নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুরহান

কি আর লিখবো? আমি এক দূরন্ত যাযাবর।

তুরহান › বিস্তারিত পোস্টঃ

ফর দ্যা ফলেন ১৩ ইন দ্যা স্নেইক আইল্যান্ড !

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে ইউক্রেন হাড্ডা-হাড্ডি লড়াই করবে এমনটি কেউ আশা করেনা। তবে স্বাধীনচেতা কিছু মানুষ গোলামীর শেকলের চাইতে মৃত্যুকেই বেশি পছন্দ করবে এমনটাই আমরা যুগ-যুগ ধরে দেখে এসেছি। তেমনি এক বিরত্বপূর্ণ আত্বত্যাগের জম্ম দিয়েছে কৃষ্ণ-সাগরে অবস্হিত একটি অত্যন্ত ছোট্র দ্বীপের ১৩ জন বর্ডারগার্ড।

Snake Island আয়তনে মাত্র ৪২ একর। ১৩ জন বর্ডার-গার্ড দ্বীপটিতে মোতায়েন ছিলেন। সামান্য দুরে যমদূতের মত দাঁড়িয়ে রাশান ফ্রিগেট। সৈনিকদের রেডিওতে রাশান ফ্রিগেট থেকে ভেসে আসে অস্ত্র সমর্পন করে আত্মসমর্পন করার জন্য; অন্যথায় যুদ্ধ-জাহাজ থেকে আঘাত হানা হবে। নিজেদের মধ্যে পরামর্শ করে রেডিওতে তারা উত্তর দেয় "Russian Ship , Go Fuck Yourself"

সাথে-সাথে রাশিয়ান ফ্রিগেট থেকে গোলা-বর্ষণ করে দ্বীপটি উড়িয়ে দেয়া হয়। বলার অপেক্ষা রাখেনা, ঐ ১৩ জনের সবাই গোলায় উড়ে গেছে। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে এমন সাহসী উচ্চারণ অনেক ইউক্রেনীয়ানের রক্তে আগুন জ্বেলে দেবে।

ভিডিও লিংক :
https://www.youtube.com/watch?v=uTn07wczIhw

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘটনাটা খবরে শুনলাম। মহান দেশপ্রেমিক ও অকুতোভয়, সংসপ্তক বীর এরাই।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১

গরল বলেছেন: গভীর সমবেদনা, তবে তাদের এই আত্মত্যাগ কোন ফলাফল বয়ে আনবে না।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



ইউক্রেন সমস্যা সৃষ্টি করেছে ইউক্রেনের সরকার; রাশিয়া ইহা দখল করে রাখবে না; মাত্র ১৩ জন সৈনিক একটি বড় বাহিনীর সাথে যুদ্ধ করতে যাওয়া সমীচীন নয়; তারা আত্মসমর্পন করে বেঁচে থাকাই সঠিক হতো।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

বিটপি বলেছেন: সোনাগাজী এই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করলে বাংলাদেশ কোনদিনই স্বাধীন হতোনা।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: আর ২/৩ দিন পার হলেই সব কিছু পরিস্কার হয়ে যাবে।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: আমেরিকা ধরেই নিয়েছিলো ন্যাটো আর রাশিয়ার সাথে বড় ধরণের সামরিক সংঘর্ষ হবে। সব ধরণের আয়োজন ও করে ফেলেছিলো তারা। কিন্তু পুতিনের একের পর এক কৌশলগত ভেল্কির পর আমেরিকা কি করে তা দেখার বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.