| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে জানে এ হৃদয়ে কত রূপ ধরে ,
কালো চোখ হরিনের তৃণভূমি ও হতে পারে।
হতে পারে সন্নাসীর নিরালা আশ্রম ,
দেবীর মন্দির নাকি দেবতার আসন।
যিশুর জেরুজালেম
আল্লার কাবা।
হতে পারে কোরানের বাণী ,
শ্লোক ও তো হতে পারে গীতার।
ভালবাসা আমার ধর্ম ।
যে পথেই ঘুরেছে এই প্রেমের কাফেলা
সে পথেই আমার বিশ্বাস ,
আমার আস্থা।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৯
সরদার হারুন বলেছেন: কথা গুলি ভাল কিন্তু অনুবাদের মান তেমন নয় ।
অনুবাদ পড়ে মনে হয় মাতৃ ভাষায় তেমন দখল নেই ।
মনে হয় আরবী ভাষা থেকে অনুবাদ করা হয়েছে ।
আমাদের দেশে শত করা দু;জন মানুষও পাওয়া যায়না যে আরবী সাহিত্য
পড়ে বুঝে ।
সেখানে কবিতার অনাবাদ কেমন করে করবে ??? আমাদের দেশে আরবী না বুঝে পড়ে ৯৯%জন ।