| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অ্যাড মি প্লিজ" ফ্যাক্টঃ
ইদানিং প্রায়ই দেখি বিভিন্ন পোস্টের কমেন্টে এমনকি মেসেজেও "add me plz", আমাকে রিকোয়েস্ট পাঠান, এই টাইপের কথাবার্তা বলেন। আর আমরাও অই শ্রেনীর লোকদের নিয়ে যা খুশি মজা করি, বা ওদের হেয় করি।
এখন ২০০৮/২০০৯ সালের দিকে ফিরে যাই। তখন সবে মাত্র ফেসবুক জনপ্রিয়তা পাচ্ছে। ইন্টারনেট সম্বন্ধে ছাত্রদের ধারনা ১% এরও কম। তখন যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল তারাও কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে কার কত বেশি ফ্রেন্ড তা দেখানোর জন্য ইচ্ছামত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো। আমরাও আসলে এরোকমই করতাম, কিন্তু তখন এগুলা ফ্যাক্ট ছিলনা।
তখন আর এখনকার পার্থক্য এই যে, এখন যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন তারা সীমিত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুযোগ পান, আর তখন অজস্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যেতনা।
মূল বক্তব্য হল, মানুষের একান্ত স্বভাবই হল বন্ধুত্ব স্থাপন করা। অনেকেই বাস্তবিক জীবনেই ফ্রেন্ড বাড়াতে বা নতুন মানুষের সাথে পরিচিত হতে চান। আর ফেসবুক এর জন্য একটা আদর্শ মাধ্যম। এজন্যই নতুন যারা ফেসবুকে আসেন তারা বেশি করে ফ্রেন্ড বাড়াতে চেয়ে এসব কথা বলেন।
প্লিজ ওদের হেয় করবেননা............... প্লিজ...........................
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
কালমেঘ বলেছেন: তা ঠিক। কিন্তু সবাই একরকম না। ধন্যবাদ।
২|
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৯
স্বপনচারিণী বলেছেন: আমারতো ফেস বুকই নাই। ভালতো, ভাল না?
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
কালমেঘ বলেছেন: বলেন কী !!! বাইচা আছেন?
৩|
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭
মি. ফেসবুকিস্ট বলেছেন: কিন্তু লাইক চাইলেই মেজাজ খারাপ হইয়া যায়!
৪|
০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: এড মি প্লিজ! আমার কোন বন্ধু নাই!
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
আমার জীবন বলেছেন: ওরা স্ট্যাটাসে/ফটোতে লাইক পাওয়ার জন্য আর ফেইসবুকে আমার এত্তগুলা ফ্রেন্ড টাইপ ভাব মারার জন্যই এমন করে। এটা সত্য যে ২০০৯ এর দিকে একাউন্ট খুলে আমিও অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইছি। বিদেশী গুলাই শুধু সাজেশনে আসতো, দেশী খুজে পাওয়া ছিলো দুষ্কর আর এলাকার পোলাপাইন তো ছিলো দুর্লভ!
তাই বলে ছ্যাবলামোর একটা সীমা থাকে। নতুন ফেইসবুক আইডি খুলেই ৫০০০ ফ্রেন্ড বানাইতে হবে? পাইকারে হারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইয়া ব্লক খাইতে হবে? ফ্রেন্ড তো তাদেরই করা উচিৎ যাদের ফেইসবুক এক্টিভিটিস আপনার কাছে ভালো লাগে, যাদের কাছ থেকে হেল্প পাবেন। পাইকারী হারে সবাইরে ভালো লাগার কোনো কারণ দেখিনা।