নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Just Another George Aldrin Ghosh's Blog

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016

জর্জ অল্ড্রিন ঘোষ

আমি জর্জ অল্ড্রিন ঘোষ, শখের বশে ব্লগিং করি। এই ব্লগিং দুনিয়াতে আমি আছি প্রায় বহু দিন হয়ে গেলো। সব সময় ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ে লিখতে ভালবাসি। সাধারণত মানুষ যা লিখে নাহ, আমি তাই নিয়ে লিখতে বেশি ভালবাসি।

জর্জ অল্ড্রিন ঘোষ › বিস্তারিত পোস্টঃ

শীতকাল আসছে আপনার অনুভূতি কি?

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

Off Topic: যারা যারা ফেসবুক ব্যবহার করেন আমাকে Follow অথবা বন্ধু হিসাবে যোগ দিন নিচের লিঙ্ক থেকে -

https://www.facebook.com/Tushar.016



শীতকাল আসছে, আমি অনেকের কাছে শীতকালকে উপলক্ষ্য করে একটা কভার ফটো তৈরি করতে বলে বলে হাঁপিয়ে উঠেছিলাম। ফটোশপ একেবারে জানিনা বললে ভুল হবে, কিন্তু আমি চেয়েছিলাম আমার চেয়েও ভাল যে কাজটা করতে পারবে তাকে দিয়ে করিয়ে নেই। আগে যেন-তেন কভার ফটো দিতাম, এখন থেকে বেশ ভেবে চিন্তে এক একটা কভার ফটো তৈরি করবো।



সত্যি কথা বলতে শীতকাল আমার মোটেই ভাল লাগে নাহ, করিতকর্মা লোকেরাও এসময় আলসে হয়ে যায়। আর আমার কথা কি বলবো, আমি তো নিতান্তই অলস আর অতিমাত্রায় আরাম প্রিয়। এত আরাম প্রিয় লোকের কাছে শীতকাল কিভাবে পছন্দের হবে? তার মাঝে যখন আবার অবেলায় বৃষ্টি আর কাদায় আশপাস সব আস্টে-পিষ্টে যায়? বহুক্ষণ অপেক্ষার পরেও সূর্যি মামা মুখ তুলে একটিবারের জন্যও হাসে না?



শীতকালের একটা কথা মনে পড়ে গেলো, আমি একসময় প্রচুর বই পড়তাম। যখন স্কুলে পড়ি তখন নভেম্বর-ডিসেম্বর মাসটা একেবারে হেলায়-খেলায় যেতো, সে সময় ক্লাস-টাস তেমন একটা থাকে নাহ স্কুল কলেজ সব ছুটি হয়ে যায়। আমি সেসময় বোরিং জীবনটাকে উপভোগ করার জন্য প্রচুর মাত্রায় বই কিনতাম আর পড়তাম। শীতকালে লেপমুড়ি দিয়ে বই পড়ার মজাই আলাদা, কিন্তু যখন বই এর এক পাতা হতে অন্য পাতা উল্টাতে নিজের হাত খানা গরম লেপের তল হতে বের করে ব্যবহার করতে হতো সেই সময়ই দুনিয়ার সকল আলসেমি ভর করতো আমার উপর। মাঝে মাঝে ভাবতাম, কেউ যদি এসে আমার বই এর পাতাখানা উলটে দিয়ে যেতো!



শীতকাল মানে বস্তা পচা পুরোনো লেপ-কম্বলের তলে ঘাপটি মেরে বসে থাকা, শীতকাল মানে অনেক বেলা পর্যন্ত ঘুমানো, শীতকাল মানেই ভেজা বিড়ালের মত চুপসে যাওয়া, শীতকাল মানেই ডায়েরীর ভাঁজে লুকানো একটুকরো শুকনা লাল গোলাপ।



- আপনার কাছে শীতকাল মানে কি? লিখে জানান!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩১

সাজিদ ঢাকা বলেছেন: অফ ট্রপিক : বাহ ! আপানাকে ফেবুতে দেইখা বড়ই আনন্দিত হইলাম

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১০

জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: আপনে ফেসবুকে থাকলে আমারে এ্যাড দিয়েন ধন্যবাদ :p

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৩

মহিদুল বেস্ট বলেছেন: আমার ফেবু এখন ঘিঞ্জি লাগে তাই ব্লগে

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১০

জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: ভাই ব্লগে কষ্ট পাই লিখতে। বিশাল বিশাল আর্টিকেল লিখলে মন্তব্য পাই একটা দুইটা! কষ্টকর! :( তাই ফেসবুকে পাড়ি দিয়েছি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.