| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জর্জ অল্ড্রিন ঘোষ, শখের বশে ব্লগিং করি। এই ব্লগিং দুনিয়াতে আমি আছি প্রায় বহু দিন হয়ে গেলো। সব সময় ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ে লিখতে ভালবাসি। সাধারণত মানুষ যা লিখে নাহ, আমি তাই নিয়ে লিখতে বেশি ভালবাসি।
Off Topic: যারা যারা ফেসবুক ব্যবহার করেন আমাকে Follow অথবা বন্ধু হিসাবে যোগ দিন নিচের লিঙ্ক থেকে -
https://www.facebook.com/Tushar.016
বাংলাদেশ ক্রিকেট দল দিনে দিনে উন্নতি করছে, আজকে খেলা দেখে চরম আনন্দ পেলাম। প্রথমেই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। রুবেল হোসেন কে বরাবরই সবাই রান কমানো নয় বরং রান দেওয়াতেই বেশি পটু হিসেবে জানেন, কিন্তু সে এভাবে ঘুরে দাঁড়াবে এটা চিন্তা করাটা অস্বাভাবিক নয়। আমার মত ক্রিকেট Freak রা ভালই আনন্দ পেল বোধ হয়।
৬-২৪ নিঃসন্দেহে কোন বোলারের পক্ষে Out Standing স্কোর। কিন্তু দলে সবার খেলাই মোটামোটি ভাল থাকলেও একটা খেলোয়ার পরিবর্তন করতে আমি নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করবো, আনামুল হক বিজয়। এই লোক গত ২ টেস্টের ৪ ইনিংস এ সর্বমোট যে রান করেছেন তা যোগ করলে ৫০ এর কোঠাও পেরুবে নাহ। আজকের খেলায় তার পারফর্মেন্স দেখে আমি লজ্জিত, এরকম একটা প্লেয়ারকে পরিবর্তন না করলেই কি নয়?
আমি বাংলাদেশের খেলা যেমন দেখি পাশাপাশি অন্য সব দলের খেলাও দেখি, ফুটবল আমাকে তেমন ভাবে টানে নাহ। আমার ফুটবল তেমন ভালও লাগে নাহ! তবে সব ক্রিকেট ম্যাচ গুরুত্ব নিয়ে দেখি এবং দেখছি। আমি ভারতীয় দলে হরভজন সিং এর মত স্পিনার কে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে দেখেছি, ইরফান পাঠানের মত ফাস্ট বোলারকেও উদ্ভুধনী জুটিতে খেলতে দেখেছি – এখানে ট্রিকটা হলো, ওপেনিং এ নামতে পারেন এমন একটা ভরসা যোগ্য জাত ব্যাটসম্যান কে হাতে রেখে দেওয়া যাতে শেষ মুহূর্তে তাকে কাজে লাগানো যায়।
বাংলাদেশ ক্রিকেট দল হিসেবে বেশ উন্নতি করেছে, কিন্তু যদি গত ১০টি ওয়ানডে ম্যাচের পরিসংখ্যান লক্ষ্য করেন দেখবেন প্রতি ম্যাচেই ৪০ ওভার এর পর যখন ৫-৬ টা উইকেট পড়ে যায় সে সময় বোলার গণ কোন মতে যাতে অল আউট না হয়ে যায় তার জন্য রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন, এতে করে রানের গতি কমে যায় এবং রান কম ওঠে। এসময় যদি একটা জাত ব্যাটসম্যান কে নামানো হয় আশা করি সে তার খেলা ভাল মতনই খেলবে।
গত মৌসুমে এবং এই মৌসুমে বাংলাদেশ মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের। দুঃখজনক হলেও সত্য আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার এই দুই মৌসুমের অর্ধেকেরও বেশিরভাগ সময় ছিলেন অসুস্থ, একবার শুনি তার হাঁটুতে ফ্র্যাকচার তো তিনি অস্টেলিয়া পাড়ি দিয়েছেন আরেকবার শুনি তার জ্বর তিনি হাসপাতালে ভর্তি।
একটা মানুষ এত ঘনঘন অসুস্থ হলে চলবে কি করে?
আমি ফটোশপে ভাল নয়, ক্রিকেট উত্তেজনা কে উপলক্ষ্য করে একটা কভার পেইজ তৈরি করলাম। এটি একটি প্রতীকি ছবি যারা আমার মত ক্রিকেট পাগল তারাই বুঝতে পারবেন।
-এখানে একটা কিউই কে তাড়া করছে বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগার !
©somewhere in net ltd.