নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Just Another George Aldrin Ghosh's Blog

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016

জর্জ অল্ড্রিন ঘোষ

আমি জর্জ অল্ড্রিন ঘোষ, শখের বশে ব্লগিং করি। এই ব্লগিং দুনিয়াতে আমি আছি প্রায় বহু দিন হয়ে গেলো। সব সময় ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ে লিখতে ভালবাসি। সাধারণত মানুষ যা লিখে নাহ, আমি তাই নিয়ে লিখতে বেশি ভালবাসি।

জর্জ অল্ড্রিন ঘোষ › বিস্তারিত পোস্টঃ

বাসের ভেতর মহিলার সাথে মারামারির ঘটনা!

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৮

যারা ফেসবুক ব্যবহার করেন আমাকে বন্ধু হিসাবে যোগ দিতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

https://www.facebook.com/Tushar.016



‘কয়দিন আগে এক হকার মরলো’



“কত দিন আগে? কিভাবে?”



‘আমি কইলাম, খাড়া! তুই যাইবার পারবি না। গাড়ি থামুক; হকার কয়: আরে পারুম পারুম! কত গেছি এইভাবে!’



“তারপরে কি হলো?”



‘কি আর হইবো, লাফদিলো গাড়ী থিকা আর পেছন দিয়া একটা পেলাস্টিক আয়া দিলো উড়ায়া... এক্কেরে জায়গায় ক্ষতম’



“পুলিশ কেস হয় নাই?”



‘আরে ধূর মিয়া, বালের পুলিশ কেস! বাংলাদেশের রোড এ্যাক্সিডেন্টে ধরা না পড়লে কোন মামলা নাই। ধরা পড়লে ১২,০০০ টাকা সর্বোচ্চ জরিমানা, তাও আবার জরিমানা লয় সরকারে! যে ব্যাডায় মরছে তার ফ্যামিলি কিচ্ছু পাইবো নাহ’



বাসে এক কন্ট্রাক্ট্রর আর আমার কিছু কথপোকথন এরকমই ছিলো। এমন সময় বাসে উঠলো এক বোরখাওয়ালা মহিলা। গাবতলী-শ্যামলী লিঙ্ক এর ৮ নাম্বার বাস, লোকাল বাস – মানুষের মাথা মানুষে খায় কে কোন চিপায় আছে বুঝে ওঠা দুষ্কর। হঠাৎ করে একটু জোরে ব্রেক কষলেই একজন আরেকজনের ওপর হুমড়ি খেয়ে পড়ে। সবাই বুঝে কারও কিছু করার নেই কারণ সবাই এখানে যাত্রী। ভদ্র অভদ্র সবাই এখানে মিলেমিশে একটু কম্প্রমাইজ করতে জানে।



বাসে উঠেছে এক বোরখাওয়ালা মাঝ বয়সী মেয়ে, একটু পরে হঠাৎ বাস ট্রাফিক সিগন্যালে থামলো, আমার সামনের লোকটার বয়স ৪০ এর কাছাকাছি হবে। সে তার মানিব্যাগ খুলে ভাড়া দিতেছিলো, এমন সময় গাড়ি হঠাৎ ব্রেক করেছে যে লোকটা বাসের কোন হাতল বা ধরণী ধরে ছিলো না বলে বাম পাশের ঐ বোরখাওয়ালা মহিলার উপর হুমড়ি খেয়ে পড়লো। শুরু থেকে আমরা দুইজন ব্যাপারটা দেখতেছিলাম। বুঝতে পারলাম লোকটার কোন দোষ নেই। আমি নিজেও মাঝে মাঝে ভাড়া দিতে গিয়ে এরকম ঝামেলায় পড়েছি, এই রাস্তায় নিয়মিত যাতায়াত করি সুতরাং এসব এমনিতেই শিখে নিতে হয়েছে – কখন গাড়ির চাপ বেশি থাকে কখন ট্রাফিক পড়ে কখন ভাড়া দিলে গাড়ি সহজে ব্রেক কষবে না ইত্যাদি ইত্যাদি।



বোরখাওয়ালা মহিলা, রাগের ঠেলায় গজগজ করতে লাগলো দু হাতে সমানে লোকটার উপর ৩-৪টা জোরে জোরে চড়-থাপ্পর দিতে লাগলো। সবাই চেয়ে চেয়ে দেখলো কেউ কিছুই বলল নাহ, মেয়ে মানুষের গায়ে স্পর্শ লাগা অপরাধ তাই। আমিও তাই চেয়ে চেয়ে দেখতে লাগলাম, অবাক হলাম! একবার থামাতে যাবো যাবো করেও গেলাম নাহ, ভাবলাম আমাকেই যদি মেরে বসে!



আবার বাস চলতে শুরু করেছে, কলেজগেট পেরিয়ে শ্যামলি শিশু মেলা স্টপেজে বাস আবার হঠাৎ এরকম ভাবেই ব্রেক কষলো, কিন্তু এবার ঠিক উল্টোটা ঘটলো – বোরখাওয়ালা মহিলা পড়ে গেলো সেই মাঝ বয়সী লোকের উপরে। ব্যাস আর পায় কে? লোকটার হাতে একটা ছাতা ছিলো, ইদানিং প্রচুর বৃষ্টি হয় বলে না কয়েই... বোধ হয় এইজন্যই ছাতা এনেছিলো সাথে করে! দুম দাম মহিলার মাথায় পিঠে কাঁধে সবখানে পেটাতে লাগলো, আমি গুনলাম, total ৬টা দুমদাম করে বিশাল বিশাল আঘাত করলো, ৪টা পড়লো মাথায়, একটা থুতনিতে আর একটা পিঠে। সব দেখলাম, চাইলেই ঠেকাতে পারতাম কিন্তু ভাবলাম থাক কেউ যখন এগিয়ে আসছে না তবে হোক বেদম মার, সবই ঈশ্বরের ইচ্ছা! পাশ থেকে একজন বলে উঠলো – ‘উচিত শিক্ষা হয়েছে, বোরখার নিচে খ্যামটা নাচন দেখা গেলো এবার’



একটু পরে দেখলাম মহিলার নাক এবং চোখ ফুলে গেছে, ধস্তাধস্তির সময় মুখের হিজাব খুলে পড়ে গেছে মাটিতে আর কানের দুলে বোধ হয় টান পড়েছিলো সেটা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে!



- অবাক কান্ড কেউ লোকটাকে থামালো নাহ, কারণটা আসলেই যুক্তি সঙ্গত- মহিলা যদি একটা পুরুষকে একই অপরাধে এভাবে জন সম্মুখে পেটাতে পারে তাহলে পুরুষই বা দোষ করলো কেন? মহিলাও তো একই অপরাধ করেছে, লোকটার গায়ে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে।



সুবিধা আদায়ের সময় ‘নারী পুরুষ সম অধিকার’ আর বিপদে পড়লে ‘নারী কমজোর, অবলা’ এটাই বা হবে কেন? আর এমনিতেই লোকাল বাসে মহিলা মানুষ ব্যাপক সমস্যার সৃষ্টি করে, আমরা যেখানে একটা ফাঁক ফোকড় পেলেই কোন মতে ঢুকে যাই তাদের নিরাপত্তা বিধানের জন্য তাদেরকে সামনে পেছনে ৪ জনের জায়গার সমান জায়গা ছেড়ে অতি নিরাপদ দূরত্বে দাঁড়াতে হয়। গায়ে একটু গুঁতা লাগলেই ক্ষেপে উঠে।



আজকের ঘটনা থেকে আমি আসলেই সত্যি আনন্দিত। অসভ্য মহিলার উচিত শিক্ষা হয়েছে, আর জীবনে কোন পুরুষের উপর এভাবে হাত তুলবে নাহ, কারণ জানে এর পরিনতি কি!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৯

ভিটামিন সি বলেছেন: নারী-পুরুষ সম অধিকারের বিবেচনায় ঠিকাছে। কিন্তু তারপরও কেন জানি কেমন লাগছে .........

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: :(( :(( :(( বাবা সমান অধিকার ত সব জায়গায় তাই নয় কি ? :!> :!> :#>

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৫

আশীষ কুমার বলেছেন: ঠিক আছে তবু্ও পুরুষ লোকটি মাইর না দিয়ে মাইরের সমান কিছু কথা বলে দিলেই হতো।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

মিষ্টিগল্প বলেছেন: @আশীষের সাথে একমত। হাতের মাইরের চেয়ে কথার মাইরটা বড়। ওই মহিলার শিক্ষা হয়ে যেত। কিন্তু মাইর জাস্ট প্রতিশোধ নেয়া হল।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

rakibmbstu বলেছেন: একটা থাপ্পরই যথেষ্ট ছিল................ মার নয়

৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

মোমেরমানুষ৭১ বলেছেন: গত কয়েকদিন আগে ঠিক এমনই এক ভিডিও দেখেছিলাম........ভিডিওটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম পারলাম না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.