নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই সময়ের মুক্তিযোদ্ধা

তিস্তারচর

সত্য ও সুন্দরকে ভালবাসি

তিস্তারচর › বিস্তারিত পোস্টঃ

২১ দেশের শীর্ষ আলেম ও ইসলামী ব্যক্তিত্বের সংগঠন ইত্তেহাদুল ওলামার সম্মেলনে ইউসুফ আল কারজাভী, " বাংলাদেশে শীর্ষ ইসলামী ব্যক্তিদেরকে যুদ্ধাপরাধী হিসাবে বিচারের উদ্যোগকে উদ্বেগের সাথে লক্ষ্য করা হচ্ছে "

০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:০৫

বিশ্বের ২১টিরও বেশী দেশের শীর্ষ স্থানীয় আলেম ও ইসলামী ব্যক্তিত্বের প্রতিনিধিত্বকারী সংগঠন ইত্তেহাদুল ওলামার বাৎসরিক সম্মেলন গত ৩০ অক্টোবর কাতারের রাজধানী দোহায় শেষ হয়েছে। সম্মেলনে শাইখ ইউসুফ আল কারজাভী (কাতার), শাইখ সালমান আল আওদাহ (সৌদী আরব), শাইখ রাশীদ আল গানুশী (তিউনিসিয়া)সহ ৭০ এরও বেশী বিশ্বের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। সম্মেলন পরবর্তী বিভিন্ন গণমাধ্যমে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ইউসুফ আল কারজাভী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মুসলিম বিশ্বের উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানান। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য ইত্তেহাদুল ওলামার একটি টিম বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে। আল জাজিরা ও বিভিন্ন দেশের পত্র পত্রিকা গুরুত্বের সাথে উক্ত সম্মেলনের খবর প্রচার করে।

আল জাজিরা আরবী স্যাটেলাইট টেলিভিশন ও বিভিন্ন আরব পত্রিকায় প্রকাশিত সংবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, কারজাভী বলেন, বাংলাদেশের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ৫ম সংশোধনী বাতিল ও যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত যে খবর আসছে তা তার সংগঠন ইত্তেহাদুল ওলামা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছে। বিশেষ করে সংবিধান সংশোধনের মাধ্যমে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের মূলনীতি বাতিল এবং ধর্ম ভিত্তিক রাজনীতি বাতিলের প্রচেষ্টায় তারা উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরও বলেন, ইত্তেহাদুল ওলামা বাংলাদেশের শীর্ষ ইসলামী ব্যক্তিত্বদের গ্রেফতার ও তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে চিত্রায়িত করে বিচারের অপচেষ্টায় ব্যথিত ও উদ্বিগ্ন এবং এ ঘটনায় ইসলামী দুনিয়া ও মুক্তবিশ্বেও যথেষ্ট প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

সম্মেলনে বাংলাদেশ সংক্রান্ত রিপোর্টসমূহ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হয় যে, বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য ইত্তেহাদুল ওলামার একটি টিম বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

ইত্তেহাদুল ওলামা বাংলাদেশ সরকারকে জাতীয় ঐকমত্য ও ইসলামী চরিত্র বজায় রাখার জন্য এবং এর মাধ্যমে ইসলাম ও মুসলিম উম্মাহর বলয়ের মধ্যে থাকার জন্য আহবান জানান। তারা বাংলাদেশ সরকারকে মানবাধিকার সংরক্ষণে সচেষ্ট থাকার প্রতিও আহবান জানান।

মন্তব্য ৬ টি রেটিং +১৫/-৬

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:২০

বাষ্প বলেছেন: আল জাজিরা খবর কইতাছে। যেনারা আসবেন তেনারাও ২নাম্বার।

২| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:২১

যোগী বলেছেন: আলেমরাই তুলনা মুলক ভাবে বেশি জাহান্নামে যাবে।

এটা আমার কথা না দলিলের কথা।

৩| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:২৫

শিক্ষানবিস বলেছেন: সত্যিই ভাবার বিষয়

৪| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:২৭

মাহফুজুল হক হান্নান বলেছেন: আগের অনেক দিনের তুলনায় আলেম সমাজ এখন অনেক সচেতন।

৫| ০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৯

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আইয়া দখলে ভাল হইতো।

৬| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:৩২

এবং আব্দুল্লাহ বলেছেন: সারা উম্মাহ যেই ব্যাক্তির উপর আস্থা রাখে সেই ইউসুফ আল কারদাভী এই বিবৃতি দিয়েছেন? সুবাহানাল্লাহি ওয়াবিহামদিক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.