নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লিখার থাকল প্রয়োজন - মোজাম্মেল হোসেন ত্বোহা - https://www.facebook.com/tohamh/

মোজাম্মেল হোসেন (ত্বোহা)

আড়াই বছর বয়স থেকেই লিবিয়াতে পড়ে আছি - প্রথমে মিসুরাতা, এরপর সিরত, এরপর আইএসের দখল থেকে বেরিয়ে ত্রিপলীতে। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন। যেখানে মনের কথাগুলো খুলে বলার মতো কোন মানুষ নেই। তাই মাঝে মাঝে ছুটে আসি ইন্টারনেটে। নিজের না বলা কথাগুলো বলার জন্য অথবা অন্যের বলা কথাগুলো শোনার জন্য।

মোজাম্মেল হোসেন (ত্বোহা) › বিস্তারিত পোস্টঃ

ধাঁধাঁ 10 - 34 টি ঘোড়া

২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫২



এক বৃদ্ধের তিন ছেলে ছিল। একদিন বৃদ্ধের মনে হল, মরার তো আর বেশি দেরি নেই - এবার সম্পত্তিগুলো ভাগ করা দরকার। কাজেই তিনি তার তিন ছেলেকে ডেকে বললেন, "বাবাজীরা, আমার তো আর বেশি দেরি নেই, যেকোন সময় পটল না তুললেও আলু যে তুলব, সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমি যদি আগে থেকেই কোন উইল করে না রাখি, তাহলে দেখা যাবে তোমরা আমার তোলা আলু-পটলগুলো নিয়েও ঝগড়া-ঝাঁটি শুরু করে দিয়েছ। কাজেই আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি যে, আমার মৃত্যুর পর আমার যাবতীয় সম্পত্তির অর্ধেক পাবে আমার বড় পুত্র, এক তৃতীয়াংশ পাবে মধ্যম পুত্র আর ছোট পুত্র পাবে এক নবমাংশ। আশা করি তোমরা সুষ্ঠুভাবে প্রতিটা সম্পত্তি ভাগাভাগি করে নিবে এবং এ ব্যাপারে নিজেদের মধ্যে কোন মনোমালিন্য করবে না।"



এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই বৃদ্ধ পরলোক গমন করলেন। কাজেই তিনপুত্র সম্পত্তি ভাগাভাগি করতে বসল। টাকা পয়সার ভাগাভাগিতে তেমন কোন সমস্যা না হলেও সমস্যা দেখা দিল বৃদ্ধের রেখে যাওয়া ঘোড়াগুলো নিয়ে। কারণ দেখা গেল ভদ্রলোক 34 টি ঘোড়া রেখে গেছেন, যাকে 2 দিয়ে ভাগ করা গেলেও 3 বা 9 দিয়ে ভাগ করা যায় না। বৃদ্ধের নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে ভাগ করতে গেলে অন্তত একটি ঘোড়াকে জবাই করে তার মাংস ভাগ করতে হচ্ছে। কিন্তু তারা চাচ্ছে জীবিত ঘোড়াগুলোকেই বৃদ্ধের নির্দেশ অনুযায়ী ভাগ করতে।



বলতে হবে কিভাবে ভাগ করলে বৃদ্ধের নির্দেশ অনুযায়ী প্রত্যেক ছেলে আনুপাতিক ভাগ পাবে?

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৪

চির সবুজ বলেছেন: আপনিই বলুন তো দেখি পারেন কিনা।

২| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:০৮

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: হা হা হা! এত তাড়াতাড়ি? নাকি আপনার ধারণা আমি ফাও প্রশ্ন করেছি।

কিপ ট্রাইইং ম্যান ...

৩| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:১২

অদ্ভুত ভালবাসা বলেছেন: ত্বোহা ভাই মজাটা শেষ করব নাকি আরো কিছুক্ষন থাকবে!

৪| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৪

মানুষ বলেছেন: আমি একটু হয়ে আসি। বি, আর, বি,

৫| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৬

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: এটা শেষ করার আগে বরং এই ধাঁধাটা সমাধান করুন।

৬| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৮

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: মানুষ, কি বললেন বুঝা গেল না।

৭| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৫

আবু সালেহ বলেছেন: মানুষ
আপনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলেন নাকি????

৮| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৭

এক পশলা বৃষ্টি বলেছেন: হি হি হি. . .

৯| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৮

এক পশলা বৃষ্টি বলেছেন: ১৮, ১২, ৪

১০| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩২

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: এক পশলা বৃষ্টি, ৩৪ কে ২ দিয়ে ভাগ করলে ১৮, ৩ দিয়ে ভাগ করলে ১২ বা ৯ দিয়ে ভাগ করলে ৪ হয় না।

১১| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৭

এক পশলা বৃষ্টি বলেছেন: হি হি হি...

আসলে আপনার জানা উচিত, ভাগটা আমিই করে দিয়েছিলাম!

১২| ২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৪১

কাজী আলিম জামান বলেছেন: চেষ্টা করছি

১৩| ২০ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১১

আন্ধার রাত বলেছেন: আমি অন্কে খুবই কাঁচা। কিন্তু সঠিক উত্তর দিতে চাই আবার মাথাও বেশি ঘামাতে চাইনা--কি করবো?

১৪| ২০ শে আগস্ট, ২০০৭ রাত ৮:৪৯

মাশরুর বলেছেন: তিন ভাই যখন কিছুতেই হিসাব মিলাতে না পেরে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল, তখন আমি তাদের মাঝে উপস্থিত হই এবং তাদেরকে দুটি ঘোড়া উপহার হিসেবে দেই।
এরপর বড় ভাইকে ৩৬ টি ঘোড়ার অর্ধেক অর্থাৎ ১৮ টি ঘোড়া, মেজো ভাইকে ১/৩ অংশ অর্থাৎ ১২ টি এবং ছোট ভাইকে ১/৯ অংশ অর্থাৎ ৪ টি ঘোড়া বুঝিয়ে দিয়ে তাদের সমস্যার সমাধান করি।
এরপর হঠাৎ দেখি (৩৬-১৮-১২-৪)=২ টি ঘোড়া অতিরিক্ত রয়ে গেছে। তখন তিন ভাই ঐ দুটি ঘোড়া আমাকে উপহার হিসেবে দিয়ে দেয়।

কি হলো তো সমাধান!

১৫| ২৩ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৬

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: হয়েছে মাশরুর! ধন্যবাদ। কিন্তু আপনি যে এত পরোপকারী এবং আপনার যে দুটো ঘোড়া আছে সেটা তো জানতাম না!

১৬| ২৩ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:২৭

মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: যাই হোক, এই ধাঁধাটা এখনও অমীমাংসীত আছে। দেখুনতো এখানে কিছু ধার-টার দিয়ে সমাধান করতে পারেন কি না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.