| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনিসুল হক এর জন্য আমার মায়ের প্রার্থন...
টপ টপ করে দু ফোটা চোখের তপ্তজল গড়িয়ে পড়লো নিজের অজান্তে। ভাবলেশহীন ভাবে চেয়ে আছি টিভি সেটের দিকে। বুকের ভিতরটি দুমড়ে মুচড়ে যাচ্ছে অজানা অচেনা এক ভাই এর জন্য। ইথারে ভেসে আসলো ছোট মেয়ের মন্তব্য মাগো আমরা একজন লক্ষীকে হারালাম। এতদিন কোথায় লুকিয়ে ছিল এ সুক্ষ অনুভূতি। অজানা অচেনা এক ভিনদেশীর জন্য। সুচিন্তা, মমনশীল চেতনা এবং কর্ম দিয়ে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন এদেশের লাখো জনতার হৃদয়কোনে।
নির্বাচনের পর আমি ওনাকে অভিনন্দন পত্র দিয়ে ছিলাম। জানিনা পেয়েছিলেন কিনা, তাই আবার তুলে দিলাম। আমার ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা আর হল না। সৃষ্টিকর্তা ওনাকে বেহস্ত নসীব করুন।
" ২৯শে এপ্রিল ২০১৫
অভিনন্দন
একজন আনিসুল হক কে। ভেবেছিলাম ঢাকা সিটি নির্বাচনে আপনার সাথে কাজ করব, কিন্তু হল না। দেখলাম আপনার ওখানে আমার মত ক্ষুদ্র মানুষের ঠাই পাওয়া দূরুহ, তাই থমকে গেলাম। তবে প্রার্থনা করেছি সৃষ্টিকর্তার কাছে প্রান খুলে দু'হাত তুলে, যদিও আমি এ এলাকার ভোটার নই। যদি কোন দিন সুযোগ পাই তবে সরাসরি ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার অপেক্ষায় রইলাম। "
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ভাল কিছু করার আন্তরিক ইচ্ছে ওনার ছিল।কিন্তু ভাল তো আমাদের সয় না, এই আমাদের ভাগ্য।
শুভ কামনা লেখক।
ভাল থাকুন।