নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনাতন শেশা

অনন্ত শেশা

আমি সনাতন ধর্মাবলম্বী, আমি হিন্দু। কিন্তু ব্যর্থ মানুষ।

অনন্ত শেশা › বিস্তারিত পোস্টঃ

একটাই দাবি – ফাঁসি, ফাঁসি, ফাঁসি !!

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

আল্লাহ,মহানবী,ইসলাম – কে অপমানের প্রতিবাদে, শান্তির ধর্মের অনুসারীরা মতিঝিলে একত্রিত হয়েছেন এবং হচ্ছেন। তাঁদের মন, হৃদয়, আত্মা আজ ক্ষোভে পরিপূর্ণ। তাঁদের সহায়তা করছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনৈতিক দল আর তাঁদের অসংখ্য অনুসারী। তাদের প্রধান দাবি – নাস্তিকদের ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড। ধর্মের অপমান সবসময়ই গায়ে লাগে, এমন দাবি উঠাটাই স্বাভাবিক।



কিন্তু একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না– যারা নিজেদের কে শান্তির বার্তাবাহক বলে, বলে তাদের ধর্মের কাছ থেকে তারা শুধু শান্তির কথাই শিখেছেন- তারা কিভাবে গুটি কয়েক মুখ সরবস্য লোকের জন্যে ঠাণ্ডা মাথায় ১.১ বিলিয়ন লোকের মৃত্যু, বলা উচিত হত্যা করতে চাচ্ছে?



এখন আমি যদি সনাতন ধর্মের মন্দির ভাঙ্গা আর লুটপাটের জন্য, আমাদের দেব-দেবীদের বিগ্রহ ভাঙ্গার জন্য- সমগ্র মুসলিম জাতিকে দোষ দেই, তাদের ফাঁশি দিতে বলি, তাইলে কেমন লাগবে? যারা আজ জমায়েত হয়েছে, তারা কি বলতে পারবে এই নাস্তিকগুলো কয়টা মসজিদ ভাঙচুর আর লুটপাট করেছে? অন্তত ১টা তো ভেঙেছেই- নাকি? না? তাহলে কি করেছে তারা – যে তাদের ফাঁসি চাইতে হবে? যদি মুখের ভাষা দিয়ে অপমানের শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহলে শত শত মন্দির ভাঙ্গার জন্য আমি কি শাস্তি চাইব?



মাস কয়েক আগে বুদ্ধ সমাজের উপর আক্রমনের পর প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী- সবাই গেছেন তাদের সাথে সহমর্মিতা জানাতে, অনেক বেসরকারি সংগঠন ভিডিও তৈরি করেছেন, ফেসবুকে কাল ব্যাজ লাগিয়েছে- এখন ধারাবাহিক ভাবে এসব হচ্ছে হিন্দুদের সাথে, কয়জন কি করেছে? আমি নিজে কয়েকটা পোস্ট দিয়েছিলাম- তাতে আমার অনেক বন্ধু, কলিগ, চেনা লোকের মনে হয়েছে আমি নাকি মুসলমান নামধারি কিছু লোকের জন্য সব মুসলমানকে দোষ দিচ্ছি, অনেকে এবার এক ধাপ এগিয়ে, মিয়ানমারের উদাহরন টেনে justify করার চেষ্টা করেছে। অনেকে আমায় un-friend করেছে। অনেকে আমার পোস্ট না দেখার ভান করেছে, এখনও করছে। হয়ত দেখেও দেখেনি। এখন আমায় তারাই বলুক- কয়টা হিন্দু অন্যদেশে বা এইদেশে দাঙ্গা করেছে? কিসের জন্য এত আক্রমন আমদের উপর? এমনকি এত আক্রমনের পরও কয়টা পাল্টা হামলা হয়েছে মুসলমানের উপর?



যখন মুসলিমরা অন্য ধর্মের উপাসানালয় ভাঙ্গে তখন তাদের নবীর অপমান হয়না? তখন তাদের ধর্মের উপর আঘাত আসে না। তখন তো একজনকেও দেখি না ইসলাম গেল গেল বলে চিল্লাতে? নাকি মূর্তি ভাঙ্গে বলে ইসলাম আরও শক্তপোক্ত হয়- তাই কেও কিছু বলে না। এই সব মুসলমানের মুখে ইসলাম একটি শান্তির ধর্ম শুনতে ইচ্ছা করে না।



আমার কাছে এখন অচেনা সব মুসলমানই খারাপ- শুধুমাত্র আমি নিজে যাদের ভাল বলে চিনি- তারা বাদে। আমি খুশি হব যদি আমার কথা কারও গায়ে লাগে। কারন যাদের বোঝার, তারা ঠিকই বুঝবে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.