| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ধীর গতির মানুষ,কিন্তু থেমে থাকি না...........
তুমি আমায় বলেছিলে মধুর কবি ,
মনের মধ্যে একেঁছিলে রঙিন ছবি ।
আমায় তুমি করেছিলে মিছে আহ্বান -
বলেছিলে আমিই তোমার জান-প্রাণ ।
আমি ছিলাম লোক এক বেজায় ব্যস্ত
তোমাকে ভাবার ছিল না সময় এত ।
আজ আমার এ কলমে তুমি কবিতা
আমার হৃদয়ে নেই কোনো ভণিতা ।
কিন্তু কবিতার ডায়রি হচ্ছে না পূর্ণ
তোমাকে ছাড়া আমি কবি চেতনা শূন্য।
তোমার ছন্দ জাদুতে আমি দিশেহারা
মিছে মরীচিকায় যেন সাজানো অপ্সরা ।
আমি বাকহারা ,তুমি যে অন্যের হাত ধরা
তোমার জন্য কবিতা মৃত প্রায় ছন্নছাড়া ।
২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৬
কেলকুলাস বলেছেন: ধন্যবাদ শিপু ভাই ।ভাই আপনের ট্রেডমার্ক ফটুক টা চাই ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৫
শিপু ভাই বলেছেন: হাল্কা কথায় লেখা কবিতা ভাল লাগল।
+++++