| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতির বিবেক বলে পরিচিত আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাসে ১ শত টাকা সরকার থেকে বাড়ি পান। দেশের কোন ফুটপাতে সেটি যদি বাস স্টেশন কিংবা রেলস্টেশন হয় সেখানেও রাতে ঘুমানোর জন্য স্থানীয় মাস্তানদের ১ শত টাকা দিতে হয়। বাম রাজনীতিক হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে তাই দেশের শিক্ষক সমাজ বিশেষ করে প্রগতিশীল শিক্ষকদের প্রত্যাশা ছিল তিনি অন্তত: তাদের একটা সম্মান জনক স্থানে নিয়ে যাবেন। কিন্তু বিগত ৪ বছর শিক্ষামন্ত্রী নাহিদ এ ক্ষেত্রে যে শুধু ব্যর্থতার পরিচয় দিয়েছেন তা নয় তিনি সম্প্রতি শিক্ষকদের আন্দোলন নিয়ে সংবাদ মাধ্যমে মিথ্যাচারও করেছেন। যে কোন সচেতন মানুষই জানে আমাদের দেশের যে কোন পেশাজীবি সংগঠন রাজনৈতিক মতাদর্শেই পরিচালিত হয়। যদিও বা তা প্রত্যাশিত নয়। শিক্ষকদের বিভিন্ন সংগঠসও রাজনৈতিক মতাদর্শ পোষন করে থাকে। শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে যে আন্দোলন তাকে শিক্ষামন্ত্রী রাজনৈতিক রূপ দিতে গিয়ে নিজের অজ্ঞতা ও হীনমন্যতার পরিচয় দিয়েছেন বলে আমার কাছে মনে হযেছে। তা ছাড়া এটিএন নিউজে মুন্নী সাহার সাথে টক শো তে বিরোধী নেত্রী শিক্ষকদের চাকরি জাতীয়করণর ঘোষনাকে যেভাবে মিথ্যাচার বলে উড়িযে দিলেন তাতে শিক্ষক সমাজ তার প্রতি যে শ্রদ্ধাবোধ পোষন করত তা উবে গেছে। তাছাড়া উপস্থাপক মুন্নী সাহা শিক্ষামন্ত্রী থেকে আরো একধাপ এগিয়ে গিয়ে শিক্ষকদের আন্দোলনকে রাজনীতির সাথে মিশিয়ে যে বক্তব্য দিলেন তাতে তাকে আমার জুতা পেটা করতে ইচ্ছে হচ্ছিল। দেশের ৯০ ভাগ শিক্ষার্থী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পড়িযে থাকেন। তাদের সর্ম্পর্কে মুন্নী সাহা যত বড় মুখ নয় তত বড় কথা বলে তার অজ্ঞানতারই পরিচয় দিয়েছে। মাহফুজুর রহমানের মত একজন কুলাঙ্গারের চ্যানেলে চাকরি করে মুন্নী সাহাও কুলাঙ্গার হযে গেছে বলে আমার মনে হয়েছে। আমি এসব বালখিল্য বক্তব্য থেকে বিরত থাকার জন্য শিক্ষামন্ত্রী ও মুন্নী সাহার মত লোকদের অনুরোধ করছি। যেযানে একজন নরম্যাল এমবিবিএস ফিস নেন ৩-৪ শত টাকা যেখানে একজন শিক্ষককে ১৫০ টাকা চিকিৎসা ভাতা দিতে যাদের লজ্জা করে না তাদের কাছে সম্মান ও সৌহার্দ্য প্রত্যাশা করা অরন্যে রোদন করার মতই।
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
শার্লক বলেছেন: বলার কিছু নাই, আমরা তো সামুদ জাতি হইয়া গেছি। ধিক জানাই আর থু দেই ওদের মুখে। ( থু'র ইমো থাকলে ভাল হতো।)
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
টাইটান ১ বলেছেন: শিক্ষক প্রসঙ্গ এলে সবকিছুর সাথে বিদ্রোহ করতে মনে চায়।
৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: rastay ghumaileo mase 500 tk lage.
৫|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
ঢাকাবাসী বলেছেন: এদেশের ইতিহাসে সবচাইতে অদক্ষ চামচা টাইপের শিক্ষামন্ত্রী এবার গদীতে। তার দ্বারা আর ভাল কিছু আশাই করিনা। সরকারের পাচাটা ছাড়া আর তিনি কি পারেন। শিক্ষকদের জন্য ভাল কিছু করার আগে আট হাজার কোটি টাকার অস্ত্র কিনতে হবে আর ২৫% কমিশন খেতে হবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
সোহানী বলেছেন: ধিক আমাদের। আমরা তো শিক্ষকদের সম্মান করতে পারেই না উল্টো নানা রকম স্প্রে মেরে... উল্টা পাল্টা কথা বলে... তাদের সহিস্নুতা পরিক্ষা করি। আজব জাতি আমরা....