নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্য কিংবা শতাব্দান্তে কে তুমি পড়িছ এই ব্লগ

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

হযবরল

জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক হতে পারিনি, তবে হৃদয়ে দুটো শহরের স্বপ্ন নিয়ে বড় হয়েছি। এখন তৃতীয় এক শহরকে ভালবাসছি সময়ের প্রয়োজনে।

হযবরল › বিস্তারিত পোস্টঃ

ডাল মাখা ভূত

০১ লা জুন, ২০০৬ সকাল ৯:৩৯





রামপুরা এক ও.সি. র বাসায় অনেকদিন ভাড়াটিয়া ছিলাম। ও.সি. সাহেব খুব সদাশয় ব্যক্তি, তার বউ একটু কড়া।ও.সি সাহেব নামাজ পড়েন, চোখে সুরমা দেন, আর জাফর ইকবালের বই পড়েন। মিরপুর থানার ও.সি. ছিলেন বিধায় প্রতি বৃহস্পতিবার তার বাসায় কতগুলো বেওয়ারিশ হাস-মুরগী এসে যেতো, তার সুরমা লাগানো চোখের দয়াদ্্র চাহনিতে অভিভূত হয়ে। ও.সি. সাহেবের তিনটি মেয়ে ছিল, তিনটাই সুন্দরী। সুন্দরী মেয়েদের যা হয়, তারা আশা করে তাদের আশে পাশের সব ছেলে তাদের জন্য পলটি খাবে। আমতা আমতা করে বলবে আপনার বিড়ালটাতো খুব সুইট, প্রায় বাঘের মত। যা হোক এসব কিছুই আমার হচ্ছিলো না , কারন আছে সেটার অন্য গল্প।

একদিন গিয়েছি তাদের বাসায় ভাড়ার টাকা দিতে, দরজা খুললো কে একজন। দেখে আমার কলজে পালায় পালায়। ত্রিশ সেকেন্ড বাদে বুঝলাম বড় মেয়েটিই। কিন্তু ওর চেহারা দেখে আমার ফের্াড কাপোলার ছবিটার কথা মনে পড়ছিল। একধরনের আঁশটে হলদে চেহারা। আমার অবস্থা দেখে সে নিজেই বললো আমি। মুখে আসলে ডাল মেখেছিল। ভাড়াটা দেওয়ার পর বললাম যাই। দরজা বন্ধ করার পর ঐখানে দাড়িয়ে একচোট হাসলাম, নিজের র্নিবুদ্ধিতায়।

পরে আমার এক প্রতিবেশীর কাছে শুনি বলেছে,

' এত হাসলো কেনো, ঢং এর কি, ডাল মাখা মেয়ে দেখেনি ' ?



এখান থেকে প্রাপ্ত শিক্ষা , সাধু সাবধান একেই বলে , দরজায় ও ফুটা থাকে ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০০৬ বিকাল ৩:০৬

অতিথি বলেছেন: হা হা হা।
কত বছর আগের গল্প ফাঁদছেন? এখন মেয়েরা ডাল মাখে না, উপটান মাখে!

২| ০১ লা জুন, ২০০৬ বিকাল ৩:০৬

অতিথি বলেছেন: ওসি'র এই মেয়েটি কি পরে বিমানবালা হয়েছিলো?

৩| ০১ লা জুন, ২০০৬ বিকাল ৩:০৬

হযবরল বলেছেন: ছি ছি শৌমচৌ সত্যি কথা এভাবে বলতে নেই । কথা ঠিক ।

৪| ০১ লা জুন, ২০০৬ বিকাল ৩:০৬

হযবরল বলেছেন: গল্প সম্ভবত 99 এর দিকের ।

৫| ০১ লা জুন, ২০০৬ বিকাল ৫:০৬

শুভ বলেছেন: আমি কানে একটু কম শুনি- ইয়ে, মানে, ইয়ে , কিসে ফুটা থাকে!

৬| ০১ লা জুন, ২০০৬ বিকাল ৫:০৬

আপন তারিক বলেছেন: হযবরল ভাই
আপনার প্রোফাইলে ওইটা কার ছবি ? ওই গাড়ির গাড়ির ভিতরে কি আপনি আছেন ? লককর যককর গাড়ি..........

৭| ০১ লা জুন, ২০০৬ সন্ধ্যা ৬:০৬

কনফুসিয়াস বলেছেন: হা হা হা!

৮| ০১ লা জুন, ২০০৬ সন্ধ্যা ৬:০৬

অতিথি বলেছেন: কুচ বরন কন্যা লো তার মেঘ বরন কেশ,
সে মেয়ের মুখের ডালের রঙ্গে পাগল হইল দেশ!

৯| ০১ লা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

অতিথি বলেছেন: কি একটা হযবরল লাগায়ে দিলেন। কেন রে ভাই, হাসিটা রাস্তায় দিলে কি সমস্যা হইতো। তবে, মাইয়ার মনে একটু খায়েশ ছিল বইলা সেই দফা হযবরল বাইচা গেল। অভিমানের কথা প্রতিবেশীর মুখে শুনল। ফার্দার ফলোআপ কি পরের এপিসোডে? হা হা

১০| ০১ লা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

হযবরল বলেছেন: পাবলিক খালি টুইস্ট খুজে, টুইস্ট চান তো শৌমচৌর কাছে যান। উনি চেনেন ও. সি. কন্যা কে ।

১১| ০১ লা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

অতিথি বলেছেন: এক হাসি দিয়া একটা মেয়ের মন, মুখের ডাইলের স্তর - সবকিছু হ য ব র ল করে দিলেন দাদা, কাজটা কি ঠিক অইল?
ফলোআপ মারেন!

১২| ০১ লা জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬

হযবরল বলেছেন: আমার এখন সন্দেহ হচ্ছে আস্তমেয়ে কি, আসলেই মেয়ে না কি ছেলে?

যদি মেয়ে হয়ে থাকে একটু ডিফারেন্ট ওয়েভলেংথ এর, কারন এখানে শুধু ছেলেদের কমেন্ট, শুধু একটাই মেয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.