নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোষিত প্রভঞ্জনের ব্লগ

ভিন্নমতের কারণে বিরোধে জড়ানো মূর্খতার পরিচয়।

ডা. তৌফিক আহমেদ

ডা. তৌফিক আহমেদ › বিস্তারিত পোস্টঃ

উচ্চশিক্ষা খাতে “পাকিস্তান আমল” এর ২৪ বছর vs “স্বাধীন বাংলাদেশ” > শিক্ষার বানিজ্যিকিকরণ ও কয়েকটি “অপ্রিয়” জিজ্ঞাসা

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

বিভিন্ন কারণবশত পাকিস্তান আমলের উচ্চশিক্ষা ও বাংলাদেশ আমলের উচ্চ শিক্ষার একটি তুলনামূলক পরিসংখ্যান এর অভাববোধ করছিলাম অনেকদিন থেকেই। কোথাও গোছানো অবস্থায় পাচ্ছিলাম না। আর দেরী না করে নেট ঘাঁটা শুরু করলাম। পেয়েও গেলাম। বিশ্মিতও হলাম!



পরিসংখ্যানটি এরকম:



পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান সমূহ (সর্বশেষ পরিবর্তিত নাম উল্লেখ করা হয়েছে):



১) বিশ্ববিদ্যালয়: (৯টি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৫৩)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৬১)

বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় (১৯৬১)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৬৪)

বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় (১৯৬৫)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৯৬৬)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৬৮)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৯৬৯)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৯৭০)



২) মেডিকেল কলেজ: (৭টি)

চট্টগ্রাম মেডিকেল কলেজ (১৯৫৭)

রাজশাহী মেডিকেল কলেজ (১৯৫৮)

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (১৯৬২)

শেরেবাংলা মেডিকেল কলেজ (১৯৬৯)

এম এ জি মেডিকেল কলেজ (১৯৬২)

ময়মনসিংহ মেডিকেল কলেজ (১৯৬২)

রংপুর মেডিকেল কলেজ (১৯৭০)



উল্লেখ্য যে, প্রায় সবগুলোই (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ বাদে) প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুবের আমলে।



অন্যদিকে বাংলাদেশ আমলের উচ্চ শিক্ষা:


বাংলাদেশে ১৯৯২ সালের পর থেকে ২০১২ সাল পর্যন্ত এই ২০ বছরে শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই প্রতিষ্ঠিত হয়েছে ৬৯টি যার অধিকাংশেরই মানহীনতা সর্বজনস্বীকৃত।

অন্যদিকে স্বাধীনতার ৪০ বছরে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাপ্তি মাত্র ২৬টি (বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় ৩৩ টি, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ৩৪ টি) যার মধ্যে স্বীকৃত প্রথম সারির ৭টি বৃহদায়তন বিশ্ববিদ্যালয়ই পাকিস্তান আমলের!



মেডিকেল কলেজের অবস্থা তো আরো করূণ।

বর্তমানে প্রাইভেট মেডিকেল কলেজ আছে ৫২টি যেগুলোর মান সম্পর্কে কমবেশি আপনারা সবাই ওয়াকিবহাল।

সরকারী মেডিকেল কলেজ: ২৬টি (হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ুর্বেদ মেডিকেল কলেজ সহ) যার মধ্যে প্রতিষ্ঠিত প্রথম সারির ৭টি মেডিকেল কলেজই পাকিস্তান আমলের!!



সেলুকাস!!!



(মূলত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসমূহ নিয়ে তথ্য উপাত্তগুলো দেওয়া হয়েছে)



অপ্রিয় জিজ্ঞাসা:

১) স্বাধীন বাংলাদেশ (শেখ মুজিব/জিয়া/এরশাদ/হাসিনা/খালেদা) এইরকম হেভিওয়েট শিক্ষাপ্রতিষ্ঠান কয়টি দিতে পেরেছে?

২) মানসম্পন্ন উচ্চশিক্ষাবিস্তারে “পাকিস্তানের শাসক” নাকি স্বাধীন বাংলাদেশের “শেখ মুজিব/জিয়া/এরশাদ/হাসিনা/খালেদা” অগ্রনী ভূমিকা পালন করেছিলেন?

৩) এই প্রতিষ্ঠানগুলোরও উত্তোরোত্তর মান বৃদ্ধি না করে নির্লজ্জ রাজনীতিকরণ পক্ষান্তরে মানহীন করা ছাড়া তারা আর কি দিতে পেরেছেন?

৪) কাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য শিক্ষার চরম বানিজ্যিকিকরণকে উৎসাহিত করা হচ্ছে?

৫) শিক্ষা কি নিম্ন ও মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে?



(তথ্যসূত্র: ইউজিসি ওয়েসাইট, ডিজিএইচএস-বাংলাদেশ, উইকিপিডিয়া ও অন্যান্য ওয়েবসাইট)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.