নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য।

টুকলিফাই

টুকলি মারি চোর ধরি।

টুকলিফাই › বিস্তারিত পোস্টঃ

গুমহত্যা ও ধর্ষন হত্যার দেশ বাংলাদেশ

০৪ ঠা জুন, ২০১২ সকাল ৯:৩৯

এই লেখা তোমাদের পড়তেই হবে - দেখতেই হবে এই ছবি।দেখবি না কেন ? যারা বলে বিভৎস, পৈশাচিক আমরা বলি, অফ থাক, এটাই তোদের আসল চরিত্র।তোদের খানকির পুল বললেও বলিস কুরুচীপূর্ন -আর এই দেখ তোদের সোনার দেশের সোনার সমাজ কোথায় ?



*ডুমুরিয়ায় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার

গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের খুদিয়ার বদ্ধ নদী থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাতপরিচয় (২৮) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নদীতে সালোয়ার-কামিজ পরিহিত এক তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।মেয়েটিকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

*বাউফলে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার

কালাইয়া বন্দরের মাছ বাজার সংলগ্ন খাল থেকে সোমবার অজ্ঞাতপরিচয় (১৭) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সকালে এক টোকাই প্রথমে ওই বাজার সংলগ্ন খালের পাশে বস্তাটি দেখতে পায়। পরে বস্তার কাছে গিয়ে বস্তাটি খুললে মানুষের পা দেখে বাজারের লোকজনদের ডাক দেয়।

*দশমিনায় খুন হওয়া নারীর পরিচয় মিলেছে, গ্রেপ্তার ৪

আগৈলঝাড়ার জবসেন গ্রামের ওমর আলী পাইকের দ্বিতীয় স্ত্রী ও গোপালগঞ্জের কোটালীপাড়ার বান্দাবাড়ি গ্রামের মোস্তফা ফকিরের মেয়ে। তিনি ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। দীর্ঘ ছয় বছর প্রেম করার পর ওমর আলী শারমিনকে গত নভেম্বরে বিয়ে করেন।এ ঘটনা জানাজানি হওয়ায় ওমর আলীর সঙ্গে প্রথম স্ত্রী নাজমার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শারমিনকে তাঁরা হত্যার পরিকল্পনা করেন।এ জন্য তাঁরা ২০ হাজার টাকার চুক্তিতে খলিল প্যাদাকে ভাড়া করেন। রাতেই তাঁকে দশমিনার বড় গোপালদি গ্রামের নির্জন বিলের মধ্যে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

*গাজীপুরে গজারিবন থেকে তরুণীর লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় গজারিবন থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।লাশের গায়ে মেরুন রঙের সালোয়ার-কামিজ, খয়েরি জুতা ও নীল মোজা ছিল। পুলিশের ধারণা, ওই তরুণীকে জবাই করে হত্যা করা হয়েছে।

*স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী টুকরো করা লাশ উদ্ধার

ইটাভাড়া সেতুর নিচে বস্তা থেকে শামীমার টুকরো করা লাশ উদ্ধার করেছে পুলিশ।পলিথিন ব্যাগে মোড়ানো শামীমার মাথা উদ্ধার করে পুলিশ।

*মাথা উদ্ধারের পর মিলল নারীর ৩ টুকরা লাশ

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার ধলেশ্বরী নদীর পাশে ইটাভাড়া এলাকার ব্রিজের নিচ থেকে তার মাথা পাওয়া যায়।মুকুল তার স্ত্রীকে ৪ টুকরা করে হত্যা করেছে বলে স্বীকার করেছে।তার স্বীকারোক্তি অনুযায়ী নদীরপাড় থেকে বস্তাবন্দি ৩ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।

*হাজারীবাগে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৩) লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।কিশোরীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল নীল রঙের সোয়েটার, কমলা রঙের কামিজ ও কালো রঙের সালোয়ার।

*আশুলিয়ায় তরুনীর লাশ উদ্ধার

তাসলিমা আশুলিয়ার একটি পোষাক কারখানায় কাজ করতো বলে পুলিশ জানান। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আশুলিয়ার গৌরিপুর এলাকার বঙ্গবন্ধু সড়কের দক্ষিণ পার্শ্বের আমিন গ্রুপের একটি প্লটে তরুনীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাসলিমাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এসআই।

*রাণীশংকৈলে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

মুনিষগাঁও গ্রামে ঋতু (৮) নামে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার বিকেলে স্থানীয়রা এলাকার গমক্ষেতে তার লাশ দেখতে পায়। ঋতুর বাবা সৈয়দ আলী বড় মিয়া জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার মেয়ে বাড়িতেই ছিল।রাতে মেয়েটি নিখোঁজ হয়। অনেক জায়গায় খুঁজেও তিনি মেয়ের সন্ধান পাননি।দুর্বৃত্তরা ওই শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।

*সাঁথিয়ায় কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ধোপাদহ ইউনিয়নের পার-গোপালপুর গ্রামের দরিদ্র ভ্যানচালক মিজানুর রহমানের মেয়ে।বাঁশবাগানে মিতার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবার ও থানায় খবর দেয়।এসময় মিতার মুখের মধ্যে মাটি ঢোকানো ছিল।ওসি আরও জানান, তবে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা সে বিষয়ে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

*এমপি হোস্টেলে নারীর অর্ধগলিত মৃতদেহ

তিন তলার সিঁড়ির পাশে কমন স্পেস এলাকার বাথরুমের পাশে লাশটি পড়ে ছিল। লাশের গায়ে কালো-নীল-লাল রঙের ম্যাক্সি রয়েছে।

*বাগেরহাটের চিতলমারীতে স্কুল ছাত্রীকে অপহরন করে ধর্ষনের পর হত্যা

বাগেরহাটের চিতলমারীতে চর্তুথ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে ধর্ষনের পর হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার বিকেলে উপজেলার বড়বাড়িয়া গ্রামের ইটভাটার সামনে চরপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ী থেকে হাত, পা ও মুখ বাধা বিবস্ত্র অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

*কুমিল্লায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পদুয়ার বাজার বিশ্বরোড মোড়ে একটি বস্তা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা থানায় খবর দেয়। তিনি জানান, ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা ওই নারীকে অন্য কোথাও হত্যার পর বস্তাবন্দি করে সেখানে ফেলে রেখে যায়।

*পীরগঞ্জে অজ্ঞাতপরিচয় তরুনীর লাশ উদ্ধার

রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় (১৯) তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ।দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে সেখানে ফেলে রেখেছে বলে ধারণা করছেন এসআই ।

*মৌলভীবাজারে মহিলাকে শ্বাসরোধ করে হত্যা

ঘরের ভেতর ঢুকে দেখতে পান বিছানা এলোমেলো এবং ট্রাঙ্কটি ভাঙা। ঘরের মেঝেতে শরীরের উপর চালের বস্তা এবং মুখের উপর পাথর চাপা অবস্থায় তার স্ত্রী সবিতার মৃতদেহ পড়ে আছে। এসময় তিনি দেখতে পান, বিছানার নিচে থাকা নগদ ৮ হাজার টাকা ও ট্রাঙ্কের ভেতর থাকা সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নেই।

*গাজীপুরে গৃহবধূকে জবাই করে হত্যা

দুর্বৃত্তরা রাতে সিঁধ কেটে তাঁর ঘরে ঢুকে চার ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। পরে লক্ষ্মীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই দিন রাতে ঘরে তিনি একাই ছিলেন। তাঁর স্বামী একই গ্রামের জনৈক হাছেন আলীর খালি বাড়িতে প্রহরীর চাকরি করেন।

*২৬ টুকরা লাশ ধরা পড়ার ভয়ে তরুণীকে খুন

বাচ্চু জানায়, শুক্রবার সন্ধ্যায় বেড়াতে যাওয়ার কথা বলে সে রুমিকে নাহার প্লাজার ১৩ তলায় ১৩০৮ কক্ষে (সোনালী ট্রাভেলস) নিয়ে আসে। এরপর ওই কক্ষে সে জোরকরে মেয়েটিকে ধর্ষণ করে।একপর্যায় মেয়েটি দরজায় ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের হতে চায়।পরে মেয়েটি বাইরে গিয়ে এসব প্রকাশ করার ভয় দেখালে বাচ্চু তাকে হত্যার পরিকল্পনা করে।সে জানায়, রাত ১০টার দিকে সুস্মিতাকে গলা টিপে হত্যা করে সে।এরপর লাশ গুম করতে মরিয়া হয়ে ওঠে।লাশ বাথরুমে নিয়ে ধারালো ছুরি দিয়ে প্রথমে গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়।মাথার চুলগুলো কেটে দেয়া হয়।চামড়া তুলে মুখমণ্ডল বিকৃত করা হয়।পরে দু’হাতের কব্জি, হাঁটু থেকে দুই পা কেটে ফেলে। এরপর পেটের ভুঁড়ি, চর্বি ও দেহের বিভিন্ন অংশের চামড়া খসিয়ে কমোডে ফ্লাশ করে বের করার চেষ্টা করে।মাংস ও নাড়িভুঁড়ি বাথরুমের কমোডে ফেলে ফ্লাশ করার চেষ্টা হয়। কিন্তু প্রচুর মাংসের টুকরা পানির পাইপে আটকে গিয়ে পানি সরবরাহ লাইন বন্ধ হয়ে যায়। এরপর দেহের খণ্ড-বিখণ্ড টুকরো পাশের চারতলা ভবনের ছাদে নাহার প্লাজার ১৩ তলা থেকে ছুড়ে ফেলে দেয়।



গুমহত্যা



* গ্রেপ্তারের পর বালু ব্যবসায়ী মোঃ মামুন ভূঁইয়াকে পরানো হয় হাতকড়া।তোলা হয় পুলিশের গাড়িতে, গাড়ি চলতে থাকে থানার উদ্দেশ্যে, পথে পুলিশ আটক মামুনকে তুলে দেয় তার শত্রু সন্ত্রাসীদের হাতে।পুলিশের উপস্থিতিতেই মামুনকে আট দশজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে, হাতে হ্যাডকাপ পরা অবস্থায় সন্ত্রাসীদের আঘাত থেকে পালানোর চেষ্টা করলে, পুলিশ মামুন কে লাথি দিয়ে হিস্র সন্ত্রাসীদের সামনে ফেলে দেয়, মামুন বাঁচার শেষ চেষ্টা হিসেবে পুলিশ সদস্যদের পা জড়িয়ে ধরে প্রাণ ভিক্ষা চাইলে, পুলিশ আবার লাথি দিয়ে ফেলে দেয়।সন্ত্রাসীরা হত্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত আঘাত করে চলে।পুলিশ মৃত্যু নিশ্চত দেখে হ্যাডকাপ খুলে দেয়, অতপর গল্পটি পরিকল্পনা অনুযায় বাস্তবায়ন করে।হাতকড়া খুলে লাশ সেখানেই ফেলে রাখে পুলিশ।

*সুপ্রিম কোর্টের আইনজীবি এমইউ আহাম্মেদকে পুলিশ পিটিয়ে মেরেফেলেছে।

*বন্দুকযুদ্ধের ঘটনাটি র‌্যাবের সাজানো।এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।নরসিংদীতে নিহত ছয় জনের স্বজনরা ইতোমধ্যে দাবি করেছেন, সোমবার ‘বন্দুকযুদ্ধ’ হয়নি, তা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।

*ডিবির পরিচয় দিয়ে না সত্যিকার ডিবি কর্মকর্তা বাস থেকে ধরে নিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করেছে।

*খুনের আগে নিহত দম্পতিকে চেতনানাশক কোন দ্রব্য খাওয়ানো হয়েছিল কিনা তা পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।পরে সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে সাগর-রুনির লাশ ফের কবরস্থ করা হয়েছে।তাহলে কি সাগর রুনি বিষ খেয়ে আত্মহত্যা করেছে ?

*স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু পাগলা কুকুর ও পুলিশ থেকে সকলকে নিরাপদ দূরত্বে থাকতে বলেছেন।

*নবীগঞ্জে এক হাজার লোকের বিরুদ্ধে পুলিশের মামলা ॥ ২৫ জন গ্রেফতার।

*তারা জানান, যত্রতত্র লাশ পড়ে থাকে। এগুলো মাটিচাপা দেয়া হয়। অনেক সময় টোকাইরা পশুর হাড় মনে করে বিক্রির জন্য মানুষের হাড় কুড়িয়ে নিয়ে যায়।

*মাঝে-মধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তরুণ-যুবকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।এদের কারও লাশ পাওয়া যাচ্ছে, কেউ বা নিখোঁজই থেকে যাচ্ছে।

*তিনজনেরই হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল। তিনজনকেই গুলি করে হত্যা করা হয়।

*লাশ পাওয়া যাচ্ছে নদী, খাল, ডোবায়। মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে গত মঙ্গলবার তিন জনের পচা লাশ পাওয়া যায়।

*ওয়ালিউল্লাহর পরিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে যে, তাদের ছেলেদের আইনশৃক্মখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহরণ করেছে। কিন্তু' র‌্যাব বাংলাদেশের পত্রিকায় বিবৃতি দিয়ে এই দুইজনকে আটকের অভিযোগ অস্বীকার করে।

*রাজনৈতিক কারণে বেশির ভাগ গুমের ঘটনা ঘটে।আন্তর্জাতিক ইন্টেলিজেন্স সংস্থাগুলোও এতে জড়িত।

*বাসটির কাছে ছোট একটি গাড়ি এসে থামে এবং সেটি থেকে ইউনিফর্ম পরিহিত সাত-আট ব্যক্তি নেমে আসেন। তারা নিজেদের আইনপ্রয়োগকারী বিশেষ বাহিনী র‌্যাব ও ডিবির সদস্য বলে পরিচয় দেন।

*আগে ড্রেস পরে নিয়ে গেছে, বিচারবহির্ভূত কিলিং হয়েছে, ক্রস ফায়ার হয়েছে।এখন অন্য ধরনের কিলিং হচ্ছে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপির যশোর জেলার একজন নেতাসহ মোট চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

*ওই স্থানের মাটি তোলার পর ওই যুবকের হাড়, জিন্সের প্যান্ট ও গেঞ্জি বেরিয়ে আসে।

*শামীমের স্ত্রী ঝর্ণা খানম বলেন, ‘আমরা তো অনেক দৌড়ালাম।শামীম বেঁচে আছে না মরে গেছে, এখন আমরা শুধু সেই তথ্যটা জানতে চাই।কিন্তু আমাদের মামলার কোনো গুরুত্বই নেই।

*বিরুলিয়ার বাসিন্দারা জানান, এর আগেও সেখানে এক যুবকের লাশ সিমেন্টের বস্তার সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। অজ্ঞাত ওই লাশের হাত পেছনে বাঁধা ছিল।

*মোহাম্মদপুর থানার কাছে সাদা পোশাকধারী লোকেরা তার গাড়ির গতিরোধ করেন।বন্দী করে তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে।গাড়ির ভেতরের ‘বন্দিদশা' থেকে নাজমুল এক সহকর্মীকে শুধুই বলতে পারেন, ‘ভাই, আমাকে তো ধরে নিয়ে যাচ্ছে।' আর কোনো কথা বলতে পারেননি।উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে তার স্ত্রী ও অন্যরা থানা-পুলিশ র‌্যাবের কাছে যান।অসহায় পরিবারটির বুক ফাটা কান্নায় মন গলেনি তাদের।রাত না পোহালে কিছুই করার নেই বলে সাফ জানিয়ে দেয় তারা। রাত পোহানোর পর নাজমুলের মৃতদেহ মেলে গাজীপুর চৌরাস্তার অদূরে।

*বেশ কিছুক্ষণ তল্লাশির পর পাওয়া গেলো একটি নতুন মাটি খোঁড়া গর্তের ঠিকানা। গর্ত খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় অর্ধগলিত বিকৃত এক তরুণের মৃতদেহ।

*আইনি জটিলতার আশঙ্কায় এসব লাশ দেখেও পুলিশকে খবর দেয় না স্থানীয় বাসিন্দারা।কোনো কোনো ক্ষেত্রে পুলিশকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় স্থানীয়রা লাশ মাটিতে পুঁতে রেখেছে।

*রাতে হাওয়া হয়ে যাচ্ছে মানুষ।একবার কেউ নিখোঁজ হলে তাকে আর পাওয়া যাচ্ছে না।

*রিপোর্টে দেখা যায়, বেড়িবাঁধের একটি ব্রিজের নিচে অনেক দিন ধরে ভেসে আছে অজ্ঞাত পরিচয় একটি লাশ। স্থানীয়রা বাঁশ দিয়ে কচুরিপনা সরিয়ে লাশ দেখান। অনেক দিন পানিতে ভাসতে থাকায় লাশে পচন ধরেছে।

*র‌্যাবের পোশাকে, পুলিশের পোশাকে কিংবা সাদা পোশাকে ধরে নিয়ে যাচ্ছে।পরিবারের পক্ষ থেকে ওই সব সংস্থার সাথে যোগাযোগ করলে বলা হচ্ছে তারা এমন কাউকে ধরেনি কিংবা এ ধরনের ঘটনা সম্পর্কে তারা জানে না। আতঙ্ক ছড়িয়ে পড়ছে এসব ঘটনায়।

*বিচারবহির্ভূত হত্যা বা গুমের অনেক ঘটনার জন্য দায়ী করা হয় অভিজাত বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাবকে।এ পর্যন্ত প্রায় এক হাজার ৬০০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নথিবদ্ধ করেছে মানবাধিকার সংস্থাগুলো।সংস্থাগুলোর মতে, নিখোঁজ হয়ে যাওয়া, তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু এবং নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা আছে এর মধ্যে। অনেক ক্ষেত্রে কাউকে গুলি করে হত্যার পর বন্দুকযুদ্ধের গল্প ফাঁদা হচ্ছে।

*পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী সারাদেশে গত দেড় মাসে খুনের ঘটনা ঘটেছে ৪৬৫টি। এর মধ্যে ৩৩৬টি খুনের ঘটনা ঘটেছে জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের প্রথম ১৩ দিনে খুন হয়েছে ১২৯টি, ধর্ষণ ৪২টি। এর মধ্যে আইনশৃক্মখলা রক্ষাকারী বাহিনীর হাতে খুন হয়েছে ১০ জন।গড়ে প্রতিদিন প্রায় ১০ জন করে খুন হচ্ছে।

*সংসদ ভবন চত্বরে এমপি হোস্টেলের তিনতলায় কয়েক দিন ধরেই লাশটা পড়ে ছিল। যখন উৎকট গন্ধ বের হতে থাকল, তখনই বিষয়টি ধরা পড়ল।গতকাল রোববার বিকেলে এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লক থেকে অজ্ঞাতনামা এক নারীর হাত বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।



অপমৃত্যু, গুম, হত্যা, ক্রসফায়ার, দুর্ঘটনায় দশ পনের জনের মৃত্যুর খবর আজ প্রতিদিনের ব্যাপার।অজ পাড়া গা থেকে শুরু করে রাজধানীর সুরক্ষিত বাসা থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে বেমালুম অস্বীকার করা হচ্ছে।কি ভিষন ভয়ংকর ব্যাপার।নাগরীকের নিরাপত্তার এরকম ভয়াবহ অবস্থা কোন গৃহযুদ্ধরত রাষ্ট্রেও গ্রহন যোগ্য না।বাতাসে কানপাতলে শোনা যায় আজম, আনসার, নাজমুল, করিম, শামীম, ইসমাইল, মাসুম, জসীমউদ্দীন, কালাম, বাশার, রহিম, ইস্রাফিল, সারোয়ার, আকতার, নূর মোহাম্মদ, আবদুল মান্নান, ইকবাল, জুয়েল, রাজীব, মিজানুর, সজল, ইমরান, মুকাদ্দাস, ওয়ালিউল্লাহ, সোহাগ, রফিকুল সহ আরও নাম না জানা অসংখ্য গুমের প্রেতাত্মাদের নিরবে, নিশব্দে এই নিষ্ঠুর পশুর সমাজকে অভিশাপ দিয়ে যাওয়ার আর্তচিৎকার।

সূত্রঃ

https://bijoya.crowdmap.com/reports?c=15&page=3

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১২ সকাল ৯:৫২

ওয়াচডগ৫৭ বলেছেন: তুলে রাখলাম ভবিষ্যত রেফারেন্সের জন্যে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.