নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Just Another George Aldrin Ghosh's Blog

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016

জর্জ অল্ড্রিন ঘোষ

আমি জর্জ অল্ড্রিন ঘোষ, শখের বশে ব্লগিং করি। এই ব্লগিং দুনিয়াতে আমি আছি প্রায় বহু দিন হয়ে গেলো। সব সময় ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ে লিখতে ভালবাসি। সাধারণত মানুষ যা লিখে নাহ, আমি তাই নিয়ে লিখতে বেশি ভালবাসি।

জর্জ অল্ড্রিন ঘোষ › বিস্তারিত পোস্টঃ

আমার হরতাল মোটেই ভাল লাগে নাহ!

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২

Off Topic: যারা ফেসবুক ব্যবহার করেন, বন্ধু হিসাবে যোগ দিতে পারেন এই লিঙ্কে -

https://www.facebook.com/Tushar.016



আগেই বলেছিলাম হরতাল মাত্রই দূর্ভোগ বয়ে আনে। আমার মন একেবারেই ভাল নয়, আমি নিজেও আজকে চরম দূর্ভোগের স্বীকার হলাম। আজ ছিলো শনিবার, ছুটির দিন হওয়াতে রাস্তাঘাটে তেমন চাপ না থাকারই কথা কিন্তু বাস্তব চিত্রে ছিল তার ঠিক বিপরীত রূপ।



ফার্মগেট, মোহাম্মদপুর, কলেজগেট, শ্যামলী, কল্যানপুর, টেকনিক্যাল, গাবতলী রূটে আরো বাস বৃদ্ধি করার প্রয়োজন। এই রূট বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রূট গুলোর একটি, আজকে আমাকে বাস পেতে বেশ বেগ পেতে হয়েছে।



টানা ১ ঘন্টা বাসের জন্য অপেক্ষা করে থেকে তারপরে বাসে উঠলাম। দেখতে পেলাম বাসে উঠা মাত্রই বাসের দরজা বন্ধ করে দেয়া হচ্ছে, জিজ্ঞাসা করাতে লোকগুলো বললো, 'ভাই, দরজা বন্ধ না করলে আরো লোক ঢুকবে। এত লোক এর চাপ সামলানো মেলা দায়'।



আসলেই এত লোকের চাপ সামলানো মেলা দায়। এত লোক, যাবে কোথায়? রিকশাওয়ালা গুলোও সুযোগ পেয়ে বাড়তি ভাড়া হাঁকছে। বাসায় আসার পথে রাস্তায় কোন বাস না পেয়ে অগত্যা ৬০ টাকা ভাড়া দিয়ে শ্যামলী হতে ফার্মগেট আসতে হলো। বড্ড বিরক্তিতে আছি, আগামী ৩ দিন হরতাল মানে আগামী ৩ দিনও এই একই ভাবে কষ্ট পেতে হবে।



জানিনা, কেউ হরতাল পছন্দ করে কিনা! তবে আমি মোটেও পছন্দ করি নাহ। হরতাল মানেই দূর্ভোগ আর লাঞ্ছনার স্বীকার হওয়া!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

মাহির ফয়সাল শাহী বলেছেন: কি কন ভাই হরতাল ভালো লাগে না!! :D

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: আমার জায়গায় আপনি থাকতেন, প্রতিদিন এতো এতো টাকা খরচ করে রিকশায় চড়তেন তাহলে বুঝতেন।

- হরতাল ভাল লাগতো যদি হরতাল মানেই ছুটির দিন হতো। হরতাল হোক বা না হোক আমার তো ছুটী নেই, সুতরাং আমার তো কষ্ট ঠিকই করা লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.