এবং ভালো লাগা জানালাম ।
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৩
টিনটিন` বলেছেন: লম্বু মোটু এড করে দিয়েছি। টুর দ্য গ্রেট খুবই কমন, তাই ইচ্ছা করেই দিইনি। আমার ফেভ টিনটিন, ফ্যান্টম। ![]()
ধন্যবাদ। ![]()
১০|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৭
স্বাধীকার বলেছেন:
প্রিয়তে না নিলেই নয়।
১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৩
টিনটিন` বলেছেন: নিতে পয়সা লাগবেনা।
অনেক ধন্যবাদ। ![]()
১১|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৬
মাহমুদা সোনিয়া বলেছেন: সুপার্ব পোস্ট, মেট
১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১১
টিনটিন` বলেছেন: ধন্যবাদ, সোনিয়া। ![]()
১২|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৭
ফালতু বালক বলেছেন: সরাসরি প্রিয়তে। টিন্টিন ভাই হাজারটা ধন্যবাদ।
ব্যাপক খুশি হইছি।
১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৫
টিনটিন` বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ![]()
১৩|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: গতো পর্ব গায়েব দেইখাই বুঝছি ধরা খাইছেন
এগেইন ++
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২১
টিনটিন` বলেছেন: সামুতে সার্চ করে দেখেন ঐ বিষয়ের না হলেও ১৫ টা পোষ্ট পাবেন, বহাল তবিয়তে আছে। যদিও ফান হিসেবেই দিয়েছিলাম, কিন্তু কি আর করা? ![]()
এগেইন ধন্যবাদ।
১৪|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৩
সেলিব্রেটি ব্লগার বলেছেন: প্লাস এবং প্রিয়তে সকালে ডাউনলোড করে নিব
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৮
টিনটিন` বলেছেন: কয়টা ডাউনলোড করলেন?
১৫|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৩
অদ্ভূত একজন বলেছেন: পুরনো বেতাল কমিকসের লিন্ক আছে? এখন যেটাকে ফান্টম বলা হয়।
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫১
টিনটিন` বলেছেন: বেতাল, অরণ্যদেব, ফ্যান্টম সবাই একই চরিত্র। পুরোনো গুলো পাইনি। ফ্যান্টম পাওয়া যায়ই কম দেখি পাইলে আবার এড করে দিব। ![]()
১৬|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:২০
ফালতু বালক বলেছেন: িনটিন ভাই, লম্বু- মোটুর নাই। থাকলে যদি দিতেন ভালো হইতো।
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৪
টিনটিন` বলেছেন: লম্বু মোটু এড করে দিয়েছি। ![]()
১৭|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:২৫
ভারসাম্য বলেছেন: কমিকস ভাল পাইনা। তবে গতকালকের এবং আজকের সাময়িক পোষ্টে ছিলাম তাই এটাতেও প্লাস সহ হাজিরা দিয়ে গেলাম।
আচ্ছা টারজান এর বাংলা কমিকতো থাকার কথা। ছোটবেলায় অবশ্য ইত্তেফাক পত্রিকার টারজান সিরিজের ধারাবাহিক কমিকটা আগ্রহের সাথে ফলো করতাম।
আপনার ব্লগিং লাইফের জন্য শুভকামনা রইল।
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৫
টিনটিন` বলেছেন: টারজান ইংলিশ অনেক পেয়েছি কিন্তু বাংলা এখনও পাইনি। শুধু ডিজনীরটা মনে হয় পাওয়া যায়।
১৮|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩৮
নুর ফ্য়জুর রেজা বলেছেন: অসাধারণ !! ১৪তম প্লাস।
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:২৩
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। ![]()
১৯|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪৪
ফারিয়া বলেছেন: এতগুলো!!! কবে শেষ করব!!!
আর পারছিনা, এখনি স্টার্ট দেই!
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৩৬
টিনটিন` বলেছেন: স্টার্ট দিয়ে কোনটা কোনটা শেষ করলেন?
২০|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪৬
জালিস মাহমুদ বলেছেন: হুম........।
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৯
টিনটিন` বলেছেন: ঘুম। :-<
২১|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৩:২০
সুপান্থ সুরাহী বলেছেন:
প্রিয়তে নিলাম...
আর ধন্যবাদ জনালাম...
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৭
টিনটিন` বলেছেন: আমি ধন্যবাদ গ্রহন করে স্বাগতম জানালাম। ![]()
২২|
১৪ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:২০
ঘুড্ডির পাইলট বলেছেন: দারুন লাগলো। অখন বুজলাম নিকের নাম টিনটিন কেন ।
শির্ষেন্দুর গল্পের কমিক্স আছে জানতাম না । ডাউনলোডাইলাম।
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৩
টিনটিন` বলেছেন: শীর্ষেন্দুর আরো ২/১ কমিক্স আছে মনে হয়, কিন্তু এখনও খুজে পাইনি। ![]()
২৩|
১৪ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: নগদ পিলাচ +++++++
ভালো থাকবেন
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৫
টিনটিন` বলেছেন: বাকিতে ধন্যবাদ।
২৪|
১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:২৯
নক্ষত্রচারী বলেছেন: সুপার পোষ্ট !
সাথে আর্চি, নন্টি ফন্টি এগুলা দিলে আরো ভাল্লাগত ।।
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩১
টিনটিন` বলেছেন: এই পোষ্টটা মুলত বাংলা কমিকসের পোষ্ট আর আর্চি বাংলা অনুবাদ নেটে আছে কিনা জানা নাই। নন্টে ফন্টে খুবই কমন কমিকস, তাই দিইনি। ![]()
২৫|
১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৯
ডানামনি বলেছেন: ওয়াও! অসাধারণ কালেকশন। বেশির ভাগ ই পড়া।
জটিল পোস্ট।
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৫
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। ![]()
২৬|
১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: লিখছি বাংলা আইলো আরবী, হইছে আপনার বাড়ি? ভুতে ধরেনাইতো?
++
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৮
টিনটিন` বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।
২৭|
১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১১
শৌখিন ছেলে বলেছেন: পুরাই জটিল!কমিক পাগল ছোট থেকেই ছিলাম।এখনো পেলে না গিলে ছাড়িনা।যাক পোষ্টের জন্য দেশী ধইন্যা।আর নাগরাজ কমিক পেলে এ্যাড করার অনুরোধ রইলো!
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০০
টিনটিন` বলেছেন: নাগরাজ কমিক্স?
এইটার নামও প্রথম শুনলাম।
২৮|
১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৪
টিনটিন` বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ @ আপনার আরবী কমেন্টের মানে আমি বুঝতে পারিনি। অনেক্ষন রেখেছিলাম, রিপ্লাইতে লিকেছিলাম বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি আসেননি যেহেতু, তাই মুছতে বাধ্য হয়েছি। বুঝিয়ে বললে, রেখে দেয়া যেত।
২৯|
১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আরে অফিসে আরবী টাইপ করছিলাম , সামুতে লিখেই এন্টার দিয়া দেখে আরবী সব
লিখছিলাম পোষ্ট চকাম হৈছে
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১০
টিনটিন` বলেছেন: ওকে, তাইলে ঠিকাছে্ ![]()
৩০|
১৪ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১৪
ইন্তাজ ভাই বলেছেন: +
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৩
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। ![]()
৩১|
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৮
সালমাহ্যাপী বলেছেন: আরিব্বাহ এই তো দেখি সেইরাম একটা পোস্ট
কোন কথা নাই সোওওওওওওজা প্রিয়তে রাখলাম।
কমিকসের ভান্ডার বলে কথা
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২০
টিনটিন` বলেছেন: কমিকসের ভান্ডার বলে কথা...........
ধন্যবাদ। ![]()
৩২|
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৩
সমুদ্র কন্যা বলেছেন: শেষের দিকেরগুলো পড়ি নাই। তবে পিঙ্কী পর্যন্ত সবগুলোই পড়তাম একসময়। এছাড়াও ছিল চান্নী চাচী আর নন্টে ফন্টে।
দারুণ একটা পোস্ট। খুব ভাল লাগল।
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৯
টিনটিন` বলেছেন: পিঙ্কীর পরে প্রাণের আর কোন ভালো কমিকস মনে হয় আসেওনি।
চান্নঅ চাচী কোনটা, শ্রীমতিজি নাকি?
ধন্যবাদ, সমুদ্রাপু। ![]()
৩৩|
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৪
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: সবগুলিই খুব প্রিয় চরিত্র তবে আজকাল আবারও কারা কারা এসে গেছে,সবাইকে চিনি না।ফ্যাণ্টমকে আমরা পড়েছি অরণ্যদেব নামে
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৫
টিনটিন` বলেছেন: ফ্যান্টম এর নাম বেতাল এবং অরণ্যদেব। তিনটাই ফ্যান্টম। ![]()
নতুন আর তেমন হিট ক্যারেকটার আসেনি। টিনটিন, ফ্যান্টম, চাচা চৌধুরি, আর্চি এরাই বস। ![]()
৩৪|
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০০
পি.এন.পি.সি বলেছেন:
শো-কেসে ভরলাম। পরে পড়ব..
ধন্যবাদ।
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৫
টিনটিন` বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩৫|
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৪
ৈহমনতী বলেছেন: পিলাচ পিলাচ পিলাচ।অনেকগুলোই পড়া।
সামনে পরীক্ষা, আপ্নে খালি বইয়ের লিঙ্কু দিয়াই জাইতাসেন।কেম্নে কি করুম। ![]()
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৭
টিনটিন` বলেছেন: জমায়ে রাখেন, পরীক্ষা শেষ হলে পড়বেন।
ধইন্যা ধইন্যা ধইন্যা। ![]()
৩৬|
১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪২
শিপু ভাই বলেছেন:
চরম কালেকশন।
চাচা চৌধুরি, বিল্লু, পিংকি, টিনটিন আমার বেশি ভাল লাগে।
তবে আমার সবচাইতে প্রিয় "বাটুল দি গ্রেট"। কিন্তু লিংক দেন নাই।
পোস্ট প্রিয়তে রাখলাম।
+++++++++++++++
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৭
টিনটিন` বলেছেন: টিনটিন আর ফ্যান্টম বেস্ট।
বাটুল দ্য গ্রেট, নন্টে ফন্টে কমন, তাই দিই নি। ![]()
ধইন্যা। ![]()
৩৭|
১৪ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
িনদাল বলেছেন: ডায়নামাইট !?! বাংলা এন্টি হিরো কমিকস
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪২
টিনটিন` বলেছেন: ডায়নামাইট এর একটাই পাইলাম। তবে ইংলিশ খুব ভালো ভালো কমিকস পাওয়া যায়। ![]()
৩৮|
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩১
নগত টাকা বলেছেন: আগের পোস্ট টা পড়েছিলাম..তেমন তো কিছু দেখি নাই .
শুনছিলাম বেগুন খাইলে নাকি বেশি চুলকায়
১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫০
টিনটিন` বলেছেন: বাদ দেন। এটায় আরো কয়েকটা এড করেছি, দেখেন। ![]()
৩৯|
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৪
তন্ময় ফেরদৌস বলেছেন: অগ্নিপুত্র সুপারহিরো, তবে অভয় জাস্ট তার পার্টনার। ক্যাপ্টেন প্লেনেট জনরার মত।
ডায়নামাইট তো ছোটবেলার হিরো।
ফ্যান্টম আমার পড়া প্রথম কমিক্স। দেন আর্চি।
শীর্ষেন্দুর অদভুতুড়ে আর সত্যজিতের প্রফেসর শুঙ্কুর কথা কি ভুলার মত ?
তবে আমার সবচাইতে কাছের কমিক্স আর্চি আর টিনটিন।
ডিসি কমিক্স আর মারভেলের কথা লিখবেন না ?
++++++++++
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪২
টিনটিন` বলেছেন: ইয়েস টিনটিন, আর্চি আর ফ্যান্টম বেস্ট। অগ্নিপুত্র সম্পর্কে এখন কিছুটা ধারনা এসেছে। ধন্যবাদ। ![]()
ইংলিশ কমিকস নিয়ে একটা পোষ্ট দিবার ইচ্ছা আছে, সেখানে মার্ভেল নিয়ে লিখবো। ডিসি মানে কি ডায়মন্ড কমিক্স?
৪০|
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫
তন্ময় ফেরদৌস বলেছেন: হামা ভাই , হাই ফাইভ। আর্চি আমিও এখনো পড়ি। মোস্ট ফেবারিট।
৪১|
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৯
িনদাল বলেছেন: ডিসি কমিকস মার্ভেল এর রাইভ্যাল। ব্যাটম্যান, গ্রিন ল্যান্টার্ন। মার্ভেল এর যেমন এভেন্জারস, ডিসি কমিকস এর হইল জাস্টিস লিগ
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১:৫৯
টিনটিন` বলেছেন: হ্যা, পড়েছি। জানতামও কিন্তু ঠিক মনে করে উঠতে পারিনি। পাওয়ার গার্ল, ব্যাটম্যান, টিন টাইটানস সহ আরো কয়েকটা পড়েছি।
ধন্যবাদ, নিদাল। ![]()
৪২|
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:০৫
নাফিজ মুনতাসির বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম.........শৈশব কেটেছে এদের সাথেই..........দারুণ ফ্যান ছিলাম সবগুলার..........
পাতালঘর কমিকসটা এখানে দেখে মজা পেলাম.......আপনি যখন ফেবুতে দেখতে বলেছিলেন তখন বুঝতে পারি নাই........
আগের পোষ্টে দেয়া শেষের ২টা কই ?? ![]()
++++++++++
১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:০৭
টিনটিন` বলেছেন: শৈশব?
আমার তো বই এর সাথে কমিকস দিয়েও বড়কাল কাটছে।
মুভিটার প্রিন্ট অসাম, যদিও ২৫০+ মে:বাইটে বাংলা মুভির এরচেয়ে ভালো প্রিন্ট আশা করা যায় না।
আগের পোষ্টের শেষের ২টা? :!> :#> আমাকে এইবার আইপি সহ ব্যান খাওয়ানোর ইচ্ছা জেগেছে নাকি?
৪৩|
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:১৪
ঘুড্ডির পাইলট বলেছেন: ৩০ তম ভালো লাগাটা পুরা করলাম। ফ্যান্টম এর লাইগা ইসপিসাল ধৈন্না ।
ছুডকালে কমিক্স পড়তে গিয়া কয়বার মাইর খাইছেন ? আমি তো পড়ার বইর মইদ্যে রাইখা পড়তাম, আব্বায় মনে করতো পড়ার বই পড়তাছি।
১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:২২
টিনটিন` বলেছেন: ফ্যান্টম সিম্পলি বেস্ট। ![]()
একবারও খাইনি। কারন এমনি সময়ে তো পড়তামই আর পরীক্ষার সময় বইয়ের মাঝে এমনভাবে পড়তাম, অতি সুক্ষ হাতের কাজ তাই ধরা পড়িনি কখনই।
৪৪|
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:১৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি ফ্যান্টম , চাচা চৌধুরী আর টিনিটিন এর মোটামুটু সবগুলাই পড়ছি ।
আগের ভার্সনে কি এক্সট্রা দিছিলেন , যার জন্য জেনারেল হইলেন ?
পোস্টে ৩০ নং প্লাস
১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৮
টিনটিন` বলেছেন: টিনটিনের সব, (প্রায় সব না, সব) পড়েছি। আর ফ্যান্টম বেশ কয়েকটা, চাচা চৌধুরি ও মোটামুটি পড়েছি। ![]()
ওই তো যেটা বলেছি সেটাই, না বুঝলে আবার চ্যাটেই বলে আসবো।
ধন্যবাদ, কত নম্বর সেটা হিসাব করে বলতে হবে।
৪৫|
১৫ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৯
ঘুড্ডির পাইলট বলেছেন: লেখক বলেছেন: শীর্ষেন্দুর আরো ২/১ কমিক্স আছে মনে হয়, কিন্তু এখনও খুজে পাইনি।
জলদি লিংক দেন নাইলে আফনের নামে কেইছ কইরা দিমু।
১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩২
টিনটিন` বলেছেন: দেখি, পাইলে অবশ্যই আপডেট করবো। ![]()
৪৬|
১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১৭
কাউসার রুশো বলেছেন: +++++
১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৮
টিনটিন` বলেছেন: ধন্যবাদ, রুশো। ![]()
৪৭|
১৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২৭
শায়মা বলেছেন: সবচাইতে মজার পাগলাদাশু!![]()
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৯
টিনটিন` বলেছেন: তারচাইতেও মজার হলো এর মধ্যে পাগলা দাশুটাই আমি পড়িনি।
৪৮|
১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: মাথা নষ্ট পোস্ট দেয়ার জন্য আপনাকে একটা ঢুষা !! (বেশি খুশী হইয়া পাগল হইয়া গেসি তো, তাই !!)
প্রিয়তে।
১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৩২
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। ![]()
৪৯|
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০১
শব্দহীন জোছনা বলেছেন: আবার হাজির হইলাম
......
তবে মডুরা পাষাণ... পোস্ট-টাতে অনেক শ্লীল ভাবেই উপস্থাপন করা হয়েছিল আর লিঙ্ক তো দেওয়াই হয় নাই, সো কেউ যদি নিজে যেচে গুগলিং না করে তবে তা পাওয়ার কথা না। যাই হোক ঐ পোস্টের চেয়ে এটা আরও সমৃদ্ধ হইসে। লিঙ্কের জন্য ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৪
টিনটিন` বলেছেন: হ্যা, কষ্ট করে কেষ্ট পেলে কষ্টটা আর অনুভব হয়না। আসলেই ওর চেয়ে ওই বিষয়ে ভয়ংকর পোষ্ট সামুতে এখনও শোভা পাচ্ছে। তবে, এতে সবচেয়ে ভালো যে ফলটা পেয়েছি, এই পোষ্টে মেয়েরা অন্তত নির্ভাবনায় এবং নিশ্চিন্তে ঢুকতে পারবে এবং কমেন্ট করতে পারবে। আমরা তো চাইই যে সামুর সবাই আমাদের পোষ্ট পড়ুক , কেমন্ট করুক। ![]()
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ![]()
৫০|
২২ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৬
আহমাদ জাদীদ বলেছেন: wow!......
২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৩৬
টিনটিন` বলেছেন: ![]()
৫১|
২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:১২
গ্রামের মানুষ বলেছেন:
আমি কি এতই বুকা যে এই পোষ্ট প্রিয়তে নিতে কাউরে জিগামু....????
২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৪০
টিনটিন` বলেছেন: না, আপনি মনে হয় বুকা না?
৫২|
২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৯
তামিম ইবনে আমান বলেছেন: ১০০ কমেন্ট, আর বাড়ছে না কেন?
বাড়ায়ে দিলাম
২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২১
টিনটিন` বলেছেন: ১০০ না , ৫১। বাকিগুলো তো আমার রিপ্লাই। ![]()
থেংকু। ![]()
৫৩|
২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৫
আইআইচকিবরিয়া বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ, ছোটবেলার কিছু অংশ মনে করিএ দেয়ার জন্য..................।।
২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৯
টিনটিন` বলেছেন: ওয়েলকাম। ![]()
৫৪|
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৯:২৫
জুহো. বলেছেন: ছবিগুলো কিভাবে বড় আকারে দেয়া যায়? থাম্বনেইল দেবার জন্য কি করতে হবে?
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪৮
টিনটিন` বলেছেন: ছবি যুক্ত করুন থেকে ছবি আপলোড করে, সেই ছবিতে লেফট বাটন ক্লিক করে "ইনসার্ট" এ ক্লিক করলে কার্সর যেখানে থাকবে সেকানে লিংক চলে আসবে। পোষ্ট করার পর ছবি বড় আকারে দেখা যাবে।
৫৫|
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৯
সানড্যান্স বলেছেন: কয়েকশ লাইক,ম্যাক্সিমাম কমিকস কিনে পড়েছি!!!আপনাকে অসঙ্খ্য ধন্যবাদ!!!
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪৯
টিনটিন` বলেছেন: লাইক তো একটা পাইলাম, বাকি প্লাসগুলো তাইলে বাকি থাকলো।
৫৬|
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৫২
মৈত্রী বলেছেন:
"চান্নী চাচী" আর "শ্রীমতীজী" নাই???
এই কমিকসগুলার এ্যাড পরতাম চাচা চৌধুরীর শেষ পৃষ্ঠায়
কিন্তু কখনো পড়া হয় নাই.....
২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৩৩
টিনটিন` বলেছেন: লাগলে দেওয়া যাবে। এগুলো পড়ে তেমন মজা নাই।
৫৭|
২৯ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৩
জেমস বন্ড বলেছেন: আহারে
একসময় আমি আর আমার ফ্রেন্ড দুন্নিয়ার টেহা লইয়া ৩ তক্তার বড় একক্ষান আলমারী এই কমিকসে ভইরা ফেলছিলাম ।
সেই গুলো তো আম্মায় কেজি দরে বিক্কি কইরা দিছে রে
।
নস্টালজিক পোস্ট দেয়ায় অভিশাপ এর লগে প্লাস
৩০ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৯
টিনটিন` বলেছেন: অভিমাপ দিয়েন না ভাইজান, আফনের প্লীজ লাগে।
কমিকস কি আমিও কম কিনেছি? কোথায় যে হারাইসে, কে জানে। যাক এখন ডাউনলোড করে পড়া শুরু করেন। ![]()
৫৮|
০১ লা নভেম্বর, ২০১২ রাত ১:৫৪
আহমাদ জাদীদ বলেছেন: িনটিন প্রায় সবই পড়া শেষ, অগ্নিপুত্র সিরিজটা কেমন? আর বিল্লু, রমন, চাচা চৌধুরী এই সিরিজের কমিকস কি এইগুলোই?
০১ লা নভেম্বর, ২০১২ রাত ২:৫৮
টিনটিন` বলেছেন: অগ্নীপুত্র ভালো লাগেনি। ফ্যান্টম, টিনটিন, এসটেরিক্স, শঙ্কু এইগুলো পড়েন। মজা পবেন। ![]()
৫৯|
০৪ ঠা নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭
ৈহমনতী বলেছেন: আর পুষ্ট কি দিতেন না?
নাকি এইটাই শেষ পুষ্ট হিসেবে রাইখা দিবেন পণ করছেন
আমারও অনেক কমিক্স ছিল।কত কষ্টে তখন ১৫টাকা জমায়ে কিনতাম।
আম্মায় সব কারে না কারে দিছে।
আরেকদিন আমার ছুডুবেলার বই ডি মাইনসেরে দিয়া দিতে চাইছে,আমি কইছি একবার দিয়া দেখ,আলমারির শাড়ি সবগুলাতে আগুন লাগায়া দিমু
ডরে আমার আম্মায় ঐখানেই খেন্ত দিছে
০৪ ঠা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৯
টিনটিন` বলেছেন: আপনার অপেক্ষায় ছিলাম , এইবার নতুন পুষ্ট দিব।
আমারও হার্ড কপির কমিক্স সবই বিলুপ্ত প্রায়, কত যে ছিল। এখন সফট কপিই পড়ছি, বেশী বেশী করে। ![]()
৬০|
০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০
এম.এ.আই পাভেল বলেছেন: ওরে...............কত্ত কমিক্সরে................কতোদিন হয়া গেছে কমিক্স পরি না..................আপনার উছিলায় আবার পরার সুযোগ পাইলাম................কইস্যা ধন্যবাদ!!!!!!!
০৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
টিনটিন` বলেছেন: ধইন্যা। ![]()
৬১|
০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৭
মনিরুল হাসান বলেছেন: কমিকসের লিংক বেশি হয়ে গিয়েছে। এত কমিকস দেখে মনে হচ্ছে আগামীকাল স্কুলের ফাইনাল পরীক্ষা।
০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৭
টিনটিন` বলেছেন: এখন কমিকসগুলো মুখস্ত করে ভালো করে পরীক্ষা দিয়ে আসেন।
৬২|
০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৭
উদাস যুবক বলেছেন: টিনটিন ভাই কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছিনা। পোস্টটা আপডেট করবেন তো!!!
০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৭
টিনটিন` বলেছেন: হ্যা, আপডেট করেছি। আরো করার ইচ্ছা আছে। ![]()
৬৩|
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫১
আমি তুমি আমরা বলেছেন: ৪৩ তম ভাল লাগা।প্রিয়তে নিলাম।
আশা করেছিলাম নারায়ন গঙ্গোপাধ্যায়ের নন্টে-ফন্টে আর বাটুল দি গ্রেট থাকবে।
আমাদের দেশী বেসিক আলী রাখতে পারতেন।
সুচীপত্র প্রকাশনী থেকে আহসান হাবীবের কিছু কমিক্স বেরিয়ে ছিল(এ মুহূর্তে চরিত্রগুলোর নাম মনে পড়ছে না), ওগুলোও রাখতে পারেন।
ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৬
টিনটিন` বলেছেন: আসলে আমি চেষ্টা করেছি সবচেয়ে জনপ্রিয় এবং সেই সাথে সহজে খুজে পাওয়া যায় না, এমন কিছু কমিকস নিয়ে পোষ্ট দেওয়ার। নন্টে-ফন্টে আর বাটুল দি গ্রেট যদিও প্রচুর জনপ্রিয় কিন্তু খুব বেশী এভেইলএবেল। গুগলে সার্চ দিলেই পাওয়া যায়, তাই আর ঐদিকটা দেখিনি।
আচ্ছা, বলছেন যখন দেখি পারলে আপলোড করে দিব। ![]()
৬৪|
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৯
শিশুমন বলেছেন: মাংগাগুলো রাখেন,কিছু আছে খুবই ওসাম,ভয়ংকর টাইট থ্রিল,.নোলান এর তুলনায় কিছুই না,
যেমন কেনিচি,এইটা দেখেন,আমার সবচে ফেভ
View this link
vallagbe hope.
১১ ই নভেম্বর, ২০১২ রাত ১:৩৯
টিনটিন` বলেছেন: মাংগা কমিকস কিছু পড়েছিলাম, খুব একটা ভালো লাগেনা। এনিমিতেও আগ্রহ কম। তারপরেও অনেক ধন্যবাদ। ![]()
৬৫|
১১ ই নভেম্বর, ২০১২ রাত ১:৪১
ভদ্র পোলা বলেছেন: আপডেট চাই - আপডেট নাই !!
১২ ই নভেম্বর, ২০১২ রাত ১:১৬
টিনটিন` বলেছেন: দিতে চাই মাগার এই মুহুর্তে সময় নাই।
৬৬|
১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫০
আমিতপু বলেছেন: ইয়াহু!!!!
+++++++++++++++++++++++++++++
১২ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬
টিনটিন` বলেছেন: জিমেইল !!!!
৬৭|
১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৬
জগা বলেছেন: জনসন আর রনসন মোটেই জমজ নয়। আপনি এটা সার্চ করলেই পাবেন। ওরা ভাইই নয়। ইংরেজী অনুবাদে ওদের সারনেম থমসন ও থম্পসন ( পি উহ্য কাজেই উচ্চারন এরও থমসন)।
১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৪
টিনটিন` বলেছেন: কিছু টিনটিন কমিক্সে পড়েছি ওরা টুইনস। ভুল না করলে, মুভিতেও ওদের টুইন হিসেবে দেখানো হয়েছেল
৬৮|
০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৭
রাইয়ান মনসুর বলেছেন: আমার নিজের ও প্রিয় কমিক্স টিনটিন... তারপর ই ব্যাটম্যান আর অ্যাস্টেরিক্স....
টিনটিনের সবগুলা বই ই মোটামুটি মুখস্ত কইরে খাইছি ছোটবেলায়...
০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৩
টিনটিন` বলেছেন: প্রায় সব কমিক্সই মুখস্থ ছিল ছোটবেলায়। এখন ইংলিশগুলো মুখস্থ করছি। ![]()
৬৯|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
আপেক্ষিক বলেছেন: পিলাস... খুব ভালো লাগসে
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
টিনটিন` বলেছেন: ধইন্যাপাতা। ![]()
৭০|
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
িমজান১২৩ বলেছেন:
++++
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। ![]()
৭১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
শ্রাবণ জল বলেছেন: প্রিয় তে।
আমি p6 ইউজ করি। ফ্যাণ্টম ডাউনলোড করতে গিয়ে দেখি বই গুলোর লেংথ অনেক বেশি। এত বেশি কেন?
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
টিনটিন` বলেছেন: ফ্যান্টম যেটার সাইজ বড় সেটা ডাইজেস্ট। অনেক পৃষ্ঠা। পৃষ্টা বেশী হলে সাইজতো একটু বড় হবেই। ![]()
৭২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ওফ!!!
অসাধারণ! ভাই প্রিয়তে রাখতে বাধ্য করলেন।
খুব ভাল...
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। ![]()
৭৩|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
টগবগ টগবগ বলেছেন: ক্লাসিক পোষ্ট ভাইজান। ধন্যবাদ আপনাকে..
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯
টিনটিন` বলেছেন: থেংকু থেংকু। ![]()
৭৪|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ডাউনলোড ফুল হয়নি বলে আজ আবার আসলাম। ভাবলুম একখান মন্তব্য কইরা যাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
টিনটিন` বলেছেন: ভালোই তো, সেই চান্সে একটা ফ্রি মন্তব্য পেলুম।
৭৫|
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
নীলপথিক বলেছেন: অনেকগুলো ধন্যবাদ জমা রইলো আপনার জন্য। পড়া শেষ হলে পাবেন।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
টিনটিন` বলেছেন: খাইসে, পড়া শেষ হতে তো অনেকদিন লাগবে। ধন্যবাদগুলো আগেই দেওয়া যায় না?
৭৬|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২
বিডি আইডল বলেছেন: favourite e nie rakhlam
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:২২
টিনটিন` বলেছেন: অনেকদিন পর বিডি ভাই। থেংকু। ![]()
৭৭|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫
সায়েদা সোহেলী বলেছেন: Hello Tintin!
It's Papay
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬
টিনটিন` বলেছেন: হাই, পাপাই?
৭৮|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
htusar বলেছেন: ছোটবেলায় ডায়মন্ড সিরিজ প্রচুর পড়া হত। চাচা চৌধুরী , বিল্লু,পিঙ্কি সহ উপরের সবগুলাই মোটামুটি পড়েছি। এর বাইরে মোটু-পাতলু,ডায়নামাইট , হি- ম্যান ইত্যাদিও পড়া হয়েছে। +
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২২
টিনটিন` বলেছেন: আবার পড়েন, বারবার রিভাইস দেন।
৭৯|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
টনি বলেছেন: আসলেই সুন্দর পোস্ট।+
কমিক্স নিয়ে বেশ আগে একটি পোস্ট দিয়েছিলাম।
টিনটিনের অবশ্যই এটা পড়া উচিত।
শুধুই কমিক্স
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
টিনটিন` বলেছেন: অবশ্যই পড়বো, অনেক ধন্যবাদ। ![]()
৮০|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১
অনন্ত আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশা করি পোস্টটা সবসময় আপডেট করবেন।
১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২
টিনটিন` বলেছেন: আপডেট হিসেবে তো নতুন পোস্ট দিয়েছি।
লিঙ্কঃ
Click This Link
৮১|
১৩ ই মে, ২০১৩ রাত ১০:৩৭
আশফাক সুমন বলেছেন: THANKS ..........
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
টিনটিন` বলেছেন: ওয়েলকাম।
৮২|
২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬
হেনরি রাইডার হেগার্ড বলেছেন: ওহে গুরু তোমায় লাল সালাম
২৯ শে মে, ২০১৩ রাত ১:৪০
টিনটিন` বলেছেন: গুরু?
কিঠা?
৮৩|
১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১
আমি সুফিয়ান বলেছেন: আমার প্রথম কেনা কমিক্স "ডায়নামাইট" ভুলেই গিয়েছিলাম, পোষ্ট পড়ে মনে পড়ল।
আর প্রথম কমিক্স ফ্যান্টম
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২
টিনটিন` বলেছেন: আমার মনে হয় “নন্টে ফন্টে”
৮৪|
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯
অভিমানী মুন্না বলেছেন: ডাওনলোডাইছিলাম অনেক আগেই,
তবু বুকমার্ক কইরা রাকছিলাম যাতে জেনেরাল হওয়ার পর একটা কমেন্ট আর পিলাস দিতে পারি !!
গুড জব !!
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৪
টিনটিন` বলেছেন: থেংকু। ![]()
৮৫|
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬
ফয়সাল আহেমদ বুলবুল বলেছেন: ছোট বেলার কথা মনে পড়ে গেলো
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯
টিনটিন` বলেছেন: ![]()
৮৬|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
আশাফ আনিস বলেছেন: সেই পিচ্চিকাল মনে পইরে গেলো । ধইন্না
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
টিনটিন` বলেছেন: ওয়েল্কু। ![]()
৮৭|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খাইছে ! এই পোস্ট দেখি নাই কেনু !!!! হলুদ তারা !
১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১
টিনটিন` বলেছেন: থেংক, থেংকু তিরিাপু ![]()
৮৮|
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭
xewel বলেছেন: অনেকদিন ধইরা এসব খুঁজি... যখন সুযোগ পাই পইড়া ফেলি... ধইন্যা+পিলাস ধইন্যা+পিলাস ধইন্যা+পিলাস ধইন্যা+পিলাস
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
টিনটিন` বলেছেন: অয়েল্কাম।
৮৯|
১১ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১৯
মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: চমৎকার পোষ্ট।
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
টিনটিন` বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৯
তামিম ইবনে আমান বলেছেন:
পুত্তুম প্লাস। কালকা পড়ছি। তাই আজকে আর পর্লাম না