নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিংকর্তব্যবিমূঢ়

ঝামেলাহীন , স্বাধীন জীবন চাই

তৌফিক রেজা

লেখতে পারি না তবুও একজন ভালো ব্লগার হতে চাই

তৌফিক রেজা › বিস্তারিত পোস্টঃ

@@@ বেয়ার গ্রিলস বিষয়ে কিছু তথ্য .....

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬



পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস । জন্ম ৭ই জুন , ১৯৭৪

সালে ,যুক্তরাজ্যে । বাবা মা উভয়েই ছিলেন রাজনীতিবিদ ।



আয়ারল্যান্ডে বেড়ে উঠেন ৪ বছর পর্যন্ত । বাল্যকালেই

বাবার কাছে শিখে ফেলেন নৌকা চালানো ও পর্বতারোহণ ।



৮ বছর বয়সে বাবা তাকে মাউন্ট এভারেষ্টের একটি ফটো দেন

। তখনি তার মনে গেঁথে যায় এভারেষ্ট জয়ের স্বপ্ন ।



কৈশোরে শিখেন স্কাই ডাইভিং এবং মার্শাল আর্ট । স্কুল

লেভেল শেষ করে ঢুকেন সেনাবাহিনীতে । এ সময়

তিনি বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার কলাকৌশলগুলো রপ্ত

করেন ।



১৯৯৬ সালে একটি প্যারাশুট দূর্ঘটনার শিকার

হয়ে হাঁটতে অসমর্থ হয়ে পড়েন এবং সেনাবাহিনী থেকে অবসর



নেন । যখন ভাবা হচ্ছিল তিনি আর হাটতে পারবেন না , তখন

সবাইকে অবাক করে দিয়ে মাত্র১৩ মাসে হাঁটাচলা শুরু করেন



। এর পাঁচ মাস পর জয় করেন শৈশবের লালিত স্বপ্ন মাউন্ট

এভারেষ্টকে ।



মাত্র ২৩ বছর বয়স ছিল তখন তার ।

এটি সর্বপ্রথম এভারেষ্টে সবচেয়ে কম বয়সে উঠার

বিশ্বরেকর্ড । এরপর তার রেকর্ড আরো দুজন ভাঙে ।



এছাড়াও তিনি ভিক্টোরিয়া ফলসের হাজার হাজার ফুট

উপরে কিছু সহযোগীকে নিয়ে একটি প্যারাশুট পার্টি করেন,

যা কিনা আরেকটি বিশ্বরেকর্ড!

২০০৪

সালে তাকে লেফটেন্যান্ট কমান্ডার উপাধিতে সম্মানিত

করা হয় । ২০০৫ সালে তিনি এগারজন

সহযোগীকে নিয়ে সাহারা মরুভূমিতে একটি সারভাইভল মিশন



চালান । এটি যুক্তরাষ্ট্রের চ্যানেল ফোরসহ

আরো কয়েকটি চ্যানেলে দেখান হয় ।

এরপর তিনি চ্যানেল

ফোরের সাথে চুক্তিবদ্ধ হন

এবং তাকে নিয়ে একটি টিভি প্রোগাম বানানো হয় , যা 'বর্ন

সারভাইভর' নামে পরিচিত । এই অনুষ্ঠানটি কানাডা ,

ইন্ডিয়াসহ কয়েকটি দেশে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'

নামে সুপরিচিত ।



২০০৬ থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত

তিনি চ্যানেল ফোর তখা ডিসকভারি চ্যানেলের

সাথে চুক্তিবদ্ধ থাকেন এবং মতের অমিল হওয়াতে চ্যানেল

ফোর এ অনুষ্ঠানটি বানানো বন্ধ করে দেয় ।সারা বিশ্বে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' এর দর্শক প্রায় ১.২



বিলিয়ন । ব্যাক্তিগত জীবনে তিনিতিন সন্তানের জনক

এবং 'বেয়ার' নামটি তার স্ত্রীর দেয়া !

তিনি কয়েকটি বই লিখেছেন যার প্রতিটিই বেষ্ট সেলার ।



ছোটদের জন্যও অনেক বই লিখেছেন । বিভিন্ন চ্যারিটি,

স্কাউট এবং মিডিয়া প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ।

তিনি প্রথম টিভিতে আসেন একটি ডিওডোরান্ট এর

বিজ্ঞাপনের মাধ্যমে ।কয়েকটি টিভি সাক্ষাত্কার অনুষ্ঠানেও

তিনি এসেছেন তার মধ্যে অন্যতম

হচ্ছে 'অপেরা উইনফ্রে শো' । তিনি 'ক্ল্যাশ অব

দ্যা টাইটান' ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন । কিন্তু

তিনি আগ্রহী ছিলেননা এ ব্যাপারে ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

অরন্য জীবন বলেছেন: ব্যাপক পরিশ্রমী।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

সাদা রং- বলেছেন: এত অখাদ্য কুখাদ্য খেয়ে যে মানুষ বেচে থাকে এটা তার উদাহরণ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

_উল্লাস_ বলেছেন: ভাই বেয়ার গ্রেইলস যা করে তার সবকিছু সাধারন কোন মানুষের পক্ষে করা সম্ভব না। তবে কিছুটা হলেও নতুন কিছু শেখা যায়।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.