নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Just Another George Aldrin Ghosh's Blog

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016

জর্জ অল্ড্রিন ঘোষ

আমি জর্জ অল্ড্রিন ঘোষ, শখের বশে ব্লগিং করি। এই ব্লগিং দুনিয়াতে আমি আছি প্রায় বহু দিন হয়ে গেলো। সব সময় ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ে লিখতে ভালবাসি। সাধারণত মানুষ যা লিখে নাহ, আমি তাই নিয়ে লিখতে বেশি ভালবাসি।

জর্জ অল্ড্রিন ঘোষ › বিস্তারিত পোস্টঃ

Arisaka Type 38 কারবাইন রাইফেল

১০ ই জুন, ২০১৩ রাত ২:৩৩





কিরিজু নাম্বুর তৈরি Arisaka Type 38, সবচেয়ে জঘন্যতম জাপানী কারবাইন রাইফেল গুলোর মাঝে একটি। এটি একটি জাপানী বোল্ট এ্যাকশন রাইফেল। পৃথিবীর সরলতম রাইফেল এর মধ্যে এটি একটি, এটি প্রথম উৎপাদন করা হয় ১৯০৫ সালে। এটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানী সৈন্যদের মূখ্য অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।



জাপানীরা সে সময় তাদের স্ম্রাটদের অধীনে ছিলো, সম্রাট দেশ শাসন করতেন এবং তারা তাকে প্রভুর মতই শ্রদ্ধা করতো। রাজকীয় পরিবারের একটা সিম্বলিক সাইন অর্থাৎ প্রতীকি চিহ্ন তারা তাদের সব অস্ত্রে এবং যুদ্ধ সরঞ্জামে ব্যবহার করতো। তাদের ধারণা ছিল এটা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় আমেরিকানগন বোল্ট এ্যাকশন রাইফেল এর পরিবর্তে সেমি অটোমেটিক এবং অটোমেটিক রাইফেল ব্যবহার করে, এছাড়াও সরলতম বোল্ট এ্যাকশন রাইফেলের মধ্যে M1903 Springfield অন্যতম, তবে Arisaka Type 38 এর চেয়ে M1903 Springfield অনেক বেশি কার্যকরী। যেখানে M1903 Springfield এর বুলেটের গতি ২৮০০ ফুট/ সেকেন্ড সেখানে Arisaka Type38 এর বুলেটের গতি ২৫০০ ফুট/ সেকেন্ড। M1903 Springfield এর কার্যকরী দূরত্ব যেখানে ৯১৪ মিটার সেখানে Arisaka Type 38 নিক্ষুত ভাবে লক্ষ্যভেদ করতে পারে ৬৬০ মিটার দূরত্ব থেকে, দূরত্ব বাড়লে লক্ষ্যচূত হবার সম্ভাবনা ক্রমশই বাড়তে থাকে। Arisaka Type 38 6.5mm এর গুলি ছুড়তে সক্ষম, অন্যদিকে Springfield M1903 7.62mm এর গুলি ছুড়তে সক্ষম। উভয়ে প্রতিবার ৫টি করে গুলি ছুড়তে পারে, ৫টি করে বুলেট এর ক্লিপ এক একটি এককে বিভক্ত।



এখন দু দল আমেরিকান এবং জাপানী সৈন্যদের মাঝে এক দলকে Arisaka Type 38 এবং অন্যদলকে Springfield M1903 Carbine দিয়ে দিলে, কোন দলের পাল্লা ভারি হবে?

So there is no doubt at all that Springfield M1903 wins without any distinction!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ ভোর ৫:১৮

তামিম ইবনে আমান বলেছেন: কি বুঝাইলেন। পোস্টে নাম কার, আর লাস্টে হিরো বানাইলেন কারে /:) :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.